১৫ অক্টোবর ২০২৩, ১:৫৩ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

আফগান বোলিং তোপে ৬৯ রানে হারলো ইংল্যান্ড

ওয়ানডে বিশ্বকাপের শুরুর ১১তম দিনে প্রথম ‘অঘটন’ দেখল বিশ্বকাপ। দিল্লিতে বিশ্বচ্যাম্পিয়ন ইংল্যান্ডকে হারিয়ে আফগানদের জয়। প্রথমে ব্যাট করে ২৮৪ রান তুলেছিল আফগানিস্তান। জবাবে মাঠে নেমে তোপে ৪০.৩ ওভারে সবকয়টি উইকেট হারিয়ে ইংলিশরা সংগ্রহ করে ২১৫ রান। ফলে ৬৯ রানের বড় ব্যাবধানে আফগানদের কাছে হেরে যায় ইংল্যান্ড। বিশ্বকাপে এটি আফগানদের ২য় জয়।

ইংল্যান্ডের হয়ে ওপেনিংয়ে মাঠে নামেন জনি বেয়ারস্টো ও ডেভিড মালান। আফগানিস্তানের দেয়া ২৮৫ রানে টার্গেট পূরণে দলীয় ১.১ ওভারের ফজল হক ফারুকির বলে এলবিডব্লিউ হয়ে প্যাভিলিয়নের পথে ফিরে যান জনি বেয়ারস্টো। এরপর মাঠে নামেন জো রুট। দলীয় ৬.৫ ওভারে মুজিব উর রহমানের বলে বোল্ড হয়ে প্যাভিলিয়নের পথে ফিরে যান জো রুট। যাওয়ার আগে ১৭ বলে ১১ রানের ইনিংস খেলেন তিনি। রুট চলে যাওয়ার আফগানিস্তানের বোলাদের দেখে-শুনে খেলতে থাকেন ওপেনিংয়ে নামা ডেভিড মালান। দলীয় ১২.৪ ওভারের মোহাম্মদ নবীর বলে ভুল করে বসেন মালান। এলবিডব্লিউ ফাঁদে পড়ে সাঝঘরে পথে ফিরে তিনি। এ সময় তিনি করেন ৩৯ বলে ৩২ রান।

মালান চলে যাওয়া ইংল্যান্ড শিবিরে আরো চাপ বাড়তে থাকে। দলীয় ১৭.২ ওভারের নাভিন উল হকের বলে ভুল করে বসেন ইংলিশ অধিনায়ক জস বাটলার। ওই ওভারের দ্বিতীয় বলে বোল্ড হয়ে ফিরে যান তিনি। ইংলিশ এই অধিনায়ক দুই অংকের ঘরই পার করতে পারেনি। এমন সময় দেখে-শুনে খেলতে গিয়ে নাভিন উল হকের বলে ব্যক্তিগত ১৮ বলে ৯ রানে করে বোল্ড হয়েছেন ইংলিশ অধিনায়ক জস বাটলার। এর কিছুক্ষণ পর রশিদ খানের বলে ১০ রান করে এলবিডব্লিউয়ের শিকার হন লিয়াম লিভিংস্টোন।

দলীয় ২৭.১ ওভারে আবারো ইংল্যান্ড শিবিরে আবারো আঘাত হানেন নবী। তার বলে আজমতউল্লাহর হাতে ক্যাচ তুলে দিয়ে সাঝঘরে ফিরেন কুরান। ২৩ বলে ১০ রান করে ইংলিশ এই অলরাউন্ডার। কুরান চলে যাওয়ার পর পিচে থিতু হতে পারেননি ক্রিস ওকস। দলীয় ৩২.৬ ওভারের মুজিব উর রহমানের বলে বোল্ড হয়ে সাজঘরে ফিরেন ২৬ বলে ৯ রান করে আউট হন ক্রিস।

