৬ সেপ্টেম্বর ২০২২, ১১:৪৬ পূর্বাহ্ন
অনলাইন সংস্করণ

৩১৩ গোল্ডকাপে মিশিগান ইউনাইটেড চ্যাম্পিয়ন

বিপুল সংখ্যক ফুটবলপ্রেমী দর্শকের উপস্থিতিতে গত 29 আগস্ট ৩১৩ গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টের ফাইনাল খেলা আরডেন এভিনিউস্থ মাঠে অনুষ্ঠিত হয়েছে। ফাইনাল খেলায় মিশিগান ইউনাইটেড ৩-১ গোলে ইন্টার মিশিগানকে হারিয়ে চ্যাম্পিয়ন হয়েছে। এর আগে একই মাঠে টুর্নামেন্টের দুটি সেমি ফাইনাল ম্যাচ অনুষ্ঠিত হয়। খেলায় ইন্টার মিশিগান ৪-৩ গোলে ব্লেজিং টাইগারকে পরাজিত করে ফাইনালে খেলার যোগ্যতা অর্জন করে। অপর খেলায় ব্রাদার্স এফসি ও মিশিগান ইউনাইটেড পরস্পরের মুখোমুখি হয়। ১-১ গোলে ড্র হলে খেলা গড়ায় টাইব্রেকারে। এতে মিশিগান ইউনাইটেড ৭-৬ ব্যবধানে জয় নিশ্চিত করে। উত্তেজনাপূর্ণ ফাইনাল খেলায় উভয় দলের খেলোয়াড়দের ক্রীড়া নৈপুেন্য দর্শকরা মুগ্ধ হন। খেলায় ‘মোস্ট ভ্যালুয়েবল প্লেয়ার মনোনীত হয়েছেন আবেদ। সেরা গোলকিপার নাজমুল এবং হুমায়ুন সেরা ডিফেন্ডার হয়েছেন। খেলায় টপস্কোর করেন শাহীন।

গত ৭ আগষ্ট শুরু হওয়া এই গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টে ৮টি দল অংশগ্রহণ করে। দলগুলো হচ্ছে ওয়ারেন এফসিবি, মিশিগান ইউনাইটেড এফসি, ব্লেজিং টাইগার এফসি, সিলেট ইউনাইটেড এফসি, ইন্টার মিশিগান, ব্রাদার্স এফসি, ডেট্রয়েট এভেঞ্জার্স এবং ওয়ারেন এফসিএ। টুর্নামেন্টে চ্যাম্পিয়ন দল ট্রফিসহ ৩ হাজার ডলার এবং রানার্সআপ দল এক হাজার পাঁচশ ডলার পুরস্কার পেয়েছে। বিশিষ্ট ব্যবসায়ী, সমাজসেবক শেখর দেব জয়ের পৃষ্টপোষকতায় প্রথমবারের মত এই গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টের আয়োজিত হয়।

খেলা শেষে চ্যাম্পিয়ন ও রানার্সআপ দলের খেলোয়াড়দের হাতে পুরস্কার তুলে দেন প্রধান অতিথি শেখর দেব জয়।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

ইরানের পারমাণবিক তথ্য পেতে ২ কোটি ডলার পুরস্কার ঘোষণা যুক্তরাষ্ট্রের

১

এইচ-১বি ভিসা ও গ্রিন কার্ড স্পনসর বন্ধ করল আইবিএম

২

নিউইয়র্ক পুলিশ সদর দপ্তরে দক্ষিণ এশীয় সংস্কৃতি ও সম্প্রীতির মিলনমেলা

৩

মার্কিন নাগরিকত্বের আবেদনে নতুন প্রশ্ন যুক্ত করতে চায় যুক্তরাষ্ট্র

৪

জ্বালানি কোম্পানির বাড়তি মুনাফায় কর আরোপের প্রস্তাব গুতেরেসের

৫

শেয়ারবাজারে এনভিডিয়ার ধস, চাপে কৃত্রিম বুদ্ধিমত্তা খাত

৬

মূল্যস্ফীতির চাপে যুক্তরাষ্ট্র, ফের বাড়তে পারে সুদের হার

৭

যুক্তরাষ্ট্রে অভিবাসী পাচার, আদালতে দায় স্বীকার বাংলাদেশির

৮

বাংলাদেশ অ্যাসোসিয়েশন অব মিশিগানের নতুন কমিটির শপথ গ্রহণ, সভাপতি জাবেদ চৌধুরী, সাধারণ সম্পাদক লুথফুল বারী নিয়ন

৯

মধ্যপ্রাচ্যসহ ছয় দেশ ভ্রমণে মার্কিন নাগরিকদের নিষেধাজ্ঞা

১০

এইচ-১বি ও এল-১ ভিসায় অতিরিক্ত ফি, নতুন ফরমে আবেদন করতে হবে কর্মীদের

১১

হেগসেথের বিরুদ্ধে অভিশংসন প্রস্তাব তুললেন রিপাবলিকান সদস্য

১২

হ্যামট্রামিকের প্রথম বাংলাদেশি মেয়র হিসেবে শপথ নিলেন মুহিত মাহমুদ

১৩

ট্রাম্পের সামাজিক যোগাযোগ মাধ্যমের পোস্টে মোদির নাম প্রচারে মাসে ৭৫ হাজার ডলার দিত ভারত

১৪

চীনা ‘গুপ্তচরের’ সঙ্গে সম্পর্কের কথা স্বীকার এনভিডিয়া সিইওর, তদন্ত শুরু

১৫

মধ্যবর্তী নির্বাচনে হারের কারণ হিসেবে অভিবাসন নীতিকে দায়ী করলেন ট্রাম্প

১৬

হোয়াইট হাউসের নেতৃত্বে পরিবর্তন, চিফ অব স্টাফ হলেন স্টিফেন মিলার

১৭

যুক্তরাষ্ট্রের নির্বাচনে আইপ্যাকের ব্যয় ৮৪ মিলিয়ন ডলার, ৫৫ মিলিয়নই বিফলে

১৮

বৈশ্বিক শেয়ারবাজারে বড় ধস, যুক্তরাষ্ট্রে ক্ষতি ২.৫ ট্রিলিয়ন ডলার

১৯

আটক অভিবাসীদের অবস্থান প্রকাশে বাধা, ট্রাম্প প্রশাসনের বিরুদ্ধে চার সংস্থার মামলা

২০