৮ জুলাই ২০২৩, ৪:০১ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

চিরপরিচিত ‘১০ নম্বর’ ফিরে পাচ্ছেন মেসি

ক্লাব অধ্যায়ে মাঝখানে ১০ নম্বর জার্সি হারিয়েছেন লিওনেল মেসি। আসন্ন মৌসুমে যুক্তরাষ্ট্রের মেজর লিগ সকার, এমএলএসের ক্লাব ইন্টার মিয়ামিতে যোগ দিতে যাচ্ছেন এই ফরওয়ার্ড। সেখানেই ফিরে পেতে যাচ্ছেন চিরপরিচিত ১০ নম্বর জার্সি

বার্সেলোনা দিয়ে ক্লাব ক্যারিয়ার শুরু করেন মেসি। স্প্যানিশ লা লিগার ক্লাবটিতে সিংহভাগ সময় ১০ নম্বর জার্সি পরেই খেলেছেন আর্জেন্টিনার বিশ্বকাপ জয়ী অধিনায়ক। ২০২১ সালের গ্রীষ্মকালীন দলবদলে বার্সার সঙ্গে দীর্ঘ পথচলা শেষ হয় তার।

সে বছরের আগস্টে দুই বছরের চুক্তিতে প্যারিস সেন্ট জার্মেই, পিএসজিতে যোগ দেন মেসি। ফরাসি লিগ ওয়ানের ক্লাবটিতে ১০ নম্বর জার্সি পাননি মেসি। গত দুই মৌসুম ৩০ নম্বর জার্সি পরে প্যারিসিয়ানদের হয়ে মাঠ মাতিয়েছেন সময়ের অন্যতম সেরা ফুটবলারদের একজন।

আগামী ৩০ জুন পিএসজির সঙ্গে মেসির চুক্তির মেয়াদ শেষ হতে যাচ্ছে। তার আগে চলতি মাসের শুরুতেই ইন্টার মিয়ামিতে নাম লেখানোর ঘোষণা দিয়েছেন আর্জেন্টিনার এই খুদে জাদুকর। শোনা যাচ্ছে আগামী মাসের প্রথম সপ্তাহে ইন্টার মিয়ামির সঙ্গে চুক্তি করবেন মেসি।

ইতোমধ্যে ইন্টার মিয়ামিতে মেসির অভিষেকের দিনক্ষণও চূড়ান্ত হয়েছে। আগামী ২১ জুলাই মেক্সিকান ক্লাব ক্রুজ আজুলের বিপক্ষে ম্যাচ দিয়ে ক্লাব ক্যারিয়ারের তৃতীয় অধ্যায় শুরু করবেন মেসি। তার আগে গণমাধ্যমের খবর, ইন্টার মিয়ামিতে ১০ নম্বর জার্সি পাবেন তারকা ফুটবলার।

এই খবর যে সত্যি ইতোমধ্যে সেটার ইঙ্গিত পাওয়া গেছে। গত ২৪ জুন ৩৬ বছর বয়সে পা রাখেন মেসি। সেদিন মেসিকে শুভেচ্ছা জানিয়েছে ইন্টার মিয়ামি। কালো রঙের গ্রাফিতিতে এমএলএসের ক্লাবটি লেখেছে, ‘শুভ জন্মদিন নাম্বার ১০।’

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

‘আমেরিকা ২৫০’ উদযাপনে অভিবাসী, কৃষ্ণাঙ্গ ও আদিবাসী জনগোষ্ঠীর অবদানকে স্বীকৃতি

মিশিগানে হবিগঞ্জ সদর সমিতির অভিষেক ও গুণী জন সংবর্ধনা অনুষ্ঠিত

বিদেশি শিক্ষার্থীদের জন্য যুক্তরাষ্ট্রের নতুন ভিসা নীতি

জলবায়ু দুর্যোগে শিক্ষার সংকট, ক্ষতিগ্রস্ত ১ কোটি ২৭ লাখ শিশু

মার্কিন ক্যারিয়ার অ্যাওয়ার্ডে ভূষিত বাংলাদেশি বিজ্ঞানী সুমাইয়া সমাজী

যুক্তরাষ্ট্রের নাগরিকত্ব পেতে বাড়ছে ফি, আবেদনকারীদের গুনতে হবে অতিরিক্ত অর্থ

মিশিগানে ষ্টেট রিপ্রেজেন্টেটিভ প্রার্থী মাহবুব খানের সাথে কমিউনিটির মতবিনিময় সভা অনুষ্ঠিত

সিলেট সদর দক্ষিণ সুরমা অ্যাসোসিয়েশন অব মিশিগানের অভিষেক ও সাংস্কৃতিক অনুষ্ঠান ২৮ জুন

দুই দিনের সরকারি সফরে মালয়েশিয়ায় প্রধানমন্ত্রী তারেক রহমান

৫ কোটি ২ লাখ অভিবাসী নিয়ে নতুন চিত্র যুক্তরাষ্ট্রের জনসংখ্যায়

১০

ট্রাম্পের ব্যবহারের জন্য নতুন বিলাসবহুল এয়ার ফোর্স ওয়ান

১১

বিদেশি বংশোদ্ভূত আমেরিকানদের নাগরিকত্ব বাতিলের উদ্যোগ জোরদার

১২

গৃহস্থ ও প্রবীণদের আর্থিক স্বস্তিতে নিউইয়র্কের ২ বিলিয়ন ডলারের উদ্যোগ

১৩

এক বছরে সুইস ব্যাংকে বাংলাদেশিদের অর্থ বেড়েছে ৪১ শতাংশ

১৪

২৫০ বছর টিকবে কি যুক্তরাষ্ট্র? প্রশ্ন তুলেছেন ৩৮% মার্কিনি

১৫

মিশিগানে সাবেক এমপি ফরিদ চৌধুরী সরণে দোয়া মাহফিল সম্পন্ন

১৬

ফ্রিল্যান্সিংয়ের নামে ফাঁদ প্রতারকের টোপে পড়ে সর্বস্ব খোয়াচ্ছেন তরুণ-তরুণীরা

১৭

প্রথমবারের মতো ভ্যাকসিন তৈরি করল এআই, রোগ প্রতিরোধে নতুন আশা

১৮

চার্জে দিয়ে মোবাইল ফোন ব্যবহার করা কতটা নিরাপদ?

১৯

আদালতের সিদ্ধান্তের পর কেনেডি সেন্টার থেকে বাদ ট্রাম্পের নাম

২০