১৬ অগাস্ট ২০২৩, ৯:০২ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

অবশেষে সাবিনা-সানজিদাদের সুযোগ-সুবিধা বাড়ালো বাফুফে

বাংলাদেশ ফুটবল ফেডারেশন (বাফুফে)-এর কাছে বেতন ভাতাসহ আনুষঙ্গিক সুযোগ-সুবিধা বাড়ানোর দাবি জানিয়ে আসছিলো বাংলাদেশ নারী ফুটবল দল। ২০২২ সালে সাফের শিরোপা জয়ের পরে তোলা সেই দাবি অবশেষে পূরণ করেছে বাফুফে।

বুধবার (১৬ আগস্ট) বাফুফে ভবনের কনফারেন্স রুমে ৩১ জন নারী ফুটবলারের সাথে চুক্তি হয় বাফুফের। ছয় মাস মেয়াদী এই চুক্তিতে সাবিনাদের প্রস্তাবিত মাসিক বেতন ৫০ হাজার টাকা নির্ধারীত হয়েছে।

বাংলাদেশ নারী ফুটবল দলের চুক্তিবদ্ধ মোট খেলোয়াড় ৩১ জন। তাদের মধ্যে ১৫ জন ৫০ হাজার টাকা করে মাসিক বেতন পাবেন। ৩০ হাজার টাকা করে পাবেন ১০ জন। এছাড়া বাকি ছয় ফুটবলার জন প্রতি পাবেন ১৫-২০ হাজার টাকা।

আর্থিক সীমাবদ্ধতায় নারী ফুটবলারদের দাবি এতোদিন পূরণ করতে না পারলেও এখন বেতন দ্বিগুণের বেশি করেছে ফুটবল ফেডারেশন। এই অর্থের জোগান সম্পর্কে বাফুফে সভাপতি কাজী সালাউদ্দিন বলেন, ‘আমাদের স্পন্সর ও ফিফা ফান্ড রয়েছে। সেখান থেকে তাদের বেতন ম্যানেজ করা হবে। তবে আমার আরও সামর্থ্য থাকলে বেশি দিতাম।’

ফুটবলার সাবিনা বলেন, ‘আমাদের আবদারগুলো পূরণ হওয়ায় আমরা সবাই খুব খুশি।’

চুক্তি সম্পন্ন হওয়ার পর নারীরা আরো ভালো পারফরম্যান্স করবেন বলে আশা ব্যক্ত করেন মহিলা ফুটবল কমিটির চেয়ারম্যান মাহফুজা আক্তার কিরণ। তিনি বলেন, আমাদের মেয়েরা এখন থেকে আরো ভালো ফুটবল খেলবে এই বিশ্বাস করি।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

শিশুদের টিকটক ব্যবহারে কড়াকড়ি, যুক্তরাষ্ট্রে ১০০ মিলিয়ন ডলারের সমঝোতাশিশুদের

১

ট্রাম্প ভোট গণনার সময় নির্বাচনের ফল পাল্টানোর চেষ্টা করতে পারেন

২

শিক্ষার্থীদের যাতায়াত সহজ করতে হ্যামট্রাম্যাক থেকে নতুন ফ্রি বাস সেবা

৩

জন্মসূত্রে নাগরিকত্বের উদ্দেশ্যে যুক্তরাষ্ট্র ভ্রমণে নতুন ভিসা বিধিনিষেধ

৪

মিশিগান ডেমোক্র্যাটিক পার্টির ‘বেস্ট অব দ্য ওয়েস্ট ইয়ুথ লিডারশীপ অ্যাওয়ার্ড’ পেলেন তাহমিদ চৌধুরী

৫

প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে বারহাম সালিহ উচ্চপর্যায়ের বৈঠক

৬

সিএনএনসহ তিন সংবাদমাধ্যমের মামলা ট্রাম্প প্রশাসনের বিরুদ্ধে

৭

যুক্তরাষ্ট্র থেকে ২৫ হাজারের বেশি অভিবাসী তৃতীয় দেশে পাঠানো হয়েছে

৮

মধ্যপ্রাচ্যে মার্কিন নাগরিকদের জন্য নতুন নিরাপত্তা সতর্কতা জারি

৯

মেডিকেইডের ওষুধের দাম কমাতে যুক্তরাষ্ট্রজুড়ে নতুন নীতি ট্রাম্প প্রশাসনের

১০

যুক্তরাষ্ট্রে দক্ষ কর্মী ভিসায় ১ লাখ ডলারের ফি আরও এক বছর

১১

তিন বছর পর যুক্তরাষ্ট্রে আবার বাড়ল সুদের হার

১২

১৮ সেপ্টেম্বর থেকে গ্রিনকার্ডে নতুন পাবলিক চার্জ নিয়ম

১৩

গুগলের বিজ্ঞাপন ব্যবসায় লাগাম, মার্কিন নজরদারিতে প্রতিষ্ঠানটি

১৪

বিজিবির অভিযানে মাদক-অস্ত্রসহ ৯১৩ কোটি টাকার পণ্য জব্দ, আটক ২৮১

১৫

ডেট্রয়েট থেকে আটলান্টিক সিটি, যুক্তরাষ্ট্রে বাংলাদেশি কমিউনিটির বিস্তৃত উপস্থিতি

১৬

যুক্তরাষ্ট্রের প্রভাব কমাতে ডলারের বিকল্প খুঁজছে বিভিন্ন দেশ

১৭

ইরানের ওপর নিষেধাজ্ঞা নিয়ে চীনের সঙ্গে বৈঠকে বসছে যুক্তরাষ্ট্র

১৮

গ্রিন কার্ড স্পনসরশিপে নতুন নিয়ম যুক্তরাষ্ট্রে, যাচাই হবে স্পনসরের ক্রেডিট তথ্য

১৯

সৌদি আরবে ভ্রমণ পরিকল্পনা পুনর্বিবেচনার পরামর্শ দিয়েছে যুক্তরাষ্ট্র

২০