৯ জুলাই ২০২৩, ৮:৫৭ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

২০২৫ ক্লাব বিশ্বকাপের আয়োজক যুক্তরাষ্ট্র

নতুন রূপের ৩২ দল নিয়ে বর্ধিত কলেবরে ২০২৫ সালে ক্লাব বিশ্বকাপ আয়োজিত হতে যাচ্ছে। আর প্রথমবারের বড় পরিসরের এই আয়োজক হিসেবে যুক্তরাষ্ট্রের নাম ঘোষনা করেছে বিশ্ব ফুটবলের নিয়ন্ত্রন সংস্থা ফিফা। এর অর্থ হচ্ছে টানা তিন গ্রীষ্ম মৌসুমে বড় তিনটি টুর্নমেন্টের আয়োজক হতে যাচ্ছে যুক্তরাষ্ট্র।

২০২৬ বিশ্বকাপ যুক্তরাষ্ট্র, মেক্সিকো ও কানাডায় অনুষ্ঠিত হবে। এর আগে আগামী বছরও বর্ধিত পরিসরে কোপা আমেরিকা আয়োজিত হবে যুক্তরাষ্ট্রে। এই আসরে দক্ষিণ আমেরিকার ১০টি দল ছাড়াও কনকাকাফ অঞ্চলের ছয়টি দল অংশ নিবে।

২০০০ সাল থেকে শুরু হওয়া ক্লাব বিশ্বকাপ বিশ্ব ফুটবলে খুব একটা আকর্ষন টানতে পারেনি। ফিফা সভাপতি গিয়ান্নি ইনফান্তিনো দীর্ঘদিন ধরেই ইউরোপা, দক্ষিণ আমেরিকা ও বিশ্বের অন্যান্য অঞ্চলের আরো বেশী দলের অংশগ্রহনের বিষয়টি নিশ্চিত করার তাগিদ জানিয়ে আসছিলেন।

অতি সম্প্রতি ফেব্রুয়ারিতে মরক্কোতে শেষ হওয়া ক্লাব বিশ্বকাপে মাত্র সাতটি দল অংশ নিয়েছে। ইনফান্তিনো বলেন, ‘২০২৫ ক্লাব বিশ্বকাপ পুরুষদের পেশাদার ক্লাব ফুটবলে শীর্ষস্থান দখল করবে বলে আমার বিশ্বাস। আর বর্ধিত পরিসরের এই আসর আয়োজনের জন্য যে পরিমান অবকাঠামোগত সুবিধা ও স্থানীয় সমর্থকদের আগ্রহের প্রয়োজন হয় তা এই মুহূর্তে যুক্তরাষ্ট্র ছাড়া আর কারোরই নাই।’

এখানে খেলতে আসা দলগুলোর জন্য বাছাই প্রক্রিয়া কি হবে তা নিয়ে বিস্তারিত এখনো কোন সিদ্ধান্ত হয়নি। তবে আসন্ন টুর্ণামেন্টে খেলতে পারে এমন ক্লাবগুলোর মধ্যে রয়েছে রিয়াল মাদ্রিদ, ম্যানচেস্টার সিটি, চেলসি, ব্রাজিলিয়ান ক্লাব ফ্লামেঙ্গো ও পালমেরিয়াস, মেক্সিকান ক্লাব লিঁও ও মেজর লিগ সকারের ক্লাব সিটল সাউন্ডার্স।

ফিফা জানিয়েছে তারিখ, স্বাগতিক শহর ও ম্যাচ সূচী আগামী কয়েক দিনের মধ্যে জানিয়ে দেয়া হবে। এর আগে গত ফেব্রুযারিতে ফিফা নতুন আঙ্গিকে এই টুর্ণামেন্ট আয়োজনের ঘোষনা দেয়। সেখানে বলা হয় ইউরোপের ১২টি দল, দক্ষিণ আমেরিকার ছয়টি দল এবং এশিয়া, আফ্রিকা ও কনকাকাফ অঞ্চল থেকে চারটি করে দল অংশ নিবে। এছাড়া ওশেনিয়ান অঞ্চল থেকে একটি দল ও স্বাগতিক দেশ সরাসরি এই টুর্ণামেন্টে খেলার সুযোগ পাবে।