দলের হয়ে ৬১ বলে ৭টি চার আর এক ছক্কায় সর্বোচ্চ ৬৬ রান করেন হ্যারি ব্রুকস। এছাড়া ৩২ রান করেন ওপেনার ডেভিড মালান। আফগানিস্তানের হয়ে ৩টি করে উইকেট নেন স্পিনার রশিদ খান ও মুজিব উর রহমান। দুই উইকেট নেন মোহাম্মদ নবি। একটি করে উইকেট নেন পেসার নাভিন উল হক ও ফজলহক ফারুকি। এর আগে রোববার (১৫ অক্টোবর) দিল্লির অরুণ জেটলি স্টেডিয়ামে বাংলাদেশ সময় দুপুর আড়াইটায় শুরু হয় ম্যাচটি।

টস জিতে ফিল্ডিং করার সিদ্ধান্ত নেন ইংল্যান্ড অধিনায়ক জস বাটলার। দুই ওপেনার গুরবাজ-জাদরানের আক্রমণাত্মক ব্যাটিংয়ে সপ্তম ওভারেই দলীয় অর্ধশতক পূরণ করে আফগানিস্তান। আর দলীয় শতকে পৌঁছায় মাত্র ১৩তম ওভারে। ওপেনিংয়ে নেমে শুরুটা দারুণ করে আফগানিস্তান। গুরবাজ ও ইবরাহিম দেখে-শুনে খেলতে থাকেন। তাদের দুই জনের জুটিতে দলীয় শতরান পার করে হাশমতউল্লাহ শাহিদির দল। এরই মধ্যে আক্রমণাত্মক ব্যাটিং করে নিজের ক্যারিয়ারের পঞ্চম ফিফটি পূর্ণ করেন গুরবাজ। দলীয় সপ্তম ওভারে আদিল রশিদকে বাউন্ডারি হাঁকিয়ে ৩৩ বলে অর্ধশতক পূরণ করেন তিনি।

দলীয় ১৬.৪ ওভারে আদিল রশিদের বলে জো রুটের হাতে ক্যাচ তুলে দিয়ে সাজঘরে ফিরেন ইবরাহিম জাদরান। এ সময় তিনি করেন ৪৮ বলে ২৮ রান। তাতে ভেঙে যায় ১০১ বলে ১১৪ রানের জুটি। এরপর মাঠে নামেন রহমত শাহ। তিনিও বেশিক্ষণ পিচে টিকে থাকতে পারেননি। দলীয় ১৮.৪ ওভারে আদিল রশিদের বলে আউট হয়েছেন তিনি। ওই ওভারের শেষ বলে রান আউট হয়েছেন পিচে থিতু হওয়া রহমানুল্লাহ গুরবাজ। যাওয়ার আগে তিনি করেন ৫৭ বলে ৮০ রান। এরপর মাঠে নামা আজমতউল্লাহ ওমরজাই বেশিক্ষণ পিচে টিকে থাকতে পারেননি। মাত্র ৭৬ রানের ব্যবধানে ৬ উইকেট হারিয়ে কোণঠাসা হয়ে যায় আফগানস্তান।

সপ্তম উইকেটে জুটিতে রশিদ খানকে সঙ্গে নিয়ে ৪৮ বলে ৪৩ রানের জুটি গড়েন ইকরাম আলি খিল। ২২ বলে ৩টি বাউন্ডারির সাহায্যে ২৩ রান করে ফেরেন রশিদ খান। এরপর মুজিব উর রহমানের সঙ্গে মাত্র ২৩ বলে ৪৪ রানের জুটি গড়ে ফেরেন ইকরাম। তিনি ৬৬ বলে তিনটি চার আর ২টি ছক্কার সাহায্যে ৫৮ রান করে ফেরেন। দলীয় ২৭৭ রানে নবম ব্যাটসম্যান হিসেবে ফেরেন মুজিব। তার আগে মাত্র ১৬ বলে তিন চার আর এক ছক্কায় খেলেন ২৮ রানের ঝড়ো ইনিংস। শেষ ব্যাটসম্যান হিসেবে ফজলহক ফারুকি আউট হওয়ার মধ্য দিয়ে ২৮৫ রানে অলআউট হয় আফগানিস্তান।

ইংল্যান্ডের হয়ে তিন উইকেট নেন আদিল রশিদ। জোড়া উইকেট নেন মার্ক উড। একটি করে উইকেট নেন রিস টপলি,লিয়াম লিভিংস্টোন ও জো রুট।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

শিশুদের টিকটক ব্যবহারে কড়াকড়ি, যুক্তরাষ্ট্রে ১০০ মিলিয়ন ডলারের সমঝোতাশিশুদের

১

ট্রাম্প ভোট গণনার সময় নির্বাচনের ফল পাল্টানোর চেষ্টা করতে পারেন

২

শিক্ষার্থীদের যাতায়াত সহজ করতে হ্যামট্রাম্যাক থেকে নতুন ফ্রি বাস সেবা

৩

জন্মসূত্রে নাগরিকত্বের উদ্দেশ্যে যুক্তরাষ্ট্র ভ্রমণে নতুন ভিসা বিধিনিষেধ

৪

মিশিগান ডেমোক্র্যাটিক পার্টির ‘বেস্ট অব দ্য ওয়েস্ট ইয়ুথ লিডারশীপ অ্যাওয়ার্ড’ পেলেন তাহমিদ চৌধুরী

৫

প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে বারহাম সালিহ উচ্চপর্যায়ের বৈঠক

৬

সিএনএনসহ তিন সংবাদমাধ্যমের মামলা ট্রাম্প প্রশাসনের বিরুদ্ধে

৭

যুক্তরাষ্ট্র থেকে ২৫ হাজারের বেশি অভিবাসী তৃতীয় দেশে পাঠানো হয়েছে

৮

মধ্যপ্রাচ্যে মার্কিন নাগরিকদের জন্য নতুন নিরাপত্তা সতর্কতা জারি

৯

মেডিকেইডের ওষুধের দাম কমাতে যুক্তরাষ্ট্রজুড়ে নতুন নীতি ট্রাম্প প্রশাসনের

১০

যুক্তরাষ্ট্রে দক্ষ কর্মী ভিসায় ১ লাখ ডলারের ফি আরও এক বছর

১১

তিন বছর পর যুক্তরাষ্ট্রে আবার বাড়ল সুদের হার

১২

১৮ সেপ্টেম্বর থেকে গ্রিনকার্ডে নতুন পাবলিক চার্জ নিয়ম

১৩

গুগলের বিজ্ঞাপন ব্যবসায় লাগাম, মার্কিন নজরদারিতে প্রতিষ্ঠানটি

১৪

বিজিবির অভিযানে মাদক-অস্ত্রসহ ৯১৩ কোটি টাকার পণ্য জব্দ, আটক ২৮১

১৫

ডেট্রয়েট থেকে আটলান্টিক সিটি, যুক্তরাষ্ট্রে বাংলাদেশি কমিউনিটির বিস্তৃত উপস্থিতি

১৬

যুক্তরাষ্ট্রের প্রভাব কমাতে ডলারের বিকল্প খুঁজছে বিভিন্ন দেশ

১৭

ইরানের ওপর নিষেধাজ্ঞা নিয়ে চীনের সঙ্গে বৈঠকে বসছে যুক্তরাষ্ট্র

১৮

গ্রিন কার্ড স্পনসরশিপে নতুন নিয়ম যুক্তরাষ্ট্রে, যাচাই হবে স্পনসরের ক্রেডিট তথ্য

১৯

সৌদি আরবে ভ্রমণ পরিকল্পনা পুনর্বিবেচনার পরামর্শ দিয়েছে যুক্তরাষ্ট্র

২০