বