২১ ডিসেম্বর ২০২৩, ১০:৩৯ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

ভেনেজুয়েলার সাথে বাইডেন প্রশাসনের গুরুত্বপূর্ণ বন্দী বিনিময়

ভেনেজুয়েলার প্রেসিডেন্ট নিকোলাস মাদুরোর ঘনিষ্ঠ মিত্রের মুক্তির বিনিময়ে ভেনেজুয়েলার কারাগার থেকে দশ জন আমেরিকানকে মুক্ত করিয়েছে যুক্তরাষ্ট্র।

হোয়াইট হাউসের জাতীয় নিরাপত্তা উপদেষ্টা জ্যাক সালিভান বুধবার গভীর রাতে বলেছেন, অবৈধভাবে আটকে রাখা ছয়জন আমেরিকানকে নিরাপদে যুক্তরাষ্ট্রে ফিরিয়ে আনা হয়েছে।

গুরুত্বপূর্ণ বন্দী বিনিময় মানে কলম্বিয়ার নাগরিক এবং মাদুরোর ঘনিষ্ঠ মিত্র অ্যালেস্ক সাবের জন্য ক্ষমা ঘোষণা ও মুক্তি। ২০১৯ সালে তাকে যুক্তরাষ্ট্রের বিচার বিভাগ অর্থ পাচারের আটটি অভিযোগে অভিযুক্ত করেছিল।

বুধবার হোয়াইট হাউসের একজন কর্মকর্তা এক ব্যাকগ্রাউন্ড ব্রিফিং-এ বলেন,“এটি দশ আমেরিকানকে দেশে ফিরিয়ে আনার জন্য বহু মাস ধরে যুক্তরাষ্ট্র সরকারের অনন্যসাধারণ প্রচেষ্টা এবং অধ্যাবসায়ের চূড়ান্ত পরিণতি।”

বাইডেন বলেন,চুক্তির অংশ হিসেবে “ফ্যাট লিওনার্ড” নামে পরিচিত লিওনার্ড ফ্রান্সিস নামে একজন পলাতক আসামিকে ভেনেজুয়েলা থেকে প্রত্যর্পন করা হচ্ছে। ঘুষ ও দুর্নীতির মামলায় তার মূল ভূমিকার জন্য সাজা হওয়ার আগেই তিনি যুক্তরাষ্ট্র থেকে পালিয়ে গিয়েছিলেন।

বন্দী বিনিময়ের অংশ হিসেবে মাদুরোর সরকারের প্রতিনিধিরাও ভেনেজুয়েলার বিশ জন রাজনৈতিক বন্দীকে মুক্তি দিতে সম্মত হয়েছে। তাদের মধ্যে সর্বাধিক পরিচিত হলেন রবার্তো আব্দুল। তিনি নাগরিক সমিতি সুমেটের প্রেসিডেন্ট। এই মাসের শুরুতে তাকে ভেনেজুয়েলার গোয়েন্দা সংস্থা গ্রেপ্তার করেছিল। আব্দুল ভেনেজুয়েলার মাদুরো বিরোধী দলের একজন।

এই বিনিময়ের পরেও মাদুরোর বিরুদ্ধে মাদক পাচার সংক্রান্ত যুক্তরাষ্ট্রের বিশেষ অভিযোগ এবং তাকে পুলিশ হেফাজতে আনার জন্য স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের দেড় কোটি ডলার পুরস্কার প্রদানের ঘোষণা অপরিবর্তিত রয়েছে। ভয়েস অফ আমেরিকা

বাংলা সংবাদের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

মিশিগান ডেমোক্র্যাটিক পার্টির ‘বেস্ট অব দ্য ওয়েস্ট ইয়ুথ লিডারশীপ অ্যাওয়ার্ড’ পেলেন তাহমিদ চৌধুরী

১

প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে বারহাম সালিহ উচ্চপর্যায়ের বৈঠক

২

সিএনএনসহ তিন সংবাদমাধ্যমের মামলা ট্রাম্প প্রশাসনের বিরুদ্ধে

৩

যুক্তরাষ্ট্র থেকে ২৫ হাজারের বেশি অভিবাসী তৃতীয় দেশে পাঠানো হয়েছে

৪

মধ্যপ্রাচ্যে মার্কিন নাগরিকদের জন্য নতুন নিরাপত্তা সতর্কতা জারি

৫

মেডিকেইডের ওষুধের দাম কমাতে যুক্তরাষ্ট্রজুড়ে নতুন নীতি ট্রাম্প প্রশাসনের

৬

যুক্তরাষ্ট্রে দক্ষ কর্মী ভিসায় ১ লাখ ডলারের ফি আরও এক বছর

৭

তিন বছর পর যুক্তরাষ্ট্রে আবার বাড়ল সুদের হার

৮

১৮ সেপ্টেম্বর থেকে গ্রিনকার্ডে নতুন পাবলিক চার্জ নিয়ম

৯

গুগলের বিজ্ঞাপন ব্যবসায় লাগাম, মার্কিন নজরদারিতে প্রতিষ্ঠানটি

১০

বিজিবির অভিযানে মাদক-অস্ত্রসহ ৯১৩ কোটি টাকার পণ্য জব্দ, আটক ২৮১

১১

ডেট্রয়েট থেকে আটলান্টিক সিটি, যুক্তরাষ্ট্রে বাংলাদেশি কমিউনিটির বিস্তৃত উপস্থিতি

১২

যুক্তরাষ্ট্রের প্রভাব কমাতে ডলারের বিকল্প খুঁজছে বিভিন্ন দেশ

১৩

ইরানের ওপর নিষেধাজ্ঞা নিয়ে চীনের সঙ্গে বৈঠকে বসছে যুক্তরাষ্ট্র

১৪

গ্রিন কার্ড স্পনসরশিপে নতুন নিয়ম যুক্তরাষ্ট্রে, যাচাই হবে স্পনসরের ক্রেডিট তথ্য

১৫

সৌদি আরবে ভ্রমণ পরিকল্পনা পুনর্বিবেচনার পরামর্শ দিয়েছে যুক্তরাষ্ট্র

১৬

ডাকযোগে ভোটের পক্ষে সুপ্রিম কোর্ট, মধ্যবর্তী নির্বাচনে ট্রাম্পের উদ্যোগে বাধা

১৭

যুক্তরাষ্ট্রে অবৈধ ভোটের অভিযোগে ৭ গ্রিন কার্ডধারী গ্রেপ্তার

১৮

ছয় বছরের মধ্যে যুক্তরাষ্ট্রের নাগরিকত্ব ছাড়ার হার সর্বোচ্চ

১৯

প্রথমবার প্রকাশ্যে মহাকাশে অস্ত্র মোতায়েনের স্বীকারোক্তি যুক্তরাষ্ট্রের

২০