৯ জুলাই ২০২৩, ৫:২৮ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

উৎপাদনে বিশ্বের প্রথম চীন, দ্বিতীয় যুক্তরাষ্ট্র

পৃথিবীর প্রতিটা দেশে বিভিন্ন ধরনের পণ্য উৎপাদনে এগিয়ে। কেউ কৃষি কেউবা প্রযুক্তিতে। কোনো রাষ্ট্রের সবচেয়ে বড় চালিকাশক্তি এই খাত। যেই দেশের উৎপাদন খাত যত সমৃদ্ধ সেই দেশের অর্থনীতিও তত শক্তিশালী। দেশের গণ্ডি পেরিয়ে সেসব দেশ আন্তর্জাতিক রাজনীতির মঞ্চে অবস্থান জানান দিতে থাকে।

চলুন উৎপাদনে এগিয়ে থাকা বিশ্বের শীর্ষ পাঁচটি দেশ সম্পর্কে জেনে নেওয়া যাক।

৫) ভারত
২০২১ সালে ভারতের মোট উৎপাদন মূল্য ছিল ৪৪৩ বিলিয়ন ডলার। ভারত সম্প্রতি চীনকে পেছনে ফেলে বিশ্বের সবচেয়ে জনবহুল দেশ হয়েছে। আয়বৈষম্য অনিয়ন্ত্রিত হলেও দেশটির অর্থনীতি ক্রমাগতভাবে বৃদ্ধি পাচ্ছে। এর মধ্যে অন্যতম উৎপাদন খাত। স্বল্প মজুরি ও শিথিল শ্রম আইনের সুযোগ নিয়ে অনেক বহুজাতিক কোম্পানি ভারতে কারখানা স্থাপন করেছে। ভারত সরকারও দেশে কারখানা স্থাপনের জন্য বড় কোম্পানিগুলোকে প্রণোদনা দেওয়া অব্যাহত রেখেছে, যা দেশটির উৎপাদন খাতকে সমৃদ্ধ করেছে।

৪) দক্ষিণ কোরিয়া
২০২১ সালে দক্ষিণ কোরিয়ার মোট উৎপাদন মূল্য ছিল ৪৬১ বিলিয়ন ডলার। দক্ষিণ কোরিয়া গত কয়েক দশকে জিডিপিতে বিশ্বের বৃহত্তম দেশগুলোর একটি।

৩) জার্মানি
২০২১ সালে জার্মানির মোট উৎপাদন মূল্য দাঁড়ায় ৮০৩ বিলিয়ন ইউএস ডলারে। জার্মানির প্রকৌশল ও উৎপাদন খাত গুণমান এবং নির্ভরযোগ্যতার জন্য বিখ্যাত। তা মেশিন, অটোমোবাইল বা যেকোনো বৈদ্যুতিক পণ্যই হোক না কেন। দেশটি বিএমডব্লিউ, মার্সিডিজ-বেনজ ও ভক্সওয়াগনের মতো গাড়ি তৈরির কোম্পানির ঘাঁটি। এসব কোম্পানি থেকে মোটা অঙ্কের রাজস্ব আয় করে থাকে জার্মানি।

২) যুক্তরাষ্ট্র
২০২১ সালে যুক্তরাষ্ট্রের মোট উৎপাদন মূল্য ছিল ২ হাজার ৪৯৭ ডলার। বিশ্বের মোট উৎপাদনের প্রায় ৪৬ শতাংশই করে থাকে দুই দেশ। এর মধ্যে একটি যুক্তরাষ্ট্র। গ্লোবাল ম্যানেজমেন্ট পরামর্শ সংস্থা ম্যাকেন্সির মতে, বিশ্বব্যাপী ‘মেইড ইন আমেরিকা’ যুগে ফিরে যাওয়া, উৎপাদন বৃদ্ধি এবং বাজার প্রতিযোগিতা বৃদ্ধির ফলে দেশটির জিডিপি ১৫ শতাংশ পর্যন্ত বৃদ্ধি পেতে পারে। প্রথমবারের মতো যুক্তরাষ্ট্রের উৎপাদন খাত বাকি বিশ্বের চেয়ে এগিয়ে গেছে।

