৫ অক্টোবর ২০২৩, ২:০৮ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

বিশ্বকাপের উদ্বোধনী ম্যাচ : ইংল্যান্ডকে উড়িয়ে নিউজিল্যান্ডের মধুর প্রতিশোধ

২০১৯ বিশ্বকাপে ইংলিশদের ঘরের মাঠে প্রথম শিরোপার স্বপ্ন দেখছিল নিউজিল্যান্ডও। সেই ফাইনালে ইংল্যান্ড জিতেছিল রুদ্ধশ্বাস নাটকীয়তার পর। কিন্তু এবার ২০২৩ বিশ্বকাপের উদ্বোধনী ম্যাচেই ইংলিশদের ৯ উইকেটে হারিয়ে যেন তারই প্রতিশোধ নিয়েছে নিউজিল্যান্ড।

বৃহস্পতিবার (৫ অক্টোবর) হায়দরাবাদের নরেন্দ্র মোদী স্টেডিয়ামে ওয়ানডে বিশ্বকাপের উদ্বোধনী ম্যাচে ডিফেন্ডিং চ্যাম্পিয়নদের রীতিমত গুঁড়িয়ে দিয়েছে কিউইরা।

বিশ্বকাপের উদ্বোধনী ম্যাচে ইংল্যান্ডের ২৮২ রানের জবাবে কোনো পাত্তাই দেয়নি নিউজিল্যান্ড ব্যাটাররা। এক ম্যাচে কয়েকটি নজির গড়ে ডেভন কনওয়ে ও রাচিন রবীন্দ্র দুজনেই সেঞ্চুরি করেছেন। ফলে ৮২ বল এবং ৯ উইকেট হাতে রেখেই বিশাল জয় পেয়েছে কিউইরা। মাত্র ৩৬.২ ওভারেই রানের লক্ষ্য ২৮৩ ছুঁয়েছে নিউজিল্যান্ড ।

রান তাড়ায় শুরুতেই স্যাম কারানের লেগ সাইডে বেরিয়ে যাওয়া বলে ব্যাট ছুঁইয়ে উইকেটরক্ষকের ক্যাচ হয়ে গোল্ডেন ডাকে উইল ইয়ং ধাক্কা খেয়েছিল নিউজিল্যান্ড। দ্বিতীয় ওভারে দলীয় ১০ রানের মাথায় প্রথম উইকেট হারায় কিউইরা। এরপর ডেভন কনওয়ে আর প্রমোশন পেয়ে ওপরে আসা রাচিন রাবিন্দ্র রীতিমত রুদ্রমূর্তিতে আবির্ভূত হন। দুর্দান্ত সব শট খেলে ইংলিশ বোলারদের দিশেহারা করে ফেলেন তারা।

সেঞ্চুরি করেন কনওয়ে তাও আবার মাত্র ৮৩ বলে। বিশ্বকাপে কিউই কোনো ব্যাটারের দ্রুততম সেঞ্চুরির রেকর্ড রাচিন রাবিন্দ্রর । দ্বিতীয় উইকেটে কনওয়ে আর রাবিন্দ্র ২১১ বলে ২৭৪ রানের বিধ্বংসী জুটিতে ম্যাচ জিতিয়েই মাঠ ছাড়েন।

৯৬ বলে ১১ চার আর ৫ ছক্কায় ১২৩ রানে অপরাজিত থাকেন রাবিন্দ্র। ১২১ বলে ১৫২ রানের চোখ ধাঁধানো ইনিংসে ১৯টি চার আর ৩টি ছক্কা হাঁকান কনওয়ে।

এর আগে টস হেরে যায় ইংল্যান্ড। কিউইদের কাছ থেকে ব্যাটিংয়ের আমন্ত্রণ পেয়ে প্রথম পাঁচ ওভার নির্বিঘ্নেই কাটিয়ে দেন জনি বেয়ারস্টো ও ডেভিড মালান। ম্যাচের অষ্টম ওভারের চতুর্থ বলে ম্যাট হেনরির বলে সাজঘরে ফেরেন ডেভিড মালান। সাথে নিয়ে যান ১৪ রানের দরিদ্র সংগ্রহ। পরে ক্রিজে আসেন জো রুট। তাকে সঙ্গে নিয়ে দলীয় ইনিংস এগিয়ে নেয়ার চেষ্টা করেন বেয়ারস্টো। কিন্তু উইকেটে থিতু হওয়ার পর স্যান্টনারের বলে ড্যারিল মিচেলের তালুবন্দী হন জনি। তার বিদায়ে উইকেটে এসেই মাঠের চারপাশ থেকে রান তুলতে থাকেন হ্যারি ব্রুক। কিন্তু রাবিন রবীন্দ্রর ঘূর্ণিতে পুল করতে গিয়ে ডেভন কনওয়ের তালুবন্দী হন। এর পরপরই গ্লেন ফিলিপসের বলে বোল্ড হন মঈন আলী।

খানিকটা চাপে পড়ে ইংলিশরা তখন যখন চার উইকেট ফিরে যান সাজঘরে। তবে দলের হাল ধরতে উইকেটে আসেন ইংলিশ অধিনায়ক জস বাটলার। পরে দলীয় ইনিংসে এগিয়ে নেয়ার পাশাপাশি আসরের প্রথম ফিফটি তুলে নিয়েছে এই ডানহাতি জো রুট। ম্যাচের ৩০তম ওভারের চতুর্থ বলে এক রান নিয়ে নিজের অর্ধ শতক পূর্ণ করেন তিনি।

