১৫ নভেম্বর ২০২৩, ১:৫৭ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

এক যুগ পর বিশ্বকাপের ফাইনাল খেলবে ভারত

শেষ দুই ওয়ানডে বিশ্বকাপের সেমিফাইনাল থেকে হতাশাকে সঙ্গী করে বিদায় নিয়েছিল টিম ইন্ডিয়া। দীর্ঘ ১২ বছর পর এবার বিশ্বকাপের ফাইনালে উঠেছে স্বাগতিক ভারত। আইসিসি ওয়ানডে বিশ্বকাপের ১৩তম আসরের প্রথম সেমিফাইনালে নিউজিল্যান্ডকে হারিয়ে তারা ফাইনাল খেলা নিশ্চিত করে।

বুধবার (১৫ নভেম্বর) মুম্বাইয়ের ওয়াংখেড়ে স্টেডিয়ামে প্রথমে ব্যাট করতে নেমে বিরাট কোহলির ইতিহাস গড়া শতক ও শ্রেয়াস আইয়ারের বিধ্বংসী শতকে নির্ধারিত ৫০ ওভারে ৩৯৭ রানের বিশাল সংগ্রহ পায় স্বাগতিকরা। জবাবে ৪৯.৫ ওভারে ৩২৭ রানে অল আউট হয়ে যায় নিউজিল্যান্ড। টিম ইন্ডিয়ার জয় ৭০ রানে।

কিউই বোলারদের ইনিংসের কোন অংশেই ফিরতে দেননি কোহলি ও আইয়ার। আগ্রাসী ব্যাটিংয়ে রানের পাহাড় গড়ার পথে এগিয়ে যান দুই টপ অর্ডার ব্যাটার। ইনিংসের ৪২তম ওভারে এবারের বিশ্বকাপের তৃতীয় শতক হাঁকিয়ে নিজের ওয়ানডে ক্যারিয়ারের ৫০তম শতক পূরণ করেন কোহলি। ওয়ানডে ক্রিকেটের ইতিহাসে শচীনের করা ৪৯ শতকের রেকর্ড ভেঙে ওয়াংখেড়েতে ইতিহাসের পাতায় চলে গেছেন কোহলি। সেই সঙ্গে ওয়ানডে ক্রিকেটে সর্বোচ্চ শতক হাঁকানোর এক মাত্র ব্যাটার বনে গেছেন এই ডানহাতি ব্যাটার।

১১৩ বলে ১১৭ রান করে টিম সাউদির বলে কোহলি যখন সাজঘরে ফিরেন তখন ভারতের দলীয় সংগ্রহ ৪৪তম ওভারে ২ উইকেট হারিয়ে ৩২৭ রান। শেষ দিকে আইয়ারের ৭০ বলে ১০৫ রানের বিধ্বংসী শতকে রানের পাহাড় গড়ে টিম ইন্ডিয়া। নির্ধারিত ৫০ ওভারে কোহলি ও আইয়ারের জোড়া শতকে উইকেট হারিয়ে রানের বিশাল পুঁজি পায় ভারত। টিম ইন্ডিয়ার হয়ে সর্বোচ্চ ১১৭ রান করেন কোহলি। কিউইদের হয়ে তিনটি উইকেট নেন সাউদি।

পাহাড়সম লক্ষ্য তাড়া করতে নেমে এদিন শুরুতেই ধাক্কা খায় কিউইরা। শামির জোড়া আঘাতে ১৩ রান করে আউট হন দুই ডেভন কনওয়ে ও রাচিন রবীন্দ্র। তবে তৃতীয় উইকেট জুটিতে প্রতিরোধ গড়ে তারা। কেন উইলিয়ামসন ও ড্যারিল মিচেলের ১৮১ রানের জুটিতে বিপর্যয় সামলে জয়ের পথে ছিল নিউজিল্যান্ড। তবে দ্বিতীয় স্পেলে আক্রমণে এসে আবার জোড়া আঘাত হানেন শামি। সেই সঙ্গে ম্যাচ থেকে ছিটকে দেন নিউজিল্যান্ডকে।

