২৪ অক্টোবর ২০২৩, ৫:২৫ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

বিশ্ব আসরে প্রথম বাংলাদেশী হিসেবে তিন শতকের কৃতিত্ব গড়েন মাহমুদুল্লাহ

চলতি বিশ্বকাপে প্রথম বাংলাদেশী হিসেবে সেঞ্চুরি তুলে নিয়েছেন মাহমুদুল্লাহ রিয়াদ। আর তিন অঙ্কের এই ম্যাজিক ফিগার দিয়েই অধিনায়ক সাকিব আল হাসানকে টপকে বিশ্ব মঞ্চে টাইগারদের হয়ে সবচেয়ে বেশি সেঞ্চুরির রেকর্ড নিজের করে নিয়েছেন সাইলেন্ট কিলার রিয়াদ।

মঙ্গলবার (২৪ অক্টোবর) মুম্বাইয়ের ওয়াংখেরে স্টেডিয়ামে দক্ষিণ আফ্রিকার দেওয়া ৩৮৩ রানের লক্ষ্যমাত্রার জবাবে চরম ব্যাটিং বিপর্যয় পড়ে বাংলাদেশ। ধ্বংসস্তূপে দাঁড়িয়ে ১১১ বলে ১১১ রানের অনবদ্য ইনিংস খেলেন রিয়াদ। এই সেঞ্চুরি সুবাদে সাকিবকে পেছনে ফেলে বিশ্বকাপের মঞ্চে সর্বোচ্চ তিনটি সেঞ্চুরি রেকর্ড গড়লেন টাইগার অলরাউন্ডার রিয়াদ।

১৯৯৯ বিশ্বকাপ আসরে অভিষেক হয়েছিল বাংলাদেশ ক্রিকেট দলের। এরপর পেরিয়ে যায় দীর্ঘ ষোল বছর। ২০১৫ সালে অস্ট্রেলিয়া ও নিউজিল্যান্ডের অনুষ্ঠিত ওয়ানডে বিশ্বকাপে প্রথম বাংলাদেশী হিসেবে সেঞ্চুরি করার রেকর্ড গড়েছিলেন মাহমুদুল্লাহ। সেই আসরে দুটি সেঞ্চুরি করেছিলেন টাইগার অলরাউন্ডার।

২০১৯ বিশ্বকাপে বাংলাদেশের অধিনায়ক সাকিব আল হাসানও দুটি সেঞ্চুরিতে মাহমুদুল্লাহকে ছুয়েছিলেন। তবে এবার দক্ষিণ আফ্রিকার বিপক্ষে অনবদ্য এক সেঞ্চুরি তুলে টপকে যান বিশ্বসেরা অলরাউন্ডার কে। সেই সঙ্গে বিশ্ব আসরে প্রথম বাংলাদেশী হিসেবে তিন শতকের কৃতিত্ব গড়েন রিয়াদ।

মুম্বাইয়ে দক্ষিণ আফ্রিকার বিপক্ষে ইনিংসটিতে দশটি চারের সঙ্গে তিনটি ছক্কার মার মারেন এই টাইগার অলরাউন্ডার।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

শিশুদের টিকটক ব্যবহারে কড়াকড়ি, যুক্তরাষ্ট্রে ১০০ মিলিয়ন ডলারের সমঝোতাশিশুদের

১

ট্রাম্প ভোট গণনার সময় নির্বাচনের ফল পাল্টানোর চেষ্টা করতে পারেন

২

শিক্ষার্থীদের যাতায়াত সহজ করতে হ্যামট্রাম্যাক থেকে নতুন ফ্রি বাস সেবা

৩

জন্মসূত্রে নাগরিকত্বের উদ্দেশ্যে যুক্তরাষ্ট্র ভ্রমণে নতুন ভিসা বিধিনিষেধ

৪

মিশিগান ডেমোক্র্যাটিক পার্টির ‘বেস্ট অব দ্য ওয়েস্ট ইয়ুথ লিডারশীপ অ্যাওয়ার্ড’ পেলেন তাহমিদ চৌধুরী

৫

প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে বারহাম সালিহ উচ্চপর্যায়ের বৈঠক

৬

সিএনএনসহ তিন সংবাদমাধ্যমের মামলা ট্রাম্প প্রশাসনের বিরুদ্ধে

৭

যুক্তরাষ্ট্র থেকে ২৫ হাজারের বেশি অভিবাসী তৃতীয় দেশে পাঠানো হয়েছে

৮

মধ্যপ্রাচ্যে মার্কিন নাগরিকদের জন্য নতুন নিরাপত্তা সতর্কতা জারি

৯

মেডিকেইডের ওষুধের দাম কমাতে যুক্তরাষ্ট্রজুড়ে নতুন নীতি ট্রাম্প প্রশাসনের

১০

যুক্তরাষ্ট্রে দক্ষ কর্মী ভিসায় ১ লাখ ডলারের ফি আরও এক বছর

১১

তিন বছর পর যুক্তরাষ্ট্রে আবার বাড়ল সুদের হার

১২

১৮ সেপ্টেম্বর থেকে গ্রিনকার্ডে নতুন পাবলিক চার্জ নিয়ম

১৩

গুগলের বিজ্ঞাপন ব্যবসায় লাগাম, মার্কিন নজরদারিতে প্রতিষ্ঠানটি

১৪

বিজিবির অভিযানে মাদক-অস্ত্রসহ ৯১৩ কোটি টাকার পণ্য জব্দ, আটক ২৮১

১৫

ডেট্রয়েট থেকে আটলান্টিক সিটি, যুক্তরাষ্ট্রে বাংলাদেশি কমিউনিটির বিস্তৃত উপস্থিতি

১৬

যুক্তরাষ্ট্রের প্রভাব কমাতে ডলারের বিকল্প খুঁজছে বিভিন্ন দেশ

১৭

ইরানের ওপর নিষেধাজ্ঞা নিয়ে চীনের সঙ্গে বৈঠকে বসছে যুক্তরাষ্ট্র

১৮

গ্রিন কার্ড স্পনসরশিপে নতুন নিয়ম যুক্তরাষ্ট্রে, যাচাই হবে স্পনসরের ক্রেডিট তথ্য

১৯

সৌদি আরবে ভ্রমণ পরিকল্পনা পুনর্বিবেচনার পরামর্শ দিয়েছে যুক্তরাষ্ট্র

২০