২ ডিসেম্বর ২০২২, ১:২৬ পূর্বাহ্ন
অনলাইন সংস্করণ

শেনচৌ-১৫ মনুষ্যবাহী মহাকাশযানের সফল উত্ক্ষেপণ ও চীনের মহাকাশকেন্দ্র প্রসঙ্গ

শেনচৌ-১৫ মনুষ্যবাহী মহাকাশযানের সফল উৎক্ষেপণের সাথে, চীনের মনুষ্যবাহী মহাকাশযান শিল্প আরেকটি গুরুত্বপূর্ণ পদক্ষেপ নিয়েছে।

মঙ্গলবার শেনচৌ-১৫ মনুষ্যবাহী মহাকাশযানটি লংমার্চ-২ পরিবাহক রকেটের সাহায্যে ‘চিউ ছুয়ান’ উপগ্রহ উত্ক্ষেপণকেন্দ্র থেকে উত্ক্ষেপিত হয়। উত্ক্ষেপণের প্রায় ১০ মিনিট পর, শেনচৌ-১৫ মনুষ্যবাহী মহাকাশযানটি সফলভাবে রকেট থেকে পৃথক হয়ে নির্ধারিত কক্ষপথে প্রবেশ করে।

মঙ্গলবার রাত ১১টা ৮ মিনিটে শেনচৌ-১৫ মনুষ্যবাহী মহাকাশযানের তিন নভোচারী ফেই চুন লুং, তেং ছিংমিং, ও চাং লু-কে নিয়ে, লংমার্চ-২ পরিবাহক রকেট মহাশূন্যের দিকে যাত্রা শুরু করে। শেনচৌ-১৫-এর সফল উৎক্ষেপণের পর, লঞ্চ টাওয়ারের নিকটতম পরীক্ষা ও লঞ্চ হলে, রকেট সিস্টেম, মহাকাশচারী সিস্টেম, মহাকাশযান সিস্টেমের কর্মীরা একটি গ্রুপ ছবি তোলেন।

মহাকাশ বৈজ্ঞানিক গোষ্ঠীর প্রথম সংস্থা এবং লংমার্চ-২ পরিবাহক রকেটের প্রধান ডিজাইনার রুং ই, একটি গ্রুপ ছবি তোলার পরপরই সাংবাদিকদের সাথে তার অনুভূতি শেয়ার করেন।

তিনি বলেন, ‘এবার সবাই একটু বেশি উত্তেজিত। কারণ, এটি চূড়ান্ত উৎক্ষেপণ মিশন; এটি অত্যন্ত গুরুত্বপূর্ণ। তা ছাড়া, এবারই প্রথম আমাদের রকেট নিম্ন তাপমাত্রার সম্মুখীন হয়।’

মহাকাশ স্টেশনের নির্মাণ-পর্বের চূড়ান্ত কাজ হিসাবে, শেনচৌ-১৫ নভোচারীরা ধারাবাহিক তত্পরতা চালাবেন। তাদের কাজের মধ্যে রয়েছে তিনটি কেবিনের অবস্থা যাচাই করা, মহাকাশে পরীক্ষা-নিরীক্ষা চালানো, এবং ৩ থেকে ৪ বার মহাশূন্যে পদচারণা করা। এবারের মিশনের একটি গুরুত্বপূর্ণ দিক হলো, শেনচৌ-১৫ মিশনের তিন নভোচারীর সঙ্গে মহাকাশকেন্দ্রে অবস্থানরত শেনচৌ-১৪ নভোচারীদের সাক্ষাত। শেনচৌ-১৪-র তিন নভোচারী বিগত প্রায় ৬ মাস ধরে মহাকাশকেন্দ্রে অবস্থান করছেন।

মহাকাশ বৈজ্ঞানিক গোষ্ঠীর পাঁচ সংস্থা এবং শেনচৌ মানুষ্যবাহী মহাকাশযান ব্যবস্থার বিদ্যুত্ বিভাগের প্রধান ডিজাইনার নান হুং থাও সাংবাদিকদের বলেন, এই ঐতিহাসিক ‘পুনর্মিলন’ মহাকাশ স্টেশনের একাধিক প্রযুক্তি যাচাই করবে। তিনি বলেন, এখন একই সময়ে দুটি মনুষ্যবাহী মহাকাশযান মহাকাশকেন্দ্রের মূল অংশের সাথে সংযুক্ত থাকবে। এমনটা আগে হয়নি। এখন মহাকাশকেন্দ্রকে দুটি মনুষ্যবাহী মহাকাশযানের জন্য বিদ্যুত সরবরাহ করতে হবে; তাপ সহায়তা প্রদান করতে হবে। কয়েক দিনের জন্য হলেও, ছয় জন নভোচারীর আবাসস্থল হবে মহাকাশকেন্দ্র।

