বাংলা সংবাদ ডেস্ক
২০ জুলাই ২০২৬, ৪:৫৩ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

মিশিগানে সাংস্কৃতিক আবহে ‘মৈত্রী’র তৃতীয় প্রতিষ্ঠাবার্ষিকী অনুষ্ঠিত

যুক্তরাষ্ট্রের মিশিগানে নানা আয়োজনের মধ্য দিয়ে জনপ্রিয় সাংস্কৃতিক সংগঠন ‘মৈত্রী’র তৃতীয় প্রতিষ্ঠাবার্ষিকী উদ্‌যাপিত হয়েছে। শনিবার (১৮ জুলাই) বিকেলে ওয়ারেন সিটির মৃধা বেঙ্গলী কালচারাল সেন্টারে আয়োজিত এ অনুষ্ঠানে প্রবাসী বাংলাদেশিদের প্রাণবন্ত অংশগ্রহণে উৎসবমুখর পরিবেশের সৃষ্টি হয়।

 

অনুষ্ঠানের শুরুতেই সূচনা বক্তব্য দেন মৈত্রীর প্রতিষ্ঠাতা ও সংগীত শিক্ষক তপন প্রভু। পরে সংগঠনের লক্ষ্য, উদ্দেশ্য এবং প্রবাসে বাংলা গান, নৃত্য ও সাংস্কৃতিক কর্মকাণ্ডের গুরুত্ব ও তাৎপর্য তুলে ধরে বক্তব্য দেন আকলিমা বেগম ডলি। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মৃধা বেঙ্গলী কালচারাল সেন্টারের প্রতিষ্ঠাতা ও বিশিষ্ট চিকিৎসক ড. দেবাশীষ মৃধা।

 

আলোচনা সভা শেষে শুরু হয় মূল সাংস্কৃতিক পরিবেশনা। শুরুতেই মৈত্রীর শিল্পীরা সমবেত সংগীত পরিবেশন করেন। এরপর পরিবেশিত হয় দ্বৈত নৃত্য। অনুষ্ঠানে নটরাজ শিল্পীগোষ্ঠীর শিল্পীরাও দলীয় সংগীত পরিবেশন করেন। অনুষ্ঠানের অন্যতম আকর্ষণ ছিল একক সংগীত পরিবেশনা। এতে গান পরিবেশন করেন সুলতানা গজনবী, হেলেন হাবিব, গোলাম হায়দার, কামরুল হায়দার, শ্বেতা দে, রুমানা রশীদ, আজিজ খন্দকার, সুশান্ত সরকার, তনুশ্রী কুমার, অমিতা মৃধা, উর্মি বাসেত, হারুন রশীদ, রুকসানা পলি, শামীম শহীদ এবং সংগীত শিক্ষক তপন প্রভু।

 

সাংস্কৃতিক অনুষ্ঠানে বাদ্যযন্ত্রে সংগত করেন অমিত চ্যাটার্জি (তবলা), আবীর (গিটার) এবং আহসান হাবিব (পারকাশন)। মনোমুগ্ধকর পরিবেশনা ও প্রাণবন্ত আয়োজনে প্রবাসে বাংলা সংস্কৃতির চর্চা ও বিকাশে সংগঠনটির ভূমিকা আরও একবার তুলে ধরা হয়।

 

আয়োজকরা জানান, প্রবাসে বাংলা ভাষা, সংস্কৃতি ও ঐতিহ্য নতুন প্রজন্মের কাছে পৌঁছে দেওয়ার লক্ষ্যেই ‘মৈত্রী’ নিয়মিতভাবে বিভিন্ন সাংস্কৃতিক আয়োজন করে আসছে। তৃতীয় প্রতিষ্ঠাবার্ষিকীর এই অনুষ্ঠানও সেই ধারাবাহিকতার অংশ হিসেবে সফলভাবে সম্পন্ন হয়েছে।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

মিশিগানে প্রথমবার তিন দিনব্যাপী আউটডোর ওয়াজ মাহফিল ও কিরাত প্রতিযোগিতা সম্পন্ন

দিরাই শাল্লা ডেভেলপমেন্ট অর্গানাইজেশনের বনভোজন সম্পন্ন

ভক্তদের ঢলে মুখর হ্যামট্রাম্যাক, অনুষ্ঠিত হলো শ্রীশ্রী জগন্নাথ দেবের রথযাত্রা

মিশিগানে সাংস্কৃতিক আবহে ‘মৈত্রী’র তৃতীয় প্রতিষ্ঠাবার্ষিকী অনুষ্ঠিত

বাংলাদেশ এসোসিয়েশন অব মিশিগানের সংবাদ সম্মেলন সম্পন্ন

অনলাইনে তরুণদের সুরক্ষায় নতুন ফিচার আনল মেটা

ফাইনালের পর রদ্রির ওপর কেন ক্ষুব্ধ ছিলেন ওতামেন্দি?

বিশ্বকাপের সেরা গোলরক্ষক উনাই সিমন: ‘গ্লাভসগুলো খুব একটা কাজে লাগেনি’

ডলার ছেড়ে চীনা মুদ্রার লেনদেনে যোগ দিল লিবিয়া

সিলেটে ‘এটিএম তুরাব স্মৃতি পদক’ পেলেন সিনিয়র সাংবাদিক আবদুল কাদের তাপাদার

১০

বাংলাদেশ-আমেরিকান কমিউনিটির সেতুবন্ধনে ‘বাংলাদেশ আমেরিকান ককাস’-এর আত্মপ্রকাশ

১১

ইতালি প্রবাসী ফখরুলের মরদেহ পৌঁছে দিতে সরকারের প্রতি স্ত্রী ও স্বজনদের আকুতি

১২

মিশিগানে ধর্মীয় আবহে চলছে তিন দিনব্যাপী ওয়াজ মাহফিল ও কিরাআত প্রতিযোগিতা

১৩

গ্রুপ পর্ব থেকে ফাইনাল পর্যন্ত বিশ্বকাপের প্রতিটি লড়াইয়ে নাটকীয়তা, শিরোপার মঞ্চে স্পেন-আর্জেন্টিনা

১৪

চলে গেলেন স্যার গ্যারি সোবার্স

১৫

ইরানের হামলার জের পাকিস্তানের সঙ্গে প্রতিরক্ষা চুক্তির আলোচনায় কুয়েত, চায় সেনা ও যুদ্ধবিমান

১৬

বেকারত্ব ভাতা জালিয়াতি দমনে নিউইয়র্কে ফেডারেল ‘স্ট্রাইক টিম’

১৭

নিউইয়র্কে ভাড়াটিয়াদের সুরক্ষায় ঐতিহাসিক উদ্যোগ, প্রথম ‘রেন্টাল রিপঅফ রিপোর্ট’ প্রকাশ

১৮

ভাষণ সম্প্রচার না করায় এবিসি, এনবিসি ও সিএনএনের লাইসেন্স বাতিলের হুমকি ট্রাম্পের

১৯

প্রতিবেশীদের ভূমি যে কৌশলে দখলে নিচ্ছে ইসরাইল

২০