ইউরোপীয়ান দেশগুলোর মধ্যে থাকবে শেষ পাঁচবারের চ্যাম্পিয়ন্স লিগ বিজয়ী দল। নতুন টুর্নামেন্টটি বিশ্বকাপের মতই প্রতি চার বছর অন্তর অনুষ্ঠিত হবে। সংক্ষিপ্ত পরিসরের সর্বশেষ টুর্ণামেন্টটি আগামী ডিসেম্বরে সৌদি আরবে অনুষ্ঠিত হবার কথা রয়েছে।

দক্ষিণ আমেরিকা অঞ্চলের দলগুলো কোপা লিবারটেডোর্স ও কনমেবল’র র‌্যাঙ্কিং অনুযায়ী ক্লাব বিশ্বকাপে খেলার যোগ্যতা অর্জন করে।

ফিফা মিয়ামিতে অফিসের সাথে মার্কিন যুক্তরাষ্ট্রে কার্যক্রম স্থাপন করছে এবং সম্প্রতি গোল্ড কাপ এবং নেশনস লিগের মতো আঞ্চলিক টুর্নামেন্টে কনকাকাফের সাথে যৌথভাবে কাজ করার জন্য একটি চুক্তি স্বাক্ষর করেছে।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

রাস্তার সৈনিক নয়, সীমান্তে গিয়ে জিয়ার সৈনিক প্রমাণ করুন- বড়লেখায় নাসিরুদ্দিন পাটোয়ারী

মিশিগানের ওয়ারেনে BAM-এর আয়োজনে টাউন হল মিটিং অনুষ্ঠিত

মিশিগানে তিন দিন ব্যাপী বর্ণাঢ্য হ্যামটাউন সামার জ্যাম ফ্যাস্টিভাল সফল করা নিয়ে বিএমসিএফ এর প্রেস ব্রিফিং

ট্রাম্পের ছবি নিয়ে এলো যুক্তরাষ্ট্রের নতুন স্মারক পাসপোর্ট

আনন্দঘন আয়োজনে অনুষ্ঠিত হলো প্রাক্তন বাংলাদেশ মিশন সদস্যদের বার্ষিক মিলনমেলা

পরপর দুই শক্তিশালী ভূমিকম্পে বিধ্বস্ত ভেনেজুয়েলা, চলছে উদ্ধার অভিযান

বাবা দিবস উদযাপন ও আকর্ষণীয় পুরস্কারে জমজমাট শিব মন্দিরের বার্ষিক বনভোজন

বাংলাদেশ শিল্পকলা একাডেমি সম্মাননা পদকে ভূষিত হচ্ছেন গবেষক-সাংবাদিক সেলিম আউয়াল

দুর্নীতি বিরোধী বিতর্ক প্রতিযোগিতায় চ্যাম্পিয়ন দক্ষিণভাগ এনসিএম উচ্চ বিদ্যালয়

মিশিগানে শ্রীশ্রী লোকনাথ ব্রহ্মচারীর ১৩৬তম তিরোধান উৎসব পালিত

১০

‘আমেরিকা ২৫০’ উদযাপনে অভিবাসী, কৃষ্ণাঙ্গ ও আদিবাসী জনগোষ্ঠীর অবদানকে স্বীকৃতি

১১

মিশিগানে হবিগঞ্জ সদর সমিতির অভিষেক ও গুণী জন সংবর্ধনা অনুষ্ঠিত

১২

বিদেশি শিক্ষার্থীদের জন্য যুক্তরাষ্ট্রের নতুন ভিসা নীতি

১৩

জলবায়ু দুর্যোগে শিক্ষার সংকট, ক্ষতিগ্রস্ত ১ কোটি ২৭ লাখ শিশু

১৪

মার্কিন ক্যারিয়ার অ্যাওয়ার্ডে ভূষিত বাংলাদেশি বিজ্ঞানী সুমাইয়া সমাজী

১৫

যুক্তরাষ্ট্রের নাগরিকত্ব পেতে বাড়ছে ফি, আবেদনকারীদের গুনতে হবে অতিরিক্ত অর্থ

১৬

সিলেট সদর দক্ষিণ সুরমা অ্যাসোসিয়েশন অব মিশিগানের অভিষেক ও সাংস্কৃতিক অনুষ্ঠান ২৮ জুন

১৭

দুই দিনের সরকারি সফরে মালয়েশিয়ায় প্রধানমন্ত্রী তারেক রহমান

১৮

৫ কোটি ২ লাখ অভিবাসী নিয়ে নতুন চিত্র যুক্তরাষ্ট্রের জনসংখ্যায়

১৯

ট্রাম্পের ব্যবহারের জন্য নতুন বিলাসবহুল এয়ার ফোর্স ওয়ান

২০