২৬ অগাস্ট ২০২৩, ১১:৫৮ পূর্বাহ্ন
অনলাইন সংস্করণ

বাণিজ্যিক বিরোধের মধ্যেই চীন যাচ্ছেন যুক্তরাষ্ট্রের বাণিজ্যমন্ত্রী

এই সপ্তাহান্তে, যুক্তরাষ্ট্রের বাণিজ্যমন্ত্রী জিনা রাইমন্ডো চার দিনের চীন সফর শুরু করবেন।

চীনে যুক্তরাষ্ট্রের কিছু বিনিয়োগে কড়াকড়ি আরোপ করে বাইডেন প্রশাসন একটি নির্বাহী আদেশ জারি করার অল্প পরে , এই ঘোষণা আসলো।

বাণিজ্য দপ্তর মঙ্গলবার জানিয়েছে যে, ২৭ থেকে ৩০ আগস্ট পর্যন্ত রাইমন্ডো বেইজিং ও সাংহাই সফর করবেন। সে সময় তিনি চীনের ঊর্ধ্বতন সরকারি কর্মকর্তা ও আমেরিকার ব্যবসায়ী নেতাদের সাথে বৈঠক করবেন।

বাণিজ্য দপ্তরের এক প্রেস বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, এই সফরের উদ্দেশ্য, যুক্তরাষ্ট্র-চীন বাণিজ্যিক সম্পর্ক, যুক্তরাষ্ট্রের ব্যবসার সামনে থাকা চ্যালেঞ্জ এবং সম্ভাব্য সহযোগিতার ক্ষেত্র সম্পর্কিত বিষয়গুলোতে যুক্তরাষ্ট্র ও চীনের মধ্যকার যোগাযোগ আরো গভীর করা।

বিশ্লেষকরা বলেছেন যে, চীনের অর্থনীতি দীর্ঘমেয়াদী সমস্যায় পড়তে পারে। চীন আর বিদেশী ব্যবসা প্রতিষ্ঠানের প্রতি বন্ধুসুলভ নয়, এই ধারণাকে পাল্টাতে রাইমন্ডোর সফরকে ব্যবহার করার আশা করছে বেইজিং। তারা আরো বলেছেন, এই সফর থেকে কোনো সাফল্য নাও আসতে পারে।

.পিটারসন ইন্সটিটিউট ফর ইন্টারন্যাশনাল ইকোনমিকস-এর সিনিয়র ফেলো গ্যারি ক্লাইড হাফবার ভিওএ-কে বলেন, বেইজিং রাইমন্ডোর সফরকে স্বাগত জানাচ্ছে। এব কারণ হলো চীন গুরুত্ব দেয় এমন কয়েকটি অর্থনৈতিক ও বাণিজ্য বিষয়ে তার প্রভাব রয়েছে।

হাফবার আরো বলেন, “পণ্য বা পরিষেবার বাণিজ্য, বিভিন্ন ধরনের ইলেকট্রনিক পরিষেবা, প্রযুক্তির যোগান এবং উভয় দিকে বিনিয়োগের আদান প্রদানের সাথে জড়িত সকল লেনদেনে রাইমন্ডো একজন বেশ বড় ব্যক্তিত্ব।”

“আমার অনুমান হলো, যে সব বিধিনিষেধ আরোপ করা হচ্ছে, সেই বিষয়ে তিনি কী ধরণের সীমাবদ্ধতা দেখেন; কী ধরনের পণ্য, প্রযুক্তি, বিনিয়োগের আদান প্রদানে যুক্তরাষ্ট্রের এখনো অনুমতি রয়েছে; চীনা কর্তৃপক্ষ সে সম্পর্কে তার কাছ থেকে একান্তভাবে জানতে আগ্রহী হবেন।”

চীনের বাণিজ্য মন্ত্রক মঙ্গলবার বলেছে, এই পদক্ষেপটি দুই দেশের কোম্পানির মধ্যে স্বাভাবিক বাণিজ্য আবার শুরু করার জন্য উপকারী হবে। আর এই পদক্ষেপ উভয় পক্ষের অভিন্ন স্বার্থের সাথে সঙ্গতিপূর্ণ।

পররাষ্ট্রমন্ত্রী অ্যান্টনি ব্লিংকেন, ট্রেজারি সেক্রেটারি জ্যানেট ইয়েলেন এবং প্রেসিডেন্টের জলবায়ু বিষয়ক বিশেষ দূত জন কেরি এ বছর চীন সফর করেছেন। এই বৈঠকগুলো, চীনের প্রেসিডেন্ট শি জিনপিং-এর জন্য যুক্তরাষ্ট্রে অনুষ্ঠেয় এপিইসি শীর্ষ সম্মেলনে যোগ দেয়ার ক্ষেত্রে এবং এই শরৎকালে বাইডেনের সাথে দেখা করার বিষয়ে একটা পথ তৈরি করতে পারে।

আরও পড়ুনঃ মানুষ ভূত দেখে কেন?

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

মিশিগানে সিলেট সদর দক্ষিণ সুরমা এসোসিয়েশনের ইফতার মাহফিল সম্পন্ন।

MBCH এর আয়োজনে মিশিগানের লার্জেস্ট ইফতার মাহফিলে লুটনেনট গভর্নর গার্লিন গিলক্রিস্ট।

নাজিফা তুষির জাদু ‘প্রেশার কুকার’-এ রায়হান রাফীর নতুন প্রযোজনা

ট্রাম্পকে হত্যার চেষ্টা, ইরানের দিকে আঙুল মার্কিন প্রতিরক্ষামন্ত্রীর

স্টুডেন্ট ভিসায় কড়াকড়ি, চার দেশের আবেদন গ্রহণ বন্ধ যুক্তরাজ্যের

মিশিগানে বিয়ানীবাজার জনকল্যাণ সমিতি ইনক এর ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত

রিজার্ভ বনে সড়ক সংস্কার থামাল বন বিভাগ

ড্রোন হামলায় নিহত: ভাইদের সাথে শেষ যে কথা বলেছিলেন বড়লেখার সালেহ

মধ্যপ্রাচ্যে উত্তেজনা, নাগরিকদের দ্রুত সরে যেতে বলল যুক্তরাষ্ট্র

রুদ্ধশ্বাস ম্যাচে চীনের কাছে হার, লড়াইয়ে নজর কাড়ল বাংলাদেশ

১০

ইরানে হামলার ঘটনায় সামরিক ঘাঁটি ব্যবহারে স্পেনের অস্বীকৃতি

১১

মিশিগানে জালালাবাদ সোসাইটির ইফতার ও দোয়া মাহফিল সম্পন্ন।

১২

মিশিগানে মৌলভীবাজার এসোসিয়েশন অব মিশিগান যুক্তরাষ্ট্রের ইফতার মাহফিল অনুষ্ঠিত

১৩

যুদ্ধে উত্তপ্ত মধ্যপ্রাচ্য, অনিশ্চয়তায় বিশ্বকাপ ও ফিনালিসিমা

১৪

হরমুজ প্রণালি অচল হলে বিশ্ব অর্থনীতিতে প্রভাব হবে মারাত্মক

১৫

ইরানের ক্ষেপণাস্ত্রের হামলায় আমিরাতে বড়লেখার সালেখ উদ্দিনের মৃত্যু

১৬

উপসাগরীয় অঞ্চলে আতঙ্ক, হামলায় চাপে নিরাপত্তা ভাবমূর্তি নিয়ে নতুন শঙ্কা

১৭

বাংলাদেশ এসোসিয়েশন অফ মিশিগান BAM এর ইফতার ডিনার অনুষ্ঠিত

১৮

ইরানে সামরিক অভিযান ‘আইনবহির্ভূত’, দাবি এডওয়ার্ড মার্কির

১৯

মধ্যপ্রাচ্যে সংঘাত বাড়ছে, প্রবাসী বাংলাদেশিদের নিয়ে দুশ্চিন্তা

২০