এরপরই উইকেটে থিতু হওয়া বাটলার ফিফটির আক্ষেপ নিয়ে সাজঘরে ফিরে যান। ম্যাট হেনরির বলে লাথামের তালুবন্দী হওয়ার আগে ৪৩ রান করেন ইংলিশ দলপতি।

পরে উইকেটে আসেন লিয়াম লিভিংস্টোন। কিন্তু সাজঘরে ফিরে যান মাত্র ২০ রানে। উইকেটে আসেন স্যাম কুরান। ম্যাচের ৪২তম ওভারের প্রথম বলেই রুটকে বোল্ড করেন ফিলিপস। ৭৭ রানের একটি সম্মানজনক সংগ্রহ নিয়ে ফিরেনে এ ডানহাতি ব্যাটার।

নিয়মিত বিরতিতে উইকেট হারিয়ে চাপে পড়ে ইংল্যান্ড। দলের হাল ধরতে আসেন ক্রিস ওকস। তবে মাত্র ১১ রানের সংগ্রহ নিয়ে ফিলতে হয় সাজঘরে। এর পরপরই লাথামের তালুবন্দী হয়ে প্যাভিলিয়নের পথ ধরেন স্যাম কুরানও (১৪)। আর স্যামের বিদায়ে ম্যাচের পুরোপুরি নিয়ন্ত্রণ নিয়ে নেয় নিউজিল্যান্ড। শেষ মুহূর্তে মার্ক উড এবং আদিল রশিদ জুটিতে ২৮২ রানে থামে ইংলিশদের ইনিংস। প্রতিপক্ষের সামনে লক্ষ্য দাঁড়িয়েছে ২৮৩ রান।

বিশ্বকাপের উদ্বোধনী ম্যাচে নিউজিল্যান্ডের হয়ে সর্বোচ্চ তিন উইকেট শিকার করেন ম্যাট হেনরি। এছাড়াও দুটি করে উইকেট নিজেদের ঝুলিতে ভরেছেন মিচেল স্যান্টনার ও গ্লেন ফিলিপস।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

শিশুদের টিকটক ব্যবহারে কড়াকড়ি, যুক্তরাষ্ট্রে ১০০ মিলিয়ন ডলারের সমঝোতাশিশুদের

১

ট্রাম্প ভোট গণনার সময় নির্বাচনের ফল পাল্টানোর চেষ্টা করতে পারেন

২

শিক্ষার্থীদের যাতায়াত সহজ করতে হ্যামট্রাম্যাক থেকে নতুন ফ্রি বাস সেবা

৩

জন্মসূত্রে নাগরিকত্বের উদ্দেশ্যে যুক্তরাষ্ট্র ভ্রমণে নতুন ভিসা বিধিনিষেধ

৪

মিশিগান ডেমোক্র্যাটিক পার্টির ‘বেস্ট অব দ্য ওয়েস্ট ইয়ুথ লিডারশীপ অ্যাওয়ার্ড’ পেলেন তাহমিদ চৌধুরী

৫

প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে বারহাম সালিহ উচ্চপর্যায়ের বৈঠক

৬

সিএনএনসহ তিন সংবাদমাধ্যমের মামলা ট্রাম্প প্রশাসনের বিরুদ্ধে

৭

যুক্তরাষ্ট্র থেকে ২৫ হাজারের বেশি অভিবাসী তৃতীয় দেশে পাঠানো হয়েছে

৮

মধ্যপ্রাচ্যে মার্কিন নাগরিকদের জন্য নতুন নিরাপত্তা সতর্কতা জারি

৯

মেডিকেইডের ওষুধের দাম কমাতে যুক্তরাষ্ট্রজুড়ে নতুন নীতি ট্রাম্প প্রশাসনের

১০

যুক্তরাষ্ট্রে দক্ষ কর্মী ভিসায় ১ লাখ ডলারের ফি আরও এক বছর

১১

তিন বছর পর যুক্তরাষ্ট্রে আবার বাড়ল সুদের হার

১২

১৮ সেপ্টেম্বর থেকে গ্রিনকার্ডে নতুন পাবলিক চার্জ নিয়ম

১৩

গুগলের বিজ্ঞাপন ব্যবসায় লাগাম, মার্কিন নজরদারিতে প্রতিষ্ঠানটি

১৪

বিজিবির অভিযানে মাদক-অস্ত্রসহ ৯১৩ কোটি টাকার পণ্য জব্দ, আটক ২৮১

১৫

ডেট্রয়েট থেকে আটলান্টিক সিটি, যুক্তরাষ্ট্রে বাংলাদেশি কমিউনিটির বিস্তৃত উপস্থিতি

১৬

যুক্তরাষ্ট্রের প্রভাব কমাতে ডলারের বিকল্প খুঁজছে বিভিন্ন দেশ

১৭

ইরানের ওপর নিষেধাজ্ঞা নিয়ে চীনের সঙ্গে বৈঠকে বসছে যুক্তরাষ্ট্র

১৮

গ্রিন কার্ড স্পনসরশিপে নতুন নিয়ম যুক্তরাষ্ট্রে, যাচাই হবে স্পনসরের ক্রেডিট তথ্য

১৯

সৌদি আরবে ভ্রমণ পরিকল্পনা পুনর্বিবেচনার পরামর্শ দিয়েছে যুক্তরাষ্ট্র

২০