২৯ জুন ২০২৩, ১১:১২ পূর্বাহ্ন
অনলাইন সংস্করণ

সাংবাদিকদের ঝুঁকি বাড়াতে পারে কৃত্রিম বুদ্ধিমত্তা

গত বছর কৃত্রিম বুদ্ধিমত্তার চ্যাটবট চ্যাটজিপিটি লঞ্চ হওয়ার পর থেকেই জেনারেটিভ এআই’র ভালো ও মন্দ দিক, সুবিধা ও অসুবিধা নিয়ে অসংখ্য মতামত ও সংবাদ প্রতিবেদন প্রকাশ পেয়েছে।

যার ফলে অনেকেই কল্পবিজ্ঞানভিত্তিক “ডিস্টোপিয়ান” ভবিষ্যৎ নিয়ে আশংকা করতে শুরু করেছেন যে রোবটরা সারা বিশ্বের দখল নিয়ে নেবে।

বেশিরভাগ ক্ষেত্রেই এ ধরনের আলোচনা অতিরঞ্জিত হলেও, একটি নতুন প্রতিবেদনে চ্যাটজিপিটির মতো অ্যাপগুলোর একটি তাৎক্ষনিক ঝুঁকি চিহ্নিত করা হয়েছে। তার মধ্যে কিছু ঝুঁকি রয়েছে যা সাংবাদিক ও সংবাদ খাতের প্রতি সুনির্দিষ্ট চ্যালেঞ্জ ছুঁড়ে দিয়েছে।

বুধবার নিউ ইয়র্ক বিশ্ববিদ্যালয়ের স্টার্ন সেন্টার ফর বিজনেস অ্যান্ড হিউম্যান রাইটস থেকে প্রকাশিত প্রতিবেদনে জেনারেটিভ এআই সংক্রান্ত ৮টি ঝুঁকি চিহ্নিত করা হয়েছে, যার মধ্যে আছে ভুল তথ্য, সাইবার হামলা, ব্যক্তিগত গোপনীয়তা লঙ্ঘন ও সংবাদ শিল্প খাতের ক্ষয়।

এই প্রতিবেদনের সহ-লেখক পল ব্যারেট ভয়েস অফ আমেরিকাকে বলেন, এআই সংক্রান্ত বিতর্ক “মানবজাতির অস্তিত্ব সংকট বনাম জেনারেটিভ এআইর তাৎক্ষনিক হুমকি নিয়ে উদ্বেগে কিছুটা বিভ্রান্তিকর আকার ধারণ করেছে।” তিনি বলেন, “আমাদের এখন এ ধরনের প্রশ্নে আটকে থাকলে চলবে না যে, ‘হায় ঈশ্বর, এই প্রযুক্তি কী খুনী রোবট নিয়ে আসবে, যারা মানব সভ্যতাকে ধ্বংস করে ফেলবে?’”

প্রতিবেদনে উল্লেখিত ঝুঁকির মধ্যে সবচেয়ে উদ্বেগজনক হল মানবিক পর্যায়ের হুমকি, যার মাধ্যমে এআই সাংবাদিক ও অধিকার কর্মীদের নিরাপত্তার প্রতি হুমকি সৃষ্টি করতে পারে।

ইতোমধ্যে অনলাইনে সাংবাদিকরা তাদের কাজের জন্য ডক্সিং বা কুৎসা রটনার মতো হুমকির মুখোমুখি হচ্ছেন। যখন কোনো ব্যক্তি অপর কোনো ব্যক্তির ব্যক্তিগত বা তাকে চিহ্নিত করার মতো কোনো তথ্য অনলাইনে প্রকাশ করেন—যেমন তার ঠিকানা বা ফোন নাম্বার—তখন সেটিকে ডক্সিং বলা হয়।

ব্যারেটের মতে, জেনারেটিভ এআই-র ব্যবহারে সংবাদদাতাদের অনলাইনে ডক্স ও হয়রানি করা আরো সহজ হতে পারে।

