১৬ অক্টোবর ২০২৩, ১:৩৬ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

ওয়ানডে র‍্যাঙ্কিংয়ে একধাপ নিচে নেমে গেল বাংলাদেশ

দুঃসংবাদ পেল লাল-সবুজের প্রতিধিনিরা। আইসিসির হালনাগাদকৃত ওয়ানডে র‍্যাঙ্কিংয়ে নিজেদের অবস্থান খুইয়েছে হাথুরুর শিষ্যরা। ধারাবাহিক বাজে পারফরম্যান্সের কারণে র‍্যাঙ্কিংয়ে আটে নেমে গেছে বাংলাদেশ।

বাংলাদেশকে একধাপ নিচে ফেলে র‍্যাঙ্কিংয়ে সাত নম্বরে উঠে এসেছে এশিয়া কাপের ফাইনালিস্ট শ্রীলঙ্কা। ৪০ ম্যাচে তাদের রেটিং পয়েন্টও ৯১। তবে মোট পয়েন্টে এগিয়ে থেকে বাংলাদেশের ওপরে তাদের অবস্থান। চলতি বিশ্বকাপে কেবল এক ম্যাচে জয় পেয়েছে সাকিব-মুশফিকরা। ৩৮ ম্যাচে তাদের পয়েন্ট এখন ৯১।

এদিকে র‍্যাঙ্কিংয়ে আর কোনো দলের অবস্থান তেমন পরিবর্তন হয়নি। শীর্ষে থাকা ভারতের পর যথাক্রমে অবস্থান করছে পাকিস্তান। তবে চমক দেখিয়ে এই তালিকায় তিনে উঠে এসেছে দক্ষিণ আফ্রিকা। প্রোটিয়াদের রেটিং পয়েন্ট ১১০। তাদের থেকে এক রেটিং পয়েন্টে পিছিয়ে তালিকার চারে নেমে গেছে অস্ট্রেলিয়া (১০৯)।

অন্যদিকে দুঃসংবাদ রয়েছে ইংল্যান্ডের জন্যও। কেননা, র‍্যাঙ্কিংয়ে তারা দক্ষিণ আফ্রিকার কাছে খুইয়েছে অবস্থান। ছয়ে নেমে গেছে ইংলিশরা (১০৫)। আর পাঁচে নিউজিল্যান্ড (১০৬)। এ ছাড়া নবম ও দশম অবস্থানে আছে আফগানিস্তান ও ওয়েস্ট ইন্ডিজ।

উল্লেখ্য, ওয়ানডে বিশ্বকাপে নিজেদের প্রথম ম্যাচে আফগানিস্তানকে ৬ উইকেটে হারিয়ে দাপুটে জয় পেয়েছিল বাংলাদেশ। তবে এরপর মুদ্রার উল্টো পিঠও দেখেছে সাকিব আল হাসানের দল। পরের দুই ম্যাচে টানা হারের স্বাদ নিয়েছে লাল-সবুজেরা। বর্তমান ওয়ানডে বিশ্বচ্যাম্পিয়ন ইংল্যান্ডের সঙ্গে ১৩৭ রানে এবং রানার্স-আপ নিউজিল্যান্ডের সঙ্গে ৮ উইকেটে হেরেছে হাথুরুসিংহের শিষ্যরা।
এদিকে টুর্নামেন্টের এবারের আসরে নিজেদের পরের ম্যাচে আগামী বৃহস্পতিবার (১৯ অক্টোবর) ভারতের বিপক্ষে মাঠে নামবে টাইগাররা। পুনেতে বাংলাদেশ সময় দুপুর আড়াইটায় শুরু হবে ম্যাচটি।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

শিশুদের টিকটক ব্যবহারে কড়াকড়ি, যুক্তরাষ্ট্রে ১০০ মিলিয়ন ডলারের সমঝোতাশিশুদের

১

ট্রাম্প ভোট গণনার সময় নির্বাচনের ফল পাল্টানোর চেষ্টা করতে পারেন

২

শিক্ষার্থীদের যাতায়াত সহজ করতে হ্যামট্রাম্যাক থেকে নতুন ফ্রি বাস সেবা

৩

জন্মসূত্রে নাগরিকত্বের উদ্দেশ্যে যুক্তরাষ্ট্র ভ্রমণে নতুন ভিসা বিধিনিষেধ

৪

মিশিগান ডেমোক্র্যাটিক পার্টির ‘বেস্ট অব দ্য ওয়েস্ট ইয়ুথ লিডারশীপ অ্যাওয়ার্ড’ পেলেন তাহমিদ চৌধুরী

৫

প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে বারহাম সালিহ উচ্চপর্যায়ের বৈঠক

৬

সিএনএনসহ তিন সংবাদমাধ্যমের মামলা ট্রাম্প প্রশাসনের বিরুদ্ধে

৭

যুক্তরাষ্ট্র থেকে ২৫ হাজারের বেশি অভিবাসী তৃতীয় দেশে পাঠানো হয়েছে

৮

মধ্যপ্রাচ্যে মার্কিন নাগরিকদের জন্য নতুন নিরাপত্তা সতর্কতা জারি

৯

মেডিকেইডের ওষুধের দাম কমাতে যুক্তরাষ্ট্রজুড়ে নতুন নীতি ট্রাম্প প্রশাসনের

১০

যুক্তরাষ্ট্রে দক্ষ কর্মী ভিসায় ১ লাখ ডলারের ফি আরও এক বছর

১১

তিন বছর পর যুক্তরাষ্ট্রে আবার বাড়ল সুদের হার

১২

১৮ সেপ্টেম্বর থেকে গ্রিনকার্ডে নতুন পাবলিক চার্জ নিয়ম

১৩

গুগলের বিজ্ঞাপন ব্যবসায় লাগাম, মার্কিন নজরদারিতে প্রতিষ্ঠানটি

১৪

বিজিবির অভিযানে মাদক-অস্ত্রসহ ৯১৩ কোটি টাকার পণ্য জব্দ, আটক ২৮১

১৫

ডেট্রয়েট থেকে আটলান্টিক সিটি, যুক্তরাষ্ট্রে বাংলাদেশি কমিউনিটির বিস্তৃত উপস্থিতি

১৬

যুক্তরাষ্ট্রের প্রভাব কমাতে ডলারের বিকল্প খুঁজছে বিভিন্ন দেশ

১৭

ইরানের ওপর নিষেধাজ্ঞা নিয়ে চীনের সঙ্গে বৈঠকে বসছে যুক্তরাষ্ট্র

১৮

গ্রিন কার্ড স্পনসরশিপে নতুন নিয়ম যুক্তরাষ্ট্রে, যাচাই হবে স্পনসরের ক্রেডিট তথ্য

১৯

সৌদি আরবে ভ্রমণ পরিকল্পনা পুনর্বিবেচনার পরামর্শ দিয়েছে যুক্তরাষ্ট্র

২০