৬ ডিসেম্বর ২০২২, ৭:০৩ পূর্বাহ্ন
অনলাইন সংস্করণ

মিশিগান মাতিয়ে গেলেন জনপ্রিয় কন্ঠশিল্পী শুভ্র দেব

মিশিগান মাতিয়ে গেলেন জনপ্রিয় কন্ঠশিল্পী শুভ্র দেব

মিশিগান মাতিয়ে গেলেন বাংলাদেশের জনপ্রিয় কন্ঠশিল্পী শুভ্র দেব। জানা গেছে, যুক্তরাষ্ট্রের মিশিগান অঙ্গরাজ্যের ডেট্রয়েট শহরের দুর্গা মন্দিরে গত ২৯শে অক্টোবর শনিবার রাতে কালীপূজা উদযাপন উপলক্ষে বাংলাদেশ থেকে আগত জনপ্রিয় কন্ঠশিল্পী শুভ্র দেব অতিথি শিল্পী হিসেবে সঙ্গীত পরিবেশন করেন। তার গান শুনার জন্য মন্দিরের হলরুম, ডাইনিং রুমে উপচে পড়া দর্শক ছিল।

একটি ভক্তিমূলক গানের মাধ্যমে তিনি অনুষ্ঠানের শুরু করেন। একের পর এক তার জনপ্রিয় গানগুলো পরিবেশন করেন। এরপর রাধারমণের গান, আব্দুল করিমের গান, কিশোর কুমার ও জনপ্রিয় সিলেটী গান পরিবেশন করেন। গানের ফাঁকে ফাঁকে তিনি কিভাবে শুভ্র দেব হয়ে উঠলেন তার বর্ণনা দিয়েছেন। এক পর্যায়ে বিভিন্ন জনপ্রিয় শিল্পীর কন্ঠ নকল করে কে কিভাবে গান পরিবেশন করে তা দেখিয়ে সবাইকে মুগ্ধ করেন।

অনুষ্ঠানের শুরুতে স্থানীয় শিল্পীরা ভক্তিমূলক গান পরিবেশন করেন। সঙ্গীত পরিবেশন করেন, পল্লবী তালুকদার, সুস্মিতা প্রিয়া চৌধুরী, অদিতি দেব, উর্মিলা সুত্রধর, মিনাক্ষী ধর, বিজয়া চৌধুরী, শুভমিতা দেব প্রমূখ। এছাড়াও শিশু শিল্পীরা নৃত্য পরিবেশন করেন। অনুষ্ঠানটি উপস্থাপনা করেন প্রদীপ চৌধুরী।

মন্দিরের প্রেসিডেন্ট পংকজ দাশ এই প্রতিনিধির সাথে আলাপকালে জানান, মন্দিরে এখন ভক্তবৃন্দের স্থান সংকুলান হয় না তাই প্রতিটি অনুষ্ঠানেই বিকল্প ব্যবস্থা গ্রহণ করতে হয়।

মন্দিরের ভাইস প্রেসিডেন্ট নিপেশ সুত্রধর জানান, দর্শনার্থীদের জন্য এখন স্থান সংকুলান না হওয়ায় সাংস্কৃতিক অনুষ্ঠান উপভোগের জন্য ডাইনিং রুমে আমরা একটি বিশাল ৭৫ ইঞ্চি এইচডি টিভি সংস্থাপন করেছি। টিভি’টি দান করেছেন, মন্দিরের মিডিয়া ও পাবলিকেশান ডাইরেক্টর পার্থ সারথী দেব।

এর আগে সন্ধ্যায় কালীপূজা, অঞ্জলি, আরতি, মাঙ্গলিক কর্মকান্ড, সন্ধ্যায় প্রদীপ প্রজ্জালন, আতশবাজি, আলোকসজ্জা করা হয়। রাতে প্রসাদ বিতরণ করা হয়।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

আমেরিকান পাসপোর্টে বৈপ্লবিক পরিবর্তন: অনলাইনেই আবেদন, ছবি তোলা যাবে মোবাইলে

১

সেন্টার ফর এনআরবির উদ্যোগে ব্র্যান্ডিং বাংলাদেশ শীর্ষক আলোচনা সভা

২

ইতিহাস গড়ল স্টারশিপ প্রথম কক্ষপথে পৌঁছে ২৬টি স্যাটেলাইট স্থাপন

৩

সৌদিতে বাংলাদেশি জনশক্তির সুযোগ কাজে লাগানোর আহ্বান রাষ্ট্রপতির

৪

নিউইয়র্কে সরকারি চাকরির আবেদন সহজ করতে ‘জবস এনওয়াইসি সেন্টার’

৫

বাংলাদেশকে সুখবর দিল যুক্তরাষ্ট্র

৬

জাতিসংঘের ৮১তম অধিবেশন, সভাপতি বাংলাদেশের পররাষ্ট্রমন্ত্রী খলিলুর রহমান

৭

হলুদ পাতায় হেমন্ত, জাহাঙ্গীর চৌধুরী

৮

ভালোবাসার দেশ, ইশতিয়াক রুপু

৯

বাফেলোর শরৎ, হাবিব ফয়েজি

১০

​নিউইয়র্কে ২৫ মেয়রকে নিয়ে আরবান ২০ সম্মেলন সম্পন্ন

১১

গ্লোবাল বাংলাদেশি চেম্বার অফ কমার্সের যাত্রা শুরু

১২

কম খরচে নিউইয়র্কে বাড়ি কেনার সুযোগ, মিলতে পারে ১ লাখ ডলার

১৩

মামদানির ‘ভিশন জিরো’ পরিকল্পনা, নিউইয়র্কে আসছে গাড়িমুক্ত পথচারী এলাকা

১৪

ষাট পেরিয়ে নতুন শুরু: কর্নেল স্যান্ডার্সের জীবন ও কেএফসির বিশ্বজয়ের গল্প

১৫

মিশিগানে আবাসনসংকট: স্থানীয় কর্তৃপক্ষ আর কত দিন দায় এড়াবে?

১৬

কলম্বাস দিবস: উৎসবের আড়ালে চাপা পড়ে থাকা আমেরিকার আরেক ইতিহাস

১৭

পিঙ্ক অক্টোবর ২০২৬: গোলাপি রিবনের বার্তা পৌঁছাক মানুষের জীবনে

১৮

জাতিসংঘে বিরল ইতিহাস গড়লেন প্রধানমন্ত্রী

১৯

বিদেশি সাংবাদিকদের ভিসায় সামাজিকমাধ্যম যাচাই শুরু যুক্তরাষ্ট্রের

২০