৯ জুন ২০২৩, ১০:৫০ পূর্বাহ্ন
অনলাইন সংস্করণ

মিশিগানে অনলাইন জরিপে শীর্ষে বিসমিল্লাহ কাবাব

যুক্তরাষ্ট্রের মিশিগান অঙ্গরাজ্যে অনলাইন জরিপে এবারো শীর্ষ স্থান দখল করেছে জনপ্রিয় ফুড প্রতিষ্ঠান ‘বিসমিল্লাহ কাবাব এন কারি ক্যাফে’।

সম্প্রতি মিশিগানের সর্ববৃহৎ অনলাইন গ্রুপ ‘মিশিগান বাংলাদেশী কমিউনিটি হেল্প’ এর উদ্যোগে ‘মিশিগান পিপল্স চয়েস নাম্বার ওয়ান (জিলাপি) ইন মিশিগান’ শীর্ষক অনলাইন ভোটাভুটি সম্পন্ন হয়। এতে জিলাপী বিক্রিতে শীর্ষ স্থান দখল করে ‘বিসমিল্লাহ কাবাব এন কারি ক্যাফে’। পাশাপাশি অন্যান্য খাবারের মানেও শীর্ষস্থানে রয়েছে প্রতিষ্ঠানটি।

অনলাইন জরিপে শীর্ষস্থান দখল করায় ‘বিসমিল্লাহ কাবাব এন কারি ক্যাফে’কে ‘মিশিগান বাংলাদেশী কমিউনিটি হেল্প’ এর পক্ষ থেকে সম্মাননা ক্রেষ্ট প্রদান করা হয়। প্রতিষ্ঠানের পরিচালকদের মধ্য থেকে সম্মাননা ক্রেষ্ট গ্রহণ করেন মুহিবুর চৌধুরী সুহেল, নুর মিয়া ও আফজাল চৌধুরী। ক্রেষ্ট প্রদান করেন ‘মিশিগান বাংলাদেশী কমিউনিটি হেল্প’ পেজ এর প্রধান এডমিন দেলোয়ার আনসার সহ পেজের অন্যান্য নেতৃবৃন্দ।

এই সম্মাননার জন্য ক্রেতা সাধারণের ভালবাসা ও আন্তরিকতাকে মুল শক্তি হিসেবে মনে করেন প্রতিষ্ঠানের পরিচালকবৃন্দ। এজন্য প্রতিষ্ঠানের নিয়মিত ক্রেতা, শুভাকাঙ্খী ও শুভানুধ্যায়ীদের প্রতি কৃতজ্ঞতা জ্ঞাপন করেন তারা।

প্রতিষ্ঠানের পরিচালক মুহিবুর চৌধুরী সুহেল বলেন, বিগত রমজানে মিশিগানের জনপ্রিয় ফেইসবুক পেজ ‘মিশিগান বাংলাদেশী কমিউনিটি হেল্প’ এর পক্ষ থেকে জিলাপীর জনপ্রিয়তা নিয়ে সাধারণ ভোটারদের মধ্যে একটি জরিপের আয়োজন করে। উক্ত জরিপে ক্রেতা সাধারণ ভোট দিয়ে আমাদের বিজয়ী করে তাদের প্রতি দায়বদ্ধতা বাড়িয়ে দিয়েছেন।

‘বিসমিল্লাহ কাবাব এন কারি ক্যাফে’ প্রতিষ্ঠালগ্ন থেকে মিশিগানের বাংলাদেশী কমিউনিটির পাশাপাশি স্থানীয় মুসলিম কমিউনিটির কাছে হালাল খাবার সরবরাহ করে আসছে। আমাদের প্রতিষ্ঠানের পরিচালক, কর্মকর্তা-কর্মচারীদের আন্তরিক সেবায় বিসমিল্লাহ কাবাব ক্রেতাদের কাছে বিশ্বস্ত প্রতিষ্ঠানে পরিনত হয়েছে। আমরা অতীতের ন্যায় ভবিষ্যতেও ক্রেতাদের সেরা সেবা দিতে অঙ্গিকারাবদ্ধ।

ক্রেষ্ট প্রদানকালে ‘মিশিগান বাংলাদেশী কমিউনিটি হেল্প’ এর প্রধান এডমিন দেলোয়ার আনসার বলেন, আমরা স্থানীয় কমিউনিটির বিভিন্ন দিক নিয়ে বিভিন্ন সময় অনলাইন প্রতিযোগিতার আয়োজন করি। গেল রমজানে জিলাপী নিয়ে মিশিগান কমিউনিটির মাঝে অনলাইন ভোটাভুটিতে ‘বিসমিল্লাহ কাবাব এন কারি ক্যাফে’র জিলাপী শীর্ষস্থান দখল করে। আমরা বিজয়ী প্রতিষ্ঠানের পাশাপাশি মিশিগানের সকল ব্যবসা প্রতিষ্ঠানের উত্তরোত্তর সাফল্য কামনা করি।

মিশিগান নিয়ে আরও পড়তে এখানে ক্লিক করুন

 

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে বারহাম সালিহ উচ্চপর্যায়ের বৈঠক

সিএনএনসহ তিন সংবাদমাধ্যমের মামলা ট্রাম্প প্রশাসনের বিরুদ্ধে

যুক্তরাষ্ট্র থেকে ২৫ হাজারের বেশি অভিবাসী তৃতীয় দেশে পাঠানো হয়েছে

মধ্যপ্রাচ্যে মার্কিন নাগরিকদের জন্য নতুন নিরাপত্তা সতর্কতা জারি

মেডিকেইডের ওষুধের দাম কমাতে যুক্তরাষ্ট্রজুড়ে নতুন নীতি ট্রাম্প প্রশাসনের

যুক্তরাষ্ট্রে দক্ষ কর্মী ভিসায় ১ লাখ ডলারের ফি আরও এক বছর

তিন বছর পর যুক্তরাষ্ট্রে আবার বাড়ল সুদের হার

১৮ সেপ্টেম্বর থেকে গ্রিনকার্ডে নতুন পাবলিক চার্জ নিয়ম

গুগলের বিজ্ঞাপন ব্যবসায় লাগাম, মার্কিন নজরদারিতে প্রতিষ্ঠানটি

বিজিবির অভিযানে মাদক-অস্ত্রসহ ৯১৩ কোটি টাকার পণ্য জব্দ, আটক ২৮১

১০

ডেট্রয়েট থেকে আটলান্টিক সিটি, যুক্তরাষ্ট্রে বাংলাদেশি কমিউনিটির বিস্তৃত উপস্থিতি

১১

যুক্তরাষ্ট্রের প্রভাব কমাতে ডলারের বিকল্প খুঁজছে বিভিন্ন দেশ

১২

ইরানের ওপর নিষেধাজ্ঞা নিয়ে চীনের সঙ্গে বৈঠকে বসছে যুক্তরাষ্ট্র

১৩

গ্রিন কার্ড স্পনসরশিপে নতুন নিয়ম যুক্তরাষ্ট্রে, যাচাই হবে স্পনসরের ক্রেডিট তথ্য

১৪

সৌদি আরবে ভ্রমণ পরিকল্পনা পুনর্বিবেচনার পরামর্শ দিয়েছে যুক্তরাষ্ট্র

১৫

ডাকযোগে ভোটের পক্ষে সুপ্রিম কোর্ট, মধ্যবর্তী নির্বাচনে ট্রাম্পের উদ্যোগে বাধা

১৬

যুক্তরাষ্ট্রে অবৈধ ভোটের অভিযোগে ৭ গ্রিন কার্ডধারী গ্রেপ্তার

১৭

ছয় বছরের মধ্যে যুক্তরাষ্ট্রের নাগরিকত্ব ছাড়ার হার সর্বোচ্চ

১৮

প্রথমবার প্রকাশ্যে মহাকাশে অস্ত্র মোতায়েনের স্বীকারোক্তি যুক্তরাষ্ট্রের

১৯

নবীনদের বরণ, গ্র্যাজুয়েটদের বিদায়: ওয়েইন স্টেট ইউনিভার্সিটিতে বিজিএসএ’র যাত্রা শুরু

২০