১) চীন
২০২১ সালে চীনের মোট উৎপাদন মূল্য ছিল ৪ হাজার ৮৬৫ বিলিয়ন ইউএস ডলার, যা ধারেকাছে বিশ্বের কোনো দেশ নেই। ফলে সহজেই বিশ্বের শীর্ষ ২০টি উৎপাদনকারী দেশের তালিকার শীর্ষে এখন চীন। দেশটি একাই বিশ্বের মোট উৎপাদনের ৩০ শতাংশ উৎপাদন করে থাকে। মার্কিন যুক্তরাষ্ট্র, ইউরোপ এবং কানাডার অসংখ্য কোম্পানি চীনে পণ্য উৎপাদন ও নিজেদের দেশে বিপণন করে থাকে।
দেশটির জিরো-কোভিড নীতি উৎপাদনে বিরূপ প্রভাব ফেলেছে। যা দেশটির লক্ষ্যমাত্রায় পৌঁছাতে বড় বাধা।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

জলবায়ু দুর্যোগে শিক্ষার সংকট, ক্ষতিগ্রস্ত ১ কোটি ২৭ লাখ শিশু

মার্কিন ক্যারিয়ার অ্যাওয়ার্ডে ভূষিত বাংলাদেশি বিজ্ঞানী সুমাইয়া সমাজী

যুক্তরাষ্ট্রের নাগরিকত্ব পেতে বাড়ছে ফি, আবেদনকারীদের গুনতে হবে অতিরিক্ত অর্থ

মিশিগানে ষ্টেট রিপ্রেজেন্টেটিভ প্রার্থী মাহবুব খানের সাথে কমিউনিটির মতবিনিময় সভা অনুষ্ঠিত

সিলেট সদর দক্ষিণ সুরমা অ্যাসোসিয়েশন অব মিশিগানের অভিষেক ও সাংস্কৃতিক অনুষ্ঠান ২৮ জুন

দুই দিনের সরকারি সফরে মালয়েশিয়ায় প্রধানমন্ত্রী তারেক রহমান

৫ কোটি ২ লাখ অভিবাসী নিয়ে নতুন চিত্র যুক্তরাষ্ট্রের জনসংখ্যায়

ট্রাম্পের ব্যবহারের জন্য নতুন বিলাসবহুল এয়ার ফোর্স ওয়ান

বিদেশি বংশোদ্ভূত আমেরিকানদের নাগরিকত্ব বাতিলের উদ্যোগ জোরদার

গৃহস্থ ও প্রবীণদের আর্থিক স্বস্তিতে নিউইয়র্কের ২ বিলিয়ন ডলারের উদ্যোগ

১০

এক বছরে সুইস ব্যাংকে বাংলাদেশিদের অর্থ বেড়েছে ৪১ শতাংশ

১১

২৫০ বছর টিকবে কি যুক্তরাষ্ট্র? প্রশ্ন তুলেছেন ৩৮% মার্কিনি

১২

মিশিগানে সাবেক এমপি ফরিদ চৌধুরী সরণে দোয়া মাহফিল সম্পন্ন

১৩

ফ্রিল্যান্সিংয়ের নামে ফাঁদ প্রতারকের টোপে পড়ে সর্বস্ব খোয়াচ্ছেন তরুণ-তরুণীরা

১৪

প্রথমবারের মতো ভ্যাকসিন তৈরি করল এআই, রোগ প্রতিরোধে নতুন আশা

১৫

চার্জে দিয়ে মোবাইল ফোন ব্যবহার করা কতটা নিরাপদ?

১৬

আদালতের সিদ্ধান্তের পর কেনেডি সেন্টার থেকে বাদ ট্রাম্পের নাম

১৭

মিশিগানে ষ্টেট রিপ্রেজেন্টেটিভ প্রার্থী সীমা আহমেদ’র সংবাদ সম্মেলন

১৮

সোশ্যাল সিকিউরিটি সংকটে নিউইয়র্কে বাড়ছে অবসরপ্রাপ্তদের উদ্বেগ

১৯

পাঁচ বছরে সর্বোচ্চ, মার্কিন নাগরিকত্ব ছাড়লেন প্রায় ৫ হাজার মানুষ

২০