বাংলা সংবাদ ডেস্ক
৩ নভেম্বর ২০২৪, ৪:১০ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

যুক্তরাষ্ট্র-চীনসহ বাংলাদেশের ২১ মিশনে নতুন রাষ্ট্রদূত

অন্তর্বর্তী সরকার গত ৮ আগস্ট দায়িত্ব নেওয়ার পর ১৫ আগস্ট চুক্তিভিত্তিক ছয় রাষ্ট্রদূতকে দেশে ফিরিয়ে আনার সিদ্ধান্ত নেওয়া হয়। পাশাপাশি ৩১ ডিসেম্বরের মধ্যে অবসরোত্তর ছুটিতে যাবেন, এমন কূটনীতিকদের অবিলম্বে ঢাকায় ফেরানোর সিদ্ধান্ত হয়। এসব সিদ্ধান্তের ফলে যুক্তরাষ্ট্র, চীন, যুক্তরাজ্যসহ অন্তত ২১টি মিশনে রাষ্ট্রদূত পদে নতুন করে নিয়োগ দিচ্ছে সরকার। ইতিমধ্যে একাধিক মিশনে নিয়োগ প্রক্রিয়া সম্পন্ন হয়েছে।

 

 

এ ছাড়া শূন্য পদে নিয়োগ ও রদবদল মিলিয়ে মাসখানেকের মধ্যে আরও অন্তত ১০টি মিশনে রাষ্ট্রদূত পদে পরিবর্তন ঘটতে যাচ্ছে। কূটনৈতিক পর্যবেক্ষকেরা বলছেন, এত কম সময়ে এত বেশি মিশনে রাষ্ট্রদূত নিয়োগ বা রদবদলের ঘটনা এটাই প্রথম।

 

 

সরকারের উচ্চপর্যায়ের একাধিক সূত্র প্রথম আলোকে জানিয়েছে, এরই মধ্যে যুক্তরাষ্ট্র, চীন, যুক্তরাজ্য, সৌদি আরবসহ আটটি দেশে বাংলাদেশের নতুন রাষ্ট্রদূতের নামের প্রস্তাব সংশ্লিষ্ট দেশের সম্মতির জন্য সেই দেশগুলোয় পাঠানো হয়েছে। এ ছাড়া গত মাসে বেলজিয়াম, অস্ট্রিয়া, দক্ষিণ কোরিয়া, সিঙ্গাপুরসহ আরও ১২ দেশে নতুন রাষ্ট্রদূত নিয়োগের সিদ্ধান্ত চূড়ান্ত হয়েছে। নতুন ওই ১২ রাষ্ট্রদূতের মধ্যে ১০ জনের নাম সংশ্লিষ্ট দেশগুলোর সম্মতির জন্য পাঠানোর প্রক্রিয়া শুরু হয়েছে। এ ছাড়া ইতিমধ্যে পর্তুগালে সাবেক সচিব মো. মাহফুজুর রহমানের নিয়োগপ্রক্রিয়া চূড়ান্ত হয়েছে।

 

 

এদিকে অন্তর্বর্তী সরকার এখন পর্যন্ত ২১ রাষ্ট্রদূতের নিয়োগ চূড়ান্ত করলেও বাংলাদেশের কূটনীতির জন্য গুরুত্বপূর্ণ দিল্লির হাইকমিশনে কাকে পাঠানো হবে, সেটি এখনো চূড়ান্ত করা হয়নি। ভারতের পাশাপাশি রাশিয়াসহ অন্তত আরও ছয়টি মিশনের রাষ্ট্রদূত পদগুলো এই মুহূর্তে খালি রয়েছে।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

হাউজিং ভাউচার তহবিল কমায় নিউইয়র্কে বাড়ছে আবাসন সংকটের শঙ্কা

কমলগঞ্জে চা শ্রমিকদের মানববন্ধন ক্যামেলিয়া হাসপাতাল চালুর দাবিতে

তাইওয়ানের স্বাধীনতা ঘোষণার বিরুদ্ধে ট্রাম্পের সতর্কবার্তা

যুক্তরাষ্ট্রে শেষকৃত্যের ব্যয় বেড়ে চরম চাপে প্রবাসী মুসলিম পরিবার

জেলা প্রশাসকের প্রবাসী সম্মাননায় ভূষিত প্রিন্সিপাল মাওঃ আতিকুর রহমান

গেমস্টপের ৫৫.৫ বিলিয়ন ডলারের প্রস্তাব ফিরিয়ে দিল ইবে

আইসের ‘নো-বন্ড’ নীতি বাতিল, জামিনে মুক্তির সুযোগ পাচ্ছেন অভিবাসীরা

মৌলভীবাজার শহরে ছয় তলা ভবন থেকে তরুণীর ঝুলন্ত মরদেহ উদ্ধার

জরুরি সেবায় কাটছাঁট নয়, ১২৪.৭ বিলিয়ন ডলারের বাজেট আনলো নিউইয়র্ক সিটি

কোভিডকালে ট্যাক্স ফাইলিংয়ে জরিমানা দেওয়া ব্যক্তিদের রিফান্ডের সম্ভাবনা

১০

ফেন্টানাইল চক্রে জড়িত অভিযোগ, ভারতীয় প্রতিষ্ঠানসহ ১৩ জনকে নিষিদ্ধ করল যুক্তরাষ্ট্র

১১

ভিসা আবেদনের ব্যাংক স্টেটমেন্টে বাধ্যতামূলক করা হচ্ছে ‘কিউআর কোড’

১২

ইরান সংঘাতের ব্যাখ্যা দিতে গিয়ে কংগ্রেসে তোপের মুখে পেন্টাগন প্রধান

১৩

পাকিস্তানের বিপক্ষে ধারাবাহিক সাফল্য, নাহিদের নৈপুণ্যে মিরপুরে রেকর্ডের দিন

১৪

সবার আগে বিশ্বকাপ স্কোয়াড ঘোষণা করে চমক দিল বসনিয়া

১৫

‘লাইফ সাপোর্টে’ চলছে ইরান যুদ্ধবিরতি, দাবি ট্রাম্পের

১৬

জর্জিয়ায় শেখ রহমানের পুনর্নির্বাচনী প্রচারণায় বাংলাদেশি কমিউনিটির ব্যাপক সাড়া

১৭

স্বস্তি পেতে পারেন লাখো চালক, নিউইয়র্কে অটো বিমা খাতে বড় পরিবর্তন

১৮

বাংলা সাহিত‍্য পরিষদের আয়োজনে আন্তর্জাতিক মাতৃভাষা দিবস ও মহান স্বাধিনতা দিবস উদযাপন

১৯

ট্রাম্প প্রশাসনের বিরুদ্ধে আদালতের নির্দেশ লঙ্ঘনের অভিযোগ বাড়ছে

২০