১০ অক্টোবর ২০২৩, ১:১১ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

ইংল্যান্ডের সাথে বিশাল ব্যবধানে হারল বাংলাদেশ

৩৬৫ রানের বড় লক্ষ্য নিয়ে মাঠে নেমে ৫০ রানের মধ্যে ৪ উইকেট হারিয়ে শুরুতেই ম্যাচ থেকে ছিটকে যায় বাংলাদেশ। এরপর ২২৭ রানে অলআউট হয়ে ১৩৭ রানের বিশাল ব্যবধানে হেরেছে সাকিব বাহিনী।

বাংলাদেশ দ্বিতীয় ম্যাচে ইংল্যান্ডের বিপক্ষে। বৃষ্টির কথা মাথায় রেখেই হয়তো ইংলিশদের শুরুতে ব্যাট করতে পাঠান অধিনায়ক সাকিব। একাদশে বাড়তি স্পিনার যুক্ত করা হয়। শুরুতে মুস্তাফিজ-শরিফুলরা বেশ কিছু ভালো ডেলিভারি দিলেও ভাঙতে পারেননি জনি বেয়ারস্টো ও ডেভিড মালানের জুটি।

ইংল্যান্ড দলটি শুরুতে ১১৫ রানের জুটি গড়তে সক্ষম হয়। ওপেনার ডেভিড মালান ১০৭ বলে ১৪০ রানের দুর্দান্ত ইনিংস খেলেন। তার ব্যাট থেকে ১৬টি চারের সঙ্গে পাঁচটি ছক্কার শট আসে। তার সঙ্গে জুটি গড়া জনি বেয়ারস্টো খেলেন ৫২ রানের ইনিংস। আটটি চার ও একটি ছক্কা সাথে নিয়ে ৬৮ বলে ৮২ রানের ইনিংস আসে তিনে নামা জো রুটের ব্যাট থেকে। এরপর জস বাটলার ও হ্যারি ব্রুক ২০ রান যোগ করে সাজঘরে ফিরে যান। শেষ পর্যন্ত ৯ উইকেট হারিয়ে ইংল্যান্ড ৩৬৪ রান স্পর্শ করে। ওয়ানডে সংস্করণে বাংলাদেশের বিপক্ষে এটি তাদের তৃতীয় সর্বোচ্চ স্কোর।

মঙ্গলবার (১০ অক্টোবর) ভারতের ধরমশালার হিমাচল প্রদেশ ক্রিকেট অ্যাসোসিয়েশন স্টেডিয়ামে ইংল্যান্ডের দেয়া ৩৬৫ রানের টার্গেটে ব্যাট করতে নেমে শুরুতেই সাজঘরে ফেরেন তরুণ ওপেনার তানজিদ হাসান তামিম। রিচ টপলির ইন সুইং বলে জুনিয়র তামিমের ব্যাটের কানায় লেগে দ্বিতীয় স্লিপে জনি বেয়ারস্টোর হাতে ধরা পড়ে। আউট হওয়ার আগে ২ বলে করেন ১ রান।

তারই ধারাবাহিকতায় একে একে সাজঘরে ফিরে যান নাজমুল শান্ত (০), সাকিব আল হাসান (১) মেহেদী মিরাজ (৮)। ওই ধাক্কা সামলে ওঠার আগেই ফিফটি করে ফিরে যান লিটন দাস। তিনি ৬৬ বলে সাতটি চার ও দুই ছক্কায় ৭৬ রান করেন। পরে মুশফিকুর রহিম ৫১ রানের ইনিংস খেলে সাজঘরে ফেরেন। এছাড়া তাওহীদ হৃদয়ের ব্যাট থেকে আসে ৩৯ রানের ইনিংস। শেষ দিকে শেখ মাহেদী (১৪), তাসকিন (১৫) ও শরিফুল (১২) চেষ্টা করেও হারের ব্যবধান ছোট করতে পারেননি।

বাংলাদেশের হয়ে শরিফুল ৭৫ রানে ৩টি ও শেখ মাহেদী ৭১ রান দিয়ে নিয়েছেন ৪ উইকেট।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

শিশুদের টিকটক ব্যবহারে কড়াকড়ি, যুক্তরাষ্ট্রে ১০০ মিলিয়ন ডলারের সমঝোতাশিশুদের

১

ট্রাম্প ভোট গণনার সময় নির্বাচনের ফল পাল্টানোর চেষ্টা করতে পারেন

২

শিক্ষার্থীদের যাতায়াত সহজ করতে হ্যামট্রাম্যাক থেকে নতুন ফ্রি বাস সেবা

৩

জন্মসূত্রে নাগরিকত্বের উদ্দেশ্যে যুক্তরাষ্ট্র ভ্রমণে নতুন ভিসা বিধিনিষেধ

৪

মিশিগান ডেমোক্র্যাটিক পার্টির ‘বেস্ট অব দ্য ওয়েস্ট ইয়ুথ লিডারশীপ অ্যাওয়ার্ড’ পেলেন তাহমিদ চৌধুরী

৫

প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে বারহাম সালিহ উচ্চপর্যায়ের বৈঠক

৬

সিএনএনসহ তিন সংবাদমাধ্যমের মামলা ট্রাম্প প্রশাসনের বিরুদ্ধে

৭

যুক্তরাষ্ট্র থেকে ২৫ হাজারের বেশি অভিবাসী তৃতীয় দেশে পাঠানো হয়েছে

৮

মধ্যপ্রাচ্যে মার্কিন নাগরিকদের জন্য নতুন নিরাপত্তা সতর্কতা জারি

৯

মেডিকেইডের ওষুধের দাম কমাতে যুক্তরাষ্ট্রজুড়ে নতুন নীতি ট্রাম্প প্রশাসনের

১০

যুক্তরাষ্ট্রে দক্ষ কর্মী ভিসায় ১ লাখ ডলারের ফি আরও এক বছর

১১

তিন বছর পর যুক্তরাষ্ট্রে আবার বাড়ল সুদের হার

১২

১৮ সেপ্টেম্বর থেকে গ্রিনকার্ডে নতুন পাবলিক চার্জ নিয়ম

১৩

গুগলের বিজ্ঞাপন ব্যবসায় লাগাম, মার্কিন নজরদারিতে প্রতিষ্ঠানটি

১৪

বিজিবির অভিযানে মাদক-অস্ত্রসহ ৯১৩ কোটি টাকার পণ্য জব্দ, আটক ২৮১

১৫

ডেট্রয়েট থেকে আটলান্টিক সিটি, যুক্তরাষ্ট্রে বাংলাদেশি কমিউনিটির বিস্তৃত উপস্থিতি

১৬

যুক্তরাষ্ট্রের প্রভাব কমাতে ডলারের বিকল্প খুঁজছে বিভিন্ন দেশ

১৭

ইরানের ওপর নিষেধাজ্ঞা নিয়ে চীনের সঙ্গে বৈঠকে বসছে যুক্তরাষ্ট্র

১৮

গ্রিন কার্ড স্পনসরশিপে নতুন নিয়ম যুক্তরাষ্ট্রে, যাচাই হবে স্পনসরের ক্রেডিট তথ্য

১৯

সৌদি আরবে ভ্রমণ পরিকল্পনা পুনর্বিবেচনার পরামর্শ দিয়েছে যুক্তরাষ্ট্র

২০