নিউজ ডেস্ক
১৫ সেপ্টেম্বর ২০২৪, ৩:৩৮ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

এবার সাবেক বিমান প্রতিমন্ত্রী মাহবুব আলী গ্রেপ্তার

সাবেক বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন প্রতিমন্ত্রী মো. মাহবুব আলীকে গ্রেপ্তার করা হয়েছে। রোববার (১৫ সেপ্টেম্বর) রাজধানীর সেগুনবাগিচা থেকে তাকে গ্রেপ্তার করা হয়।

 

অতিরিক্ত কমিশনার (ডিবি) রেজাউল করিম মল্লিক কালবেলাকে বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি বলেন, সেগুনবাগিচার বাসা থেকে ডিবির একটি দল তাকে গ্রেপ্তার করেছে। যাত্রাবাড়ী থানায় করা একটি মামলায় তাকে গ্রেপ্তার করা হয়। ডিবি কর্মকর্তারা জানান, আগামীকাল (১৬ সেপ্টেম্বর) তাকে আদালতে পাঠানো হবে।

 

মাহবুব আলী ২০১৪ সাল থেকে টানা দুবার সংসদ সদস্য ছিলেন। ২০১৮ সালে বিমান প্রতিমন্ত্রী হন তিনি। গত দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনেও তিনি আওয়ামী লীগের মনোনয়ন পান। নির্বাচনে তিনি ব্যারিস্টার সৈয়দ সায়েদুল হকের কাছে পরাজিত হন। তার বাড়ি হবিগঞ্জের মাধবপুর উপজেলায়। ছাত্র-জনতার অভ্যুত্থানে গত ৫ আগস্ট প্রধানমন্ত্রীর পদ থেকে পদত্যাগ করে দেশ ছাড়েন শেখ হাসিনা। এর পর থেকে আওয়ামী লীগ সরকারের মন্ত্রী, সংসদ সদস্য, উপদেষ্টা ও শীর্ষ পর্যায়ের নেতাদের বিরুদ্ধে মামলা হতে থাকে।

 

এসব মামলায় এর মধ্যে আইনমন্ত্রী আনিসুল হক, সাবেক প্রধানমন্ত্রীর বেসরকারি শিল্প ও বিনিয়োগ উপদেষ্টা সালমান এফ রহমান এবং জ্বালানি, খনিজ সম্পদ ও বিদ্যুৎ-বিষয়ক উপদেষ্টা তৌফিক-ই-ইলাহী চৌধুরীসহ বহুজন গ্রেপ্তার হয়েছেন। তাদের আদালতে পাঠিয়ে রিমান্ডেও নেওয়া হয়। অনেকে রিমান্ড শেষে কারাগারে রয়েছেন।

 

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

বিশ্ব শান্তি মিশনে অবদানের স্বীকৃতি, জাতিসংঘ পদক পাচ্ছেন ৬ বাংলাদেশি

অভিবাসন ইস্যুতে অবস্থান বদল, গ্রিনকার্ডধারীদের জন্য সুখবর ট্রাম্পের

অভিবাসী ভিসা প্রক্রিয়ায় গতি, দুই কর্মদিবসেই নিষ্পত্তির ঘোষণা মার্কিন দূতাবাসের

মিশিগানে ইউনিক ঈদ বাজার মেলায় ক্রেতা ও দর্শনার্থীদের উপচে পড়া ভিড়

আজাদ স্পোর্টস একাডেমির বার্ষিক ব্যাডমিন্টন টুর্নামেন্ট সফলভাবে সম্পন্ন

কোরআন পোড়ানোর উস্কানি ঘিরে উত্তেজনা হ্যামট্রামিক ও ডিয়ারবর্নে সাম্প্রদায়িক সম্প্রীতির নজির

মিশিগানে সিলেটের সাবেক পিপি অ্যাডভোকেট নুরুল হককে সংবর্ধনা

ভিসা প্রক্রিয়ায় বড় পরিবর্তন, ভারতীয়দের জন্য নতুন নিয়ম যুক্তরাষ্ট্রের

মানসিক স্বাস্থ্য সংকটে বিশ্ব, আক্রান্ত ১২০ কোটি মানুষ

বাংলা একাডেমির ‘রবীন্দ্র পুরস্কার’  পেলেন অধ্যাপক নৃপেন্দ্রলাল দাশ

১০

মিশিগানে ঈদ উৎসব ঘিরে বসছে ‘ইউনিক ঈদ বাজার’

১১

মিশিগানের প্রাণের ছোঁয়ায় ওয়াকেস টাউন ইন্টারমিডিয়েট স্কুলে বাংলাদেশী কমিউনিটির জমকালো বৈশাখী উৎসব

১২

গ্রিনকার্ড পেতে অনেক অভিবাসীকেই যুক্তরাষ্ট্র ছাড়তে হবে: ট্রাম্প প্রশাসন

১৩

ভুয়া চাকরির প্রস্তাব দিয়ে যুক্তরাষ্ট্র-ইসরায়েলে সাইবার হামলা চালাচ্ছে ইরান

১৪

তারেক রহমানের রোডম‍্যাপে ডিজিটাল কন্টেন্টে  বিলিয়ন ডলারের সম্ভাবনা

১৫

কন্যাশিশুর নিরাপত্তা নিশ্চিতের দাবিতে সিলেটে প্রতিবাদ কর্মসূচি

১৬

স্বল্পমূল্যে বিশ্বকাপ দেখার সুযোগ, নিউইয়র্কবাসীর জন্য ৫০ ডলারে বিশ্বকাপ টিকিট

১৭

হিন্দুদের মানবিক সহায়তায় মিশিগানে আত্মপ্রকাশ করছে ‘অন্তিম সেবা ফাউন্ডেশন’

১৮

ট্রাম্পের মিডিয়া সাম্রাজ্যে আর্থিক সংকট, তিন মাসে ৪০০ মিলিয়নের বেশি লোকসান

১৯

ভারতের জেন–জিদের নতুন ট্রেন্ড, আলোচনায় ‘ককরোচ জনতা পার্টি’

২০