১ নভেম্বর ২০২৩, ২:১৯ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

নিউজিল্যান্ডকে হারিয়ে শীর্ষে দক্ষিণ আফ্রিকা

টানা চার ম্যাচ জেতার পর ভারতের কাছে হার মানতে হয় নিউজিল্যান্ডকে। তারপর থেকে হারের বৃত্তে কিউইরা, যা ভাঙতে পারলো না দক্ষিণ আফ্রিকার বিপক্ষেও। তৃতীয় ম্যাচ তারা হারলো ১৯০ রানে।
রানরেট এমনিতেই ছিল বেশি। নিউজিল্যান্ডকে বড় ব্যবধানে হারিয়ে সেটা আরও বাড়িয়ে নিয়েছে প্রোটিয়ারা। এতে করে তারা ভারতের সমান ১২ পয়েন্ট নিয়ে উঠে গেছে পয়েন্ট তালিকায় সবার ওপরে।

বিশাল লক্ষ্য তাড়া করতে নেমে ইনিংসের শুরুতেই চাপে পড়ে নিউজিল্যান্ড। পাওয়ার প্লেতেই দুই টপ অর্ডার হারায় তাসমান পারের দেশটি। শুরুর দিকে ব্যাটিং ব্যর্থতা পুরো ইনিংসে চলমান থাকে কিউইদের। ৬ উইকেট বিসর্জন দিয়ে দলীয় ১০০ রান সংগ্রহ করে লাথামের দল।

মার্কো ইয়ানসেন ও কেশভ মহারাজের বোলিং তোপে ৩৬ তম ওভারে ১৬৭ রানে অলআউট হয়ে যায় নিউজিল্যান্ড। প্রোটিয়াদের হয়ে সর্বোচ্চ ৪টি উইকেট মহারাজ। এর আগে টসে হেরে আগে ব্যাট করতে নেমে দারুণ সূচনা পায় দুই দক্ষিণ আফ্রিকান ওপেনার। পয়ায়ার প্লেতে দেখেশুনে খেলতে থাকেন ডি কক ও বাভুমা। তবে ইনিংসের নবম ওভারে কিউইদের হয়ে প্রথম আঘাত হানেন পেসার ট্রেন্ট বোল্ট। ২৮ বলে ২৪ রান করে ড্যারেল মিচেলের হাতে ক্যাচ দিয়ে সাজঘরে ফিরেন প্রোটিয়া অধিনায়ক।

দ্বিতীয় উইকেট জুটিতে ক্রিজে নামেন রাসি ফন ডার ডুসেন। এই ডানহাতি ব্যাটারকে সঙ্গে নিয়ে দলের রানের চাকা সচল রাখেন ডি কক। নিজেদের স্বভাবসুলভ ক্রিকেট খেলে কিউই বোলারদের উপর চড়াও হতে থাকেন এই দুই ব্যাটার। মিডেল ওভারে নিউজিল্যান্ড বোলাররা চেষ্টা করেও উইকেটের দেখা পাচ্ছিল না। দুর্দান্ত ব্যাটিংয়ে দুই ব্যাটারই তুলে নেন তাদের অর্ধশতক। এবারের বিশ্বকাপে সর্বোচ্চ রানের মালিক ডি কক শতক হাঁকিয়ে নিজেকে আরো উপরে নিয়ে গেছেন। দ্বিতীয় উইকেট জুটিতে ২০০ রানের বিধ্বংসী পার্টনারশিপ গড়ে আউট হন ডি কক। এবারের বিশ্বকাপে প্রথমবারের মতো সুযোগ পাওয়া টিম সাউদির বলে ক্যাচ দিয়ে ফেরার আগে ১১৬ বলে ১১৪ রান করেন এই ওপেনার।

