২০ ফেব্রুয়ারী ২০২৪, ৩:০১ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

বিশ্বকাপ থেকে ছিটকে গেলো আর্জেন্টিনা

ফুটবলের বর্তমান বিশ্বচ্যাম্পিয়ন আর্জেন্টিনা বিচ ফুটবলে নিজেদের গ্রুপ পর্ব থেকেই বিদায় নিয়েছে। গত ১৫ ফেব্রুয়ারি তে পর্দা উঠেছে ফিফা বিচ ফুটবল বিশ্বকাপের আসরের। ১৬ দলের এই আসরে আর্জেন্টিনা অংশগ্রহন করেছিলো বি গ্রুপ থেকে এবং অবশেষে গ্রুপ পর্ব থেকেই বিদায় নিতে হলো ফুটবলের বর্তমান বিশ্বচ্যাম্পিয়ন আর্জেন্টিনাকে।

ফিফা বিচ ফুটবলের প্রথম দুই ম্যাচে বড় ব্যবধানে হারে আরজেন্টিনা এবং এতেই গ্রুপ থেকে বিদায় নেয় তারা। যেকারণে স্পেনের বিপক্ষে ম্যাচটি ছিল অনেকটা নিয়মরক্ষার।

সোমবার (১৯ ফেব্রুয়ারি) টুর্নামেন্টের গ্রুপ পর্বের শেষ ম্যাচে স্পেনকে ৫-৪ গোলের ব্যবধানে হারিয়েছে আর্জেন্টিনা। এই জয়ে গ্রুপ ‘বি’তে তৃতীয় স্থানে থেকে শেষ করেছে আলবিসেলেস্তেরা।

নিজেদের প্রথম ম্যাচে তাহিতির বিপক্ষে ৪-৩ গোলের ব্যবধানে হেরেছিল আর্জেন্টিনা। দ্বিতীয় ম্যাচে ইরানের বিপক্ষে ৬ গোল হজম করেছিল আলবিসেলেস্তেরা। এতে আসর থেকে ছিটকে যায় তারা।

নিয়মরক্ষার ম্যাচে স্পেনের বিপক্ষে ১৮ মিনিটের মাথায় পেনাল্টির সুবাদে এগিয়ে যায় আর্জেন্টিনা। কয়েক মিনিটের ব্যবধানেই তারা ব্যবধান দিগুন করে নেয়। তবে এরপরেই ঘুরে দাঁড়ায় স্পেন। চার মিনিটের ব্যবধানে ম্যাচে সমতা ফিরিয়ে আনে স্পেন।

এবং ম্যাচের ২৯তম মিনিটে আবারও প্রতিপক্ষের জালে

বল পাঠায় আর্জেন্টিনা। গোল পাল্টা গোলের ম্যাচটিতে শেষ পর্যন্ত অবশ্য জিতেছে আর্জেন্টিনাই।

আর্জেন্টিনার হয়ে একটি করে গোল করেন, হোলমেদিলা, রটারশ্মেডিটে পনজেট্টি, পোমা ও মেদেরো। অপরদিকে , স্পেনের হয়ে জোড়া গোল করেন চিকি। এ ছাড়া একটি করে গোল করেন আরিয়াস ও কুমানের।

২০০৫ সাল থেকে ফিফা এই ফুটবল বিশ্বকাপ আয়োজন করে আসছে। বিচ ফুটবল সাধারণত সমুদ্র সৈকতে খেলা হয়ে থাকে। গত ১৫ ফেব্রুয়ারি দুবাইয়ে পর্দা উঠেছে এবারের আসরের এবং এতে অংশগ্রহন করেছে ১৬ টি দল। বি গ্রুপ থেকে কোয়ার্টার ফাইনাল নিশ্চিত করেছে তাহিতি ও ইরান।

 

 

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

শিশুদের টিকটক ব্যবহারে কড়াকড়ি, যুক্তরাষ্ট্রে ১০০ মিলিয়ন ডলারের সমঝোতাশিশুদের

১

ট্রাম্প ভোট গণনার সময় নির্বাচনের ফল পাল্টানোর চেষ্টা করতে পারেন

২

শিক্ষার্থীদের যাতায়াত সহজ করতে হ্যামট্রাম্যাক থেকে নতুন ফ্রি বাস সেবা

৩

জন্মসূত্রে নাগরিকত্বের উদ্দেশ্যে যুক্তরাষ্ট্র ভ্রমণে নতুন ভিসা বিধিনিষেধ

৪

মিশিগান ডেমোক্র্যাটিক পার্টির ‘বেস্ট অব দ্য ওয়েস্ট ইয়ুথ লিডারশীপ অ্যাওয়ার্ড’ পেলেন তাহমিদ চৌধুরী

৫

প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে বারহাম সালিহ উচ্চপর্যায়ের বৈঠক

৬

সিএনএনসহ তিন সংবাদমাধ্যমের মামলা ট্রাম্প প্রশাসনের বিরুদ্ধে

৭

যুক্তরাষ্ট্র থেকে ২৫ হাজারের বেশি অভিবাসী তৃতীয় দেশে পাঠানো হয়েছে

৮

মধ্যপ্রাচ্যে মার্কিন নাগরিকদের জন্য নতুন নিরাপত্তা সতর্কতা জারি

৯

মেডিকেইডের ওষুধের দাম কমাতে যুক্তরাষ্ট্রজুড়ে নতুন নীতি ট্রাম্প প্রশাসনের

১০

যুক্তরাষ্ট্রে দক্ষ কর্মী ভিসায় ১ লাখ ডলারের ফি আরও এক বছর

১১

তিন বছর পর যুক্তরাষ্ট্রে আবার বাড়ল সুদের হার

১২

১৮ সেপ্টেম্বর থেকে গ্রিনকার্ডে নতুন পাবলিক চার্জ নিয়ম

১৩

গুগলের বিজ্ঞাপন ব্যবসায় লাগাম, মার্কিন নজরদারিতে প্রতিষ্ঠানটি

১৪

বিজিবির অভিযানে মাদক-অস্ত্রসহ ৯১৩ কোটি টাকার পণ্য জব্দ, আটক ২৮১

১৫

ডেট্রয়েট থেকে আটলান্টিক সিটি, যুক্তরাষ্ট্রে বাংলাদেশি কমিউনিটির বিস্তৃত উপস্থিতি

১৬

যুক্তরাষ্ট্রের প্রভাব কমাতে ডলারের বিকল্প খুঁজছে বিভিন্ন দেশ

১৭

ইরানের ওপর নিষেধাজ্ঞা নিয়ে চীনের সঙ্গে বৈঠকে বসছে যুক্তরাষ্ট্র

১৮

গ্রিন কার্ড স্পনসরশিপে নতুন নিয়ম যুক্তরাষ্ট্রে, যাচাই হবে স্পনসরের ক্রেডিট তথ্য

১৯

সৌদি আরবে ভ্রমণ পরিকল্পনা পুনর্বিবেচনার পরামর্শ দিয়েছে যুক্তরাষ্ট্র

২০