চীনের মহাকাশকেন্দ্রে এখন আছে থিয়ানহ্য মূল কেবিন, ওয়েনথিয়ান পরীক্ষামূলক কেবিন, মেংথিয়ান পরীক্ষামূলক কেবিন, থিয়ানচৌ-৫ মালবাহী যান, শেনচৌ-১৪ ও শেনচৌ-১৫ মনুষ্যবাহী যান। সবমিলিয়ে ওজন প্রায় শতাধিক টন।

মহাকাশকেন্দ্রে একইসঙ্গে ৬ জন নভোচারীর সমাবেশ প্রসঙ্গে চীনের মহাকাশ প্রকল্পের নভোচারী ব্যবস্থার প্রধান ডিজাইনার হুয়াং ওয়েই ফেন বলেন, ছয় জন নভোচারী প্রথম পাঁচ দিনের মধ্যে বিভিন্ন পরীক্ষা চালাবেন এবং প্রথম গ্রুপ দ্বিতীয় গ্রুপের কাছে দায়িত্ব বুঝিয়ে দেবেন। এরপর নির্ধারিত সময়ে শেনচৌ-১৪ নভোচারীরা পৃথিবীতে ফিরে আসবেন। শেনচৌ-১৫ নভোচারীরা মহাকাশকেন্দ্রে আগামী ৬ মাস অবস্থান করে গবেষণা চালাবেন।

(ওয়াং হাইমান ঊর্মি, সাংবাদিক, বাংলা বিভাগ, চায়না মিডিয়া গ্রুপ, বেইজিং, চীন।)

আরও পড়ুনঃ মহাকাশ-গবেষণা গোটা মানবজাতির কল্যাণে কাজে লাগুক

 

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

নিউইয়র্কে ২০২৭ থেকে মেডিকেইডে নতুন শর্ত, ঝুঁকিতে যেসব সুবিধাভোগী

মিনেসোটার পঞ্চম আসনে ডেমোক্রেটিক প্রাইমারিতে বড় জয় ইলহান ওমরের

সব বিষয়ে এ+; রোদেলার চোখে এখন সাদা অ্যাপ্রনের স্বপ্ন

মিশিগানে বাংলা সংবাদ কার্যালয়ে সৈয়দ উতবার সৌজন্য সাক্ষাৎ

আবদুল এল-সায়েদ নির্বাচিত হলে নাতনিদের স্কুলে বোরকা পরে যেতে হবে: ন্যান্সি মেস

নিউইয়র্কে বাংলাদেশিদের নেতৃত্বে প্রথম সাউথ এশিয়ান ইউনিটি প্যারেড

অবশেষে বিয়ে করলেন ক্রিশ্চিয়ানো রোনালদো

২৩৮ মিলিয়ন ডলার লোকসান গুনল ট্রাম্পের মিডিয়া কোম্পানি

শিশুদের টিকা নীতিতে ট্রাম্পের নতুন উদ্যোগ নিয়ে চিকিৎসকদের উদ্বেগ

যুক্তরাষ্ট্রে ১ লাখ ৭৫ হাজারের বেশি ভিসা বাতিল করল ট্রাম্প প্রশাসন

১০

মিশিগানে বাংলা প্রেস ক্লাবের ৫ম প্রতিষ্ঠাবার্ষিকী ও ফ্যামিলি ডে উদযাপন

১১

ইরানের হামলার আশঙ্কায় খাবারের কার্টে করে তুরস্ক ছাড়েন ট্রাম্প

১২

মিশিগানে ১৫ আগস্ট শুরু হচ্ছে দুই দিনব্যাপী ফুলমুন ইসলামিক কালচারাল ফেস্টিভ্যাল

১৩

মিশিগানে আম-কাঁঠালি উৎসবে বাঙালির মিলনমেলা

১৪

মিশিগানে মুনার দাওয়াহ কনফারেন্স অনুষ্ঠিত অংশ নেন হাজারো মানুষ

১৫

৬১% মার্কিনি চান সামাজিক মাধ্যম কোম্পানিগুলোর ওপর বাড়ুক নজরদারি

১৬

হরমুজ খুলে দিলে এখন পারমাণবিক চুক্তি ছাড়াই ইরান যুদ্ধ থেকে বেরিয়ে আসতে রাজি ট্রাম্প

১৭

চা শ্রমিকদের গণবিক্ষোভ, দাবি বাস্তবায়ন না হলে বৃহত্তর আন্দোলনের হুশিয়ারি

১৮

শুধু সন্তান জন্মের জন্য বছরে যুক্তরাষ্ট্রে পাড়ি জমান কত মানুষ

১৯

চাকরি হারালেই ৬০ দিন সময় নয়, যুক্তরাষ্ট্রে ভিসাধারীদের জন্য নতুন পরিবর্তনের প্রস্তাব

২০