অপরদিকে ডি কক ফিরে গেলেও এক প্রান্তে দাঁড়িয়ে ছিলেন ডুসেন। এবারের বিশ্বকাপে নিজের প্রথম শতকও তুলে নেন এই ডানহাতি ব্যাটার। তৃতীয় উইকেট জুটিতে ডেভিড মিলারকে সঙ্গে নিয়ে বড় সংগ্রহের ভীত গড়েন রাসি। ৪৩ বলে ৭৮ রানের জুটি গড়েন তারা। ডুসেনের ১১৮ বলে ১৩৩ রানের বিধ্বংসী ইনিংসে বিশাল সংগ্রহের পথে এগিয়ে যায় দক্ষিণ আফ্রিকা। শেষদিকে ডেভিড মিলার ৩০ বলে ২ চার আর ৪ ছক্কায় খেলে ৫৩ রানের ক্যামিও। ৭ বলে অপরাজিত ১৫ করেন হেনরিখ ক্লাসেন। শেষ ১০ ওভারে ২ উইকেট হারিয়ে ১১৯ রান তোলে প্রোটিয়ারা। নিউজিল্যান্ডের পেসার টিম সাউদি ৭৭ রানে নেন ২টি উইকেট।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

রাস্তার সৈনিক নয়, সীমান্তে গিয়ে জিয়ার সৈনিক প্রমাণ করুন- বড়লেখায় নাসিরুদ্দিন পাটোয়ারী

মিশিগানের ওয়ারেনে BAM-এর আয়োজনে টাউন হল মিটিং অনুষ্ঠিত

মিশিগানে তিন দিন ব্যাপী বর্ণাঢ্য হ্যামটাউন সামার জ্যাম ফ্যাস্টিভাল সফল করা নিয়ে বিএমসিএফ এর প্রেস ব্রিফিং

ট্রাম্পের ছবি নিয়ে এলো যুক্তরাষ্ট্রের নতুন স্মারক পাসপোর্ট

আনন্দঘন আয়োজনে অনুষ্ঠিত হলো প্রাক্তন বাংলাদেশ মিশন সদস্যদের বার্ষিক মিলনমেলা

পরপর দুই শক্তিশালী ভূমিকম্পে বিধ্বস্ত ভেনেজুয়েলা, চলছে উদ্ধার অভিযান

বাবা দিবস উদযাপন ও আকর্ষণীয় পুরস্কারে জমজমাট শিব মন্দিরের বার্ষিক বনভোজন

বাংলাদেশ শিল্পকলা একাডেমি সম্মাননা পদকে ভূষিত হচ্ছেন গবেষক-সাংবাদিক সেলিম আউয়াল

দুর্নীতি বিরোধী বিতর্ক প্রতিযোগিতায় চ্যাম্পিয়ন দক্ষিণভাগ এনসিএম উচ্চ বিদ্যালয়

মিশিগানে শ্রীশ্রী লোকনাথ ব্রহ্মচারীর ১৩৬তম তিরোধান উৎসব পালিত

১০

‘আমেরিকা ২৫০’ উদযাপনে অভিবাসী, কৃষ্ণাঙ্গ ও আদিবাসী জনগোষ্ঠীর অবদানকে স্বীকৃতি

১১

মিশিগানে হবিগঞ্জ সদর সমিতির অভিষেক ও গুণী জন সংবর্ধনা অনুষ্ঠিত

১২

বিদেশি শিক্ষার্থীদের জন্য যুক্তরাষ্ট্রের নতুন ভিসা নীতি

১৩

জলবায়ু দুর্যোগে শিক্ষার সংকট, ক্ষতিগ্রস্ত ১ কোটি ২৭ লাখ শিশু

১৪

মার্কিন ক্যারিয়ার অ্যাওয়ার্ডে ভূষিত বাংলাদেশি বিজ্ঞানী সুমাইয়া সমাজী

১৫

যুক্তরাষ্ট্রের নাগরিকত্ব পেতে বাড়ছে ফি, আবেদনকারীদের গুনতে হবে অতিরিক্ত অর্থ

১৬

সিলেট সদর দক্ষিণ সুরমা অ্যাসোসিয়েশন অব মিশিগানের অভিষেক ও সাংস্কৃতিক অনুষ্ঠান ২৮ জুন

১৭

দুই দিনের সরকারি সফরে মালয়েশিয়ায় প্রধানমন্ত্রী তারেক রহমান

১৮

৫ কোটি ২ লাখ অভিবাসী নিয়ে নতুন চিত্র যুক্তরাষ্ট্রের জনসংখ্যায়

১৯

ট্রাম্পের ব্যবহারের জন্য নতুন বিলাসবহুল এয়ার ফোর্স ওয়ান

২০