নিউজ ডেস্ক
৯ সেপ্টেম্বর ২০২৪, ৩:২১ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

বিমান বাংলাদেশ এয়ারলাইনসের যাত্রীর লাগেজ থেকে ৬৮০০ ইউরো চুরি, বিমানের ৫ কর্মী গ্রেপ্তার

বিমান বাংলাদেশ এয়ারলাইনসের চেন্নাইগামী ফ্লাইটের এক যাত্রীর লাগেজ থেকে ৬ হাজার ৮০০ ইউরো চুরির ঘটনা ঘটেছে। এ ঘটনায় বিমানের ৬ কর্মীকে অভিযুক্ত হিসেবে চিহ্নিত করা হয়েছে। তাদের ৫ জনকে পুলিশের কাছে হস্তান্তর করেছে বিমান। তবে একজন এখনো পলাতক। বিমান বাংলাদেশ এয়ারলাইনসের জনসংযোগ বিভাগের মহাব্যবস্থাপক বোসরা ইসলাম ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।

 

বিমান বাংলাদেশ এয়ারলাইনস সূত্রে জানা গেছে, গত ২ সেপ্টেম্বর বিমানের বিজি-৩৬৩ ফ্লাইটে ঢাকা থেকে চেন্নাইগামী ফ্লাইটের এক যাত্রী তার লাগেজ থেকে ৬ হাজার ৮০০ ইউরো বা বাংলাদেশি মুদ্রায় প্রায় ৯ লাখ ১০ হাজার টাকা চুরি হয়েছে বলে লিখিত অভিযোগ করেন। এরপর ঘটনাটি নিয়ে তদন্ত শুরু করে বিমান। বিমানের মহাব্যবস্থাপক বোসরা ইসলাম জানান, ‘চেন্নাই পৌঁছে ওই যাত্রী তার চেকড লাগেজে থাকা বৈদেশিক মুদ্রা না পেয়ে লিখিত অভিযোগ করলে বিমানের নিরাপত্তা বিভাগ প্রাথমিক তদন্ত করে। তারা ঢাকা স্টেশনে কর্মরত ছয় ট্রাফিক হেলপারকে চিহ্নিত করে। জিজ্ঞাসাবাদে ট্রাফিক হেলপাররা ঘটনার সঙ্গে সম্পৃক্ততার কথা স্বীকার করেছে। পরে অভিযুক্তদের বিরুদ্ধে বিমানের নিরাপত্তা বিভাগ ঢাকার বিমানবন্দর থানায় মামলা করে। মামলার পর ৬ জনের মধ্যে ৫ জনকে থানায় সোপর্দ করা হয় এবং একজন পালিয়ে যায়।

 

বোসরা ইসলাম আরও বলেন, ‘এ ঘটনার পেছনে যারা আছে তাদের খুঁজে বের করতে অভিযান অব্যাহত রয়েছে এবং দোষীদের আইনের আওতায় নেওয়া হবে। আইন প্রয়োগকারী সংস্থার মাধ্যমে চুরি করা অর্থ দ্রুত উদ্ধার করে যাত্রীকে ফেরত দেওয়া হবে। যাত্রীদের দৃষ্টি আকর্ষণ করে বিমান জানায়, আন্তর্জাতিক এয়ার ট্রান্সপোর্ট অ্যাসোসিয়েশন (আইএটিএ) ও বিমান বাংলাদেশ এয়ারলাইনস যাত্রীদের চেকড ব্যাগেজে মূল্যবান সামগ্রী, টাকা-পয়সা ও অলংকারাদি পরিবহনে নিরুৎসাহিত করে। এসব সামগ্রী হ্যান্ড ব্যাগেজে বহনের জন্য অনুরোধ জানায় তারা।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

জাতিসংঘ অধিবেশনের সাইডলাইনে ‘ব্র্যান্ডিং বাংলাদেশ’ সম্মেলন

১

বাংলাদেশের ওষুধে ১০০ শতাংশ শুল্ক ছাড়ের ঘোষণা ট্রাম্পের

২

ঈদুল ফিতর ও ঈদুল আজহা ক্যালিফোর্নিয়ার সরকারি ছুটির তালিকায়

৩

পদত্যাগের ঘোষণা দিয়ে এফবিআইয়ের ডেপুটি পরিচালকের বিদায়

৪

ট্যাক্স রিফান্ড ও বকেয়া জানতে নতুন অ্যাপ চালু করল আইআরএস

৫

ভিসা জালিয়াতি ঠেকাতে যুক্তরাষ্ট্রের নতুন পোর্টাল চালু

৬

ডেট্রয়েটে আবিয়ার দ্বিবার্ষিক সম্মেলন, সম্মাননা ও সাংস্কৃতিক আয়োজনে সমাপ্তি

৭

সংবাদমাধ্যমের অস্তিত্ব রক্ষায় ঐক্যবদ্ধ থাকার আহ্বান ওয়ার্ল্ড নিউজ ডে’র আয়োজকদের

৮

ডিয়ারবর্নে শিশু যৌন নিপীড়নমূলক উপাদান সংক্রান্ত মামলায় ১৯ বছর বয়সী যুবক গ্রেপ্তার

৯

শিশুদের টিকটক ব্যবহারে কড়াকড়ি, যুক্তরাষ্ট্রে ১০০ মিলিয়ন ডলারের সমঝোতাশিশুদের

১০

ট্রাম্প ভোট গণনার সময় নির্বাচনের ফল পাল্টানোর চেষ্টা করতে পারেন

১১

শিক্ষার্থীদের যাতায়াত সহজ করতে হ্যামট্রাম্যাক থেকে নতুন ফ্রি বাস সেবা

১২

জন্মসূত্রে নাগরিকত্বের উদ্দেশ্যে যুক্তরাষ্ট্র ভ্রমণে নতুন ভিসা বিধিনিষেধ

১৩

মিশিগান ডেমোক্র্যাটিক পার্টির ‘বেস্ট অব দ্য ওয়েস্ট ইয়ুথ লিডারশীপ অ্যাওয়ার্ড’ পেলেন তাহমিদ চৌধুরী

১৪

প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে বারহাম সালিহ উচ্চপর্যায়ের বৈঠক

১৫

সিএনএনসহ তিন সংবাদমাধ্যমের মামলা ট্রাম্প প্রশাসনের বিরুদ্ধে

১৬

যুক্তরাষ্ট্র থেকে ২৫ হাজারের বেশি অভিবাসী তৃতীয় দেশে পাঠানো হয়েছে

১৭

মধ্যপ্রাচ্যে মার্কিন নাগরিকদের জন্য নতুন নিরাপত্তা সতর্কতা জারি

১৮

মেডিকেইডের ওষুধের দাম কমাতে যুক্তরাষ্ট্রজুড়ে নতুন নীতি ট্রাম্প প্রশাসনের

১৯

যুক্তরাষ্ট্রে দক্ষ কর্মী ভিসায় ১ লাখ ডলারের ফি আরও এক বছর

২০