প্রতিবেদনে আরেকটি মৌলিক ঝুঁকির কথা উল্লেখ করা হয়েছে, যেটি হল বিভ্রান্তিকর তথ্য। জেনারেটিভ এআই ব্যবহার করে খুব সহজেই অপপ্রচার চালানো সম্ভব।

প্রতিবেদন মতে, জেনারেটিভ এআই সংবাদমাধ্যমকে আরও আর্থিক অনটনের দিকে ঠেলে দিতে পারে।

যদি মানুষ চ্যাটজিপিটির কাছ থেকে পাওয়া সংক্ষিপ্ত উত্তরে সন্তুষ্ট হয়, তাহলে তাদের সংবাদ প্রতিবেদনের লিংকে ক্লিক করার সম্ভাবনা কম থাকবে। অর্থাৎ, সংবাদ সাইটে ট্রাফিক কমে যাবে এবং বিজ্ঞাপন থেকে কম আয় হবে।

কৃত্রিম বুদ্ধিমত্তা নিয়ে আরও পড়তে এখানে ক্লিক করুন

 

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

আমেরিকান নাগরিকত্ব বাতিলের উদ্যোগ, ৪০ জনের বিরুদ্ধে মামলা ট্রাম্প প্রশাসনের

১

সাবেক মেজরের মৃত্যুদণ্ড কার্যকর করতে ট্রাম্পের অনুমোদন

২

বাংলাদেশিদের মার্কিন ভিজিট ভিসায় সর্বোচ্চ ২০ হাজার ডলার বন্ড

৩

দুই দিনব্যাপী দুর্গোৎসবে সাজবে টাইমস স্কয়ার, আয়োজন ১০ ও ১১ অক্টোবর

৪

বিদেশি কর্মীদের জন্য বড় স্বস্তি, এইচ-১বি ভিসার ১ লাখ ডলারের ফি স্থগিত

৫

মার্কিন প্রবেশপথে বদল আসছে, পাসপোর্ট স্ট্যাম্পের বদলে গুরুত্ব পাবে I-94

৬

৩০ ডলারে কেনা চিত্রকর্ম বিক্রি হলো সাড়ে ১৩ লাখ ডলারে

৭

যুক্তরাষ্ট্রে মুসলিম সংখ্যাগরিষ্ঠ দেশ থেকে বৈধ অভিবাসন কমেছে ৯৬ শতাংশ

৮

কর রিটার্নে নাগরিকত্বের তথ্য দেওয়ার প্রস্তাব ট্রাম্প প্রশাসনের

৯

২ কোটির বেশি প্রবীণের জন্য এককালীন ৯০ ডলারের ঘোষণা ট্রাম্পের

১০

জ্যাকসন হাইটসে প্রকাশ্যেই ভুয়া পাসপোর্ট ও গ্রিন কার্ড বিক্রি

১১

সাইবার সিকিউরিটি প্রশিক্ষণে নতুন ব্যাচ নিচ্ছে USA Consulting Tech

১২

আমেরিকান পাসপোর্টে বৈপ্লবিক পরিবর্তন: অনলাইনেই আবেদন, ছবি তোলা যাবে মোবাইলে

১৩

সেন্টার ফর এনআরবির উদ্যোগে ব্র্যান্ডিং বাংলাদেশ শীর্ষক আলোচনা সভা

১৪

ইতিহাস গড়ল স্টারশিপ প্রথম কক্ষপথে পৌঁছে ২৬টি স্যাটেলাইট স্থাপন

১৫

সৌদিতে বাংলাদেশি জনশক্তির সুযোগ কাজে লাগানোর আহ্বান রাষ্ট্রপতির

১৬

নিউইয়র্কে সরকারি চাকরির আবেদন সহজ করতে ‘জবস এনওয়াইসি সেন্টার’

১৭

বাংলাদেশকে সুখবর দিল যুক্তরাষ্ট্র

১৮

জাতিসংঘের ৮১তম অধিবেশন, সভাপতি বাংলাদেশের পররাষ্ট্রমন্ত্রী খলিলুর রহমান

১৯

হলুদ পাতায় হেমন্ত, জাহাঙ্গীর চৌধুরী

২০