৪ নভেম্বর ২০২৩, ৩:৪৪ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

বিশ্বকাপে সেমিফাইনালের আশা বাঁচিয়ে রেখেছে পাকিস্তান

৪০২ রানের টার্গেট নিয়ে মাঠে নামল পাকিস্তান। ৫০ ওভারের খেলায় সেই লক্ষ্যের দিকে ভালোভাবেই এগুচ্ছিল পাকিস্তান। বাধা হয় বৃষ্টি। লক্ষ্য কমে দাঁড়ায়। তাতেও বেশ ভালোভাবেই কিউই বোলারদের পিটিয়ে এগিয়ে যাচ্ছিল বাবর আজমের দল। পাকিস্তান ছিল পার স্কোরে ২১ রানে এগিয়ে।

দ্বিতীয়বার বৃষ্টিতে যে খেলা বন্ধ হয়েছে পরে তা আর শুরু করা যায়নি। বৃষ্টি আইনে নিউজিল্যান্ডকে ২১ রানে হারিয়ে সেমিফাইনালের আশা বাঁচিয়ে রেখেছে পাকিস্তান।

৪ জয়ে ৮ পয়েন্ট নিয়ে টেবিল তালিকার ৬ নম্বরে অবস্থান করছে পাকিস্তান। তবে তিনে অস্ট্রেলিয়া, চারে নিউজিল্যান্ড আর পাঁচে থাকা আফগানিস্তানেরও সমান ৮ পয়েন্ট। পাকিস্তান রানরেটে পিছিয়ে থাকায় তালিকায় নিচের দিকে।

৪০২ রানের লক্ষ্য নিয়ে মাঠে নেমে ২১.৩ ওভারে পাকিস্তান ১ উইকেটে ১৬০ রান তোলার পর একবার বৃষ্টিতে খেলা বন্ধ হয়। পরে ওভার কাটা হয়েছে ৯টি। পাকিস্তানকে নতুন লক্ষ্য দেওয়া হয় ৪১ ওভারে ৩৪২। সেই লক্ষ্য সামনে রেখে ২৫.৩ ওভারে ১ উইকেটে ২০০ রান তোলার পর আরও একবার বৃষ্টির কবলে পড়ে ম্যাচ। তারপর আর শুরু করা যায়নি।

দলের হয়ে ৬৩ বলে সেঞ্চুরি তুলে নেন ফখর জামান। তিন অংকে পৌঁছাতে তিনি ছক্কা হাঁকান ৯টি। অথচ বড় রান তাড়ায় দলীয় ৬ রানের মাথায় ওপেনার আবদুল্লাহ শফিককে হারিয়ে বসেছিল পাকিস্তান। এরপর দ্বিতীয় উইকেটে ১৪১ বলে ১৯৪ রান যোগ করেছেন ফখর আর বাবর আজম।

বৃষ্টিতে খেলা বন্ধ হওয়ার আগে ফখর ৮১ বলে ১২৬ রানে অপরাজিত থাকেন। বিধ্বংসী এ ইনিংসে ৮টি চারের সঙ্গে ১১টি ছক্কা হাঁকান এই ওপেনার। ৬৩ বলে ৬৬ রানে অপরাজিত থাকেন বাবর আজম। এর আগে বেঙ্গালুরুর এম চিন্নাস্বামী স্টেডিয়ামের ব্যাটিং বান্ধব উইকেটে টস জিতে বোলিংয়ের সিদ্ধান্ত নেন পাকিস্তান অধিনায়ক বাবর আজম।

টস হেরে ব্যাট করতে নেমে রাচিন রাবিন্দ্রার সেঞ্চুরি আর কেন উইলিয়ামসনের ঝোড়ো ব্যাটিংয়ে ভর করে ৬ উইকেটে ৪০১ রানের পাহাড় দাঁড় করায় নিউজিল্যান্ড।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

রাস্তার সৈনিক নয়, সীমান্তে গিয়ে জিয়ার সৈনিক প্রমাণ করুন- বড়লেখায় নাসিরুদ্দিন পাটোয়ারী

মিশিগানের ওয়ারেনে BAM-এর আয়োজনে টাউন হল মিটিং অনুষ্ঠিত

মিশিগানে তিন দিন ব্যাপী বর্ণাঢ্য হ্যামটাউন সামার জ্যাম ফ্যাস্টিভাল সফল করা নিয়ে বিএমসিএফ এর প্রেস ব্রিফিং

ট্রাম্পের ছবি নিয়ে এলো যুক্তরাষ্ট্রের নতুন স্মারক পাসপোর্ট

আনন্দঘন আয়োজনে অনুষ্ঠিত হলো প্রাক্তন বাংলাদেশ মিশন সদস্যদের বার্ষিক মিলনমেলা

পরপর দুই শক্তিশালী ভূমিকম্পে বিধ্বস্ত ভেনেজুয়েলা, চলছে উদ্ধার অভিযান

বাবা দিবস উদযাপন ও আকর্ষণীয় পুরস্কারে জমজমাট শিব মন্দিরের বার্ষিক বনভোজন

বাংলাদেশ শিল্পকলা একাডেমি সম্মাননা পদকে ভূষিত হচ্ছেন গবেষক-সাংবাদিক সেলিম আউয়াল

দুর্নীতি বিরোধী বিতর্ক প্রতিযোগিতায় চ্যাম্পিয়ন দক্ষিণভাগ এনসিএম উচ্চ বিদ্যালয়

মিশিগানে শ্রীশ্রী লোকনাথ ব্রহ্মচারীর ১৩৬তম তিরোধান উৎসব পালিত

১০

‘আমেরিকা ২৫০’ উদযাপনে অভিবাসী, কৃষ্ণাঙ্গ ও আদিবাসী জনগোষ্ঠীর অবদানকে স্বীকৃতি

১১

মিশিগানে হবিগঞ্জ সদর সমিতির অভিষেক ও গুণী জন সংবর্ধনা অনুষ্ঠিত

১২

বিদেশি শিক্ষার্থীদের জন্য যুক্তরাষ্ট্রের নতুন ভিসা নীতি

১৩

জলবায়ু দুর্যোগে শিক্ষার সংকট, ক্ষতিগ্রস্ত ১ কোটি ২৭ লাখ শিশু

১৪

মার্কিন ক্যারিয়ার অ্যাওয়ার্ডে ভূষিত বাংলাদেশি বিজ্ঞানী সুমাইয়া সমাজী

১৫

যুক্তরাষ্ট্রের নাগরিকত্ব পেতে বাড়ছে ফি, আবেদনকারীদের গুনতে হবে অতিরিক্ত অর্থ

১৬

সিলেট সদর দক্ষিণ সুরমা অ্যাসোসিয়েশন অব মিশিগানের অভিষেক ও সাংস্কৃতিক অনুষ্ঠান ২৮ জুন

১৭

দুই দিনের সরকারি সফরে মালয়েশিয়ায় প্রধানমন্ত্রী তারেক রহমান

১৮

৫ কোটি ২ লাখ অভিবাসী নিয়ে নতুন চিত্র যুক্তরাষ্ট্রের জনসংখ্যায়

১৯

ট্রাম্পের ব্যবহারের জন্য নতুন বিলাসবহুল এয়ার ফোর্স ওয়ান

২০