৬ সেপ্টেম্বর ২০২৩, ২:৫৫ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

সুপার ফোরের প্রথম ম্যাচে টাইগারদের বড় হার

এশিয়া কাপের সুপার ফোরের প্রথম ম্যাচে পাকিস্তানের কাছে ধরাশায়ী বাংলাদেশ। টস জিতে ব্যাট করার সিদ্ধান্ত নিয়েছিলেন টাইগার অধিনায়ক সাকিব আল হাসান। চরম ব্যাটিং বিপর্যয়ের কারণে বাংলাদেশ ক্রিকেট দলের এই পরাজয়।

মাত্র ৩৮.৪ ওভারে ১৯৩ রানে অলআউট হয় বাংলাদেশ। দলের হয়ে সর্বোচ্চ ৬৪ রান করে করেন সাবেক অধিনায়ক মুশফিকুর রহিম। বর্তমান অধিনায়ক সাকিব আল হাসান করেন ৫৩।

১৯৪ রানের সহজ টার্গেট পূরণে মাঠে নেমে ৬৩ বল হাতে রেখে ৭ উইকেটে জয়ের লক্ষে পৌছে যায় স্বাগতিক পাকিস্তান। দলের হয়ে ৭৮ রান করে করেন ওপেনার ইমাম উল হক। মোহাম্মদ রিজওয়ান তুলেন ৬৩ রান ।

বুধবার (৬ সেপ্টেম্বর) লাহোরের গাদ্দাফি স্টেডিয়ামে এশিয়া কাপের ১৬তম আসরের সুপার ফোরের প্রথম ম্যাচে স্বাগতিক পাকিস্তানের মুখোমুখি হয় বাংলাদেশ। প্রথমে ব্যাটিংয়ে নেমে নাসিম শাহের করা ইনিংসের দ্বিতীয় ওভারের প্রথম বলেই সাজঘরে ফেরেন ওপেনার মেহেদি হাসান মিরাজ। ফলে ১.১ ওভারে ০ রানে প্রথম উইকেট হারায় বাংলাদেশ।

মিরাজ আউট হওয়ার পর ওয়ান ডাউনে নেমে খুব একটা সুবিধা করতে পারেননি ওপেনার লিটন কুমার দাস। শাহিন শাহ আফ্রিদির অফ স্টাম্পের বাইরে শর্ট অব লেংথ বলে খোঁচা দিয়ে উইকেটের পেছনে ক্যাচ তুলে দেন। যাবার সময় তার ঝুড়িতে ছিলো ১৩ বলে ৪ বাউন্ডারিতে ১৬ রান।

হারিস রউফের শর্ট বলে পুল করতে গিয়ে রউফের হাতেই ক্যাচ তুলে দিয়ে ফেরেন ওপেনার নাইম শেখ। তিনি ২৫ বলে ৪ বাউন্ডারিতে ২০ রানে ফেরেন। ৯.১ ওভারে দলীয় ৪৭ রানে হারিস রউফের দ্বিতীয় শিকার হন তাওহিদ হৃদয়। রউফের বলে বোল্ড হয়ে ফেরেন তাওহিদ।

এরপর হাল ধরেন সাকিব আল হাসান ও মুশফিকুর রহিম। তাদের দায়িত্বশীল জুটিতে চাপ সামলে নেয় বাংলাদেশ। ১২০ বলে ১০০ রানের এই জুটি খেলায় ফেরায় দলকে । ৫৩ বলে ৭টি বাউন্ডারির সাহায্যে পঞ্চাশ রান পূর্ণ করেন সাকিব আল হাসান। চরম ব্যাটিং বিপর্যয়ের কারণে মাত্র ৪৭ রানে ৬ উইকেট হারিয়ে ৩৮.৪ ওভারে ১৯৩ রানে অলআউট হয় বাংলাদেশ।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

চাইল্ড সাপোর্ট বকেয়া, হাজারো অভিভাবকের পাসপোর্ট বাতিল শুরু করবে যুক্তরাষ্ট্র: এপি

হান্টাভাইরাস নিয়ে সতর্কতা, কতটা ভয় আছে মহামারির

জাতিসংঘ ফোরামে প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রী আরিফুল হক চৌধুরী

বিশ্বজুড়ে হান্টাভাইরাস আতঙ্ক, সতর্কবার্তা দিল বিশ্ব স্বাস্থ্য সংস্থার

যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্টের বিমানবহরে আসছে কাতারের উপহারের বিমান

অ্যাসাইলাম প্রার্থীদের জন্য নতুন শর্ত, বার্ষিক ফি না দিলে আবেদন বাতিল

কেবল নিউজের জনক ও সিএনএনের প্রতিষ্ঠাতা টেড টার্নারের মৃত্যু

যুক্তরাষ্ট্রে নিহত দুই বাংলাদেশি শিক্ষার্থী পাচ্ছেন মরণোত্তর ডক্টরেট ডিগ্রি

ট্রাম্পের প্রতিদ্বন্দ্বী থেকে ওহাইও গভর্নর দৌড়ে রিপাবলিকান প্রার্থী

জলপথ সচল করতে জাতিসংঘে হরমুজ নিয়ে প্রস্তাব

১০

বড়লেখায় পুলিশের বিশেষ অভিযানে গ্রেপ্তার ৬

১১

যুক্তরাষ্ট্রে স্পিরিট এয়ারলাইন্স বন্ধ, চরম ভোগান্তিতে হাজারো যাত্রী

১২

চীনা নাগরিকদের বিরুদ্ধে ভিসা নিষেধাজ্ঞা দিতে যাচ্ছে যুক্তরাষ্ট্র

১৩

মৌলভীবাজার জেলার শ্রেষ্ঠ ওসি নির্বাচিত বড়লেখা থানার মো. মনিরুজ্জামান খান

১৪

মিশিগানে আমেরিকান ডাইভার্সিটি ব্যাডমিন্টন টুর্নামেন্টে রেকর্ড ভিড়, কোর্টজুড়ে বৈচিত্র্যের উৎসব

১৫

বঙ্গবন্ধু আন্তর্জাতিক বই মেলা-২০২৬ এ সংহতি প্রকাশে মিশিগানের প্রাক্তন ছাত্রলীগ কর্মীবৃন্দ

১৬

আন্তর্জাতিক চিকিৎসকদের জন্য স্বস্তি, ৩৯ দেশের ওপর নিষেধাজ্ঞা প্রত্যাহার যুক্তরাষ্ট্রের

১৭

মিশিগানে বাংলাদেশি কমিউনিটি অগ্রযাত্রায় রয়েছে বিপুল সম্ভাবনা, আছে বহুমুখী সংকট

১৮

ট্রাম্পের ট্রাভেল ব্যানে যুক্তরাষ্ট্রে ওপিটি সংকটে আন্তর্জাতিক শিক্ষার্থীরা

১৯

মিশিগানের হল্যান্ড শহরে বাংলা বর্ষবরণ উৎসব ১৪৩৩ উদযাপন

২০