১২ ডিসেম্বর ২০২২, ৫:১৬ পূর্বাহ্ন
অনলাইন সংস্করণ

কাতারের কাছে স্টেডিয়াম ৯৭৪ চেয়েছে বাংলাদেশ, পাওয়ার সম্ভাবনা কতটুকু?

কাতারের ৯৭৪ স্টেডিয়াম যেখানে বর্তমানে চলছে কাতার বিশ্বকাপ ২০২২। কাতার সরকার চাচ্ছে স্টেডিয়ামটি যেকোনো দেশকে অনুদানে দান করে দিতে। বাংলাদেশ ফুটবল ফেডারেশন (বাফুফে) সে সুযোগটি নিতে বেশ ইচ্ছুক।

এই স্টেডিয়ামটি অনুদান হিসেবে পেতে কাতার দূতাবাসের মাধ্যমে সরকারী পর্যায়ে বাফুফে এরই মধ্যে আনুষ্ঠানিকভাবে অনুরোধ করেছে। বাফুফের সাধারণ সম্পাদক মো. আবু নাইম সোহাগ বিষয়টি নিশ্চিত করেছেন।

অভিনব এক স্টেডিয়াম ৯৭৪ এর স্টেডিয়াম নির্মাণ কাজ শুরু হয়েছিল রাশ আবু আবুদ নামে। দোহা থেকে ১০ কিলোমিটার পূর্বে পারস্য সাগরের তীর ঘেঁষে নির্মাণ করা স্টেডিয়ামের নাম পরবর্তীতে দেওয়া হয় ৯৭৪।

এই স্টেডিয়ামটির বিশেষত্ব হলো স্টেডিয়ামটি শুধু শিপিং কন্টেইনার ও স্টিল দিয়ে তৈরি করা হয়েছে।

গত ২২ নভেম্বর মেক্সিকো ও পোল্যান্ডের ম্যাচ দিয়ে বিশ্বকাপে অভিষেক হয়েছিল এই অভিনব স্টেডিয়ামের। এপর্যন্ত ৭টি খেলা হয়েছে এই স্টেডিয়ামে যার মধ্যে ব্রাজিল ও সুইজারল্যান্ড এবং আর্জেন্টিনা ও পোল্যান্ডের ম্যাচসহ।

বর্তমান কথা হচ্ছে যদি এই স্টেডিয়ামটি অনুদান হিসেবে বাফুফে পায় তাহলে কোথায় স্থাপন করবে? এ বিষয়ে সাধারণ সম্পাদক মো. আবু নাইম সোহাগ বলেছেন, ‘আমরা প্রাথমিকভাবে কাতারের কাছে স্টেডিয়াম চেয়ে রেখেছি।

একাধিকবার এ নিয়ে তাদের সঙ্গে আমাদের কথাও হয়েছে। এখন স্টেডিয়াম যদি পাওয়া যায় সেটা কোথায় স্থাপন করা হবে এই নিয়ে সরকারের সঙ্গে আমাদের আলোচনার প্রয়োজন রয়েছে। বিষয়টি নিয়ে মঙ্গলবার আমরা কথা বলবো যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের সচিবের সঙ্গে।’

আরও পড়ুনঃ ব্যাডমিন্টনে চ্যাম্পিয়ন বুশরা-মিথিলা

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

যুক্তরাষ্ট্রে অভিবাসী ধরপাকড়ে নতুন উদ্বেগ, আইসের হেফাজতে ৮ বছরের শিশু

১

হোয়াইট হাউস ছাড়ার আগে নতুন দেশে হামলার ইঙ্গিত ট্রাম্পের

২

মার্কিন সিনেটের ইতিহাসে প্রথম, কোরআন ছুঁয়ে শপথ নেবেন মুসলিম সিনেটর

৩

২০২৬ সালে যুক্তরাষ্ট্র থেকে রেকর্ডসংখ্যক অভিবাসী গ্রেপ্তার ও বহিষ্কার

৪

ইরানের সঙ্গে সমঝোতা নয়, ভ্যান্সকে অভ্যন্তরীণ বিষয়ে মনোযোগের নির্দেশ

৫

অভিবাসী কাফেলা বন্ধ না হলে মেক্সিকোর পণ্যে দ্বিগুণ শুল্ক: ট্রাম্প

৬

যুক্তরাষ্ট্রে স্ন্যাপ কর্মসূচিতে কঠোরতা, খাদ্য সহায়তা হারানোর ঝুঁকিতে ৬৩ লাখ মানুষ

৭

সীমান্ত বন্ধের কৌশলে ইরানকে দুর্বল করতে পারছে না যুক্তরাষ্ট্র

৮

পাঁচ বছরে নিউইয়র্কের মেডিকেইড ব্যয় বেড়েছে ৪৫ বিলিয়ন ডলার

৯

ইরানের পারমাণবিক তথ্য পেতে ২ কোটি ডলার পুরস্কার ঘোষণা যুক্তরাষ্ট্রের

১০

এইচ-১বি ভিসা ও গ্রিন কার্ড স্পনসর বন্ধ করল আইবিএম

১১

নিউইয়র্ক পুলিশ সদর দপ্তরে দক্ষিণ এশীয় সংস্কৃতি ও সম্প্রীতির মিলনমেলা

১২

মার্কিন নাগরিকত্বের আবেদনে নতুন প্রশ্ন যুক্ত করতে চায় যুক্তরাষ্ট্র

১৩

জ্বালানি কোম্পানির বাড়তি মুনাফায় কর আরোপের প্রস্তাব গুতেরেসের

১৪

শেয়ারবাজারে এনভিডিয়ার ধস, চাপে কৃত্রিম বুদ্ধিমত্তা খাত

১৫

মূল্যস্ফীতির চাপে যুক্তরাষ্ট্র, ফের বাড়তে পারে সুদের হার

১৬

যুক্তরাষ্ট্রে অভিবাসী পাচার, আদালতে দায় স্বীকার বাংলাদেশির

১৭

বাংলাদেশ অ্যাসোসিয়েশন অব মিশিগানের নতুন কমিটির শপথ গ্রহণ, সভাপতি জাবেদ চৌধুরী, সাধারণ সম্পাদক লুথফুল বারী নিয়ন

১৮

মধ্যপ্রাচ্যসহ ছয় দেশ ভ্রমণে মার্কিন নাগরিকদের নিষেধাজ্ঞা

১৯

এইচ-১বি ও এল-১ ভিসায় অতিরিক্ত ফি, নতুন ফরমে আবেদন করতে হবে কর্মীদের

২০