ব্যক্তিগত ৬৯ রান করা উইলিয়ামসনকে ফেরানোর পর রানের খাতা খোলার আগেই টম ল্যাথামকে লেগ বিফোরের ফাঁদে ফেলেন শামি। একপ্রান্ত আগলে দলের পক্ষে সর্বোচ্চ ১৩৪ রান করেন মিচেল। তবে দলকে জেতাতে তা যথেষ্ট ছিল না। শেষদিকে গ্লেন ফিলিপসের ৪১ রানের ক্যামিও দলের হারের ব্যবধানই কমিয়েছে শুধু।

আগামীকাল বিশ্বকাপের দ্বিতীয় সেমিফাইনালে কলকাতায় অস্ট্রেলিয়ার মুখোমুখি হবে দক্ষিণ আফ্রিকা। সেই ম্যাচেই বিরাট কোহলিদের বিশ্বকাপের ফাইনালের প্রতিপক্ষ নির্ধারণ হবে।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

শিশুদের টিকটক ব্যবহারে কড়াকড়ি, যুক্তরাষ্ট্রে ১০০ মিলিয়ন ডলারের সমঝোতাশিশুদের

১

ট্রাম্প ভোট গণনার সময় নির্বাচনের ফল পাল্টানোর চেষ্টা করতে পারেন

২

শিক্ষার্থীদের যাতায়াত সহজ করতে হ্যামট্রাম্যাক থেকে নতুন ফ্রি বাস সেবা

৩

জন্মসূত্রে নাগরিকত্বের উদ্দেশ্যে যুক্তরাষ্ট্র ভ্রমণে নতুন ভিসা বিধিনিষেধ

৪

মিশিগান ডেমোক্র্যাটিক পার্টির ‘বেস্ট অব দ্য ওয়েস্ট ইয়ুথ লিডারশীপ অ্যাওয়ার্ড’ পেলেন তাহমিদ চৌধুরী

৫

প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে বারহাম সালিহ উচ্চপর্যায়ের বৈঠক

৬

সিএনএনসহ তিন সংবাদমাধ্যমের মামলা ট্রাম্প প্রশাসনের বিরুদ্ধে

৭

যুক্তরাষ্ট্র থেকে ২৫ হাজারের বেশি অভিবাসী তৃতীয় দেশে পাঠানো হয়েছে

৮

মধ্যপ্রাচ্যে মার্কিন নাগরিকদের জন্য নতুন নিরাপত্তা সতর্কতা জারি

৯

মেডিকেইডের ওষুধের দাম কমাতে যুক্তরাষ্ট্রজুড়ে নতুন নীতি ট্রাম্প প্রশাসনের

১০

যুক্তরাষ্ট্রে দক্ষ কর্মী ভিসায় ১ লাখ ডলারের ফি আরও এক বছর

১১

তিন বছর পর যুক্তরাষ্ট্রে আবার বাড়ল সুদের হার

১২

১৮ সেপ্টেম্বর থেকে গ্রিনকার্ডে নতুন পাবলিক চার্জ নিয়ম

১৩

গুগলের বিজ্ঞাপন ব্যবসায় লাগাম, মার্কিন নজরদারিতে প্রতিষ্ঠানটি

১৪

বিজিবির অভিযানে মাদক-অস্ত্রসহ ৯১৩ কোটি টাকার পণ্য জব্দ, আটক ২৮১

১৫

ডেট্রয়েট থেকে আটলান্টিক সিটি, যুক্তরাষ্ট্রে বাংলাদেশি কমিউনিটির বিস্তৃত উপস্থিতি

১৬

যুক্তরাষ্ট্রের প্রভাব কমাতে ডলারের বিকল্প খুঁজছে বিভিন্ন দেশ

১৭

ইরানের ওপর নিষেধাজ্ঞা নিয়ে চীনের সঙ্গে বৈঠকে বসছে যুক্তরাষ্ট্র

১৮

গ্রিন কার্ড স্পনসরশিপে নতুন নিয়ম যুক্তরাষ্ট্রে, যাচাই হবে স্পনসরের ক্রেডিট তথ্য

১৯

সৌদি আরবে ভ্রমণ পরিকল্পনা পুনর্বিবেচনার পরামর্শ দিয়েছে যুক্তরাষ্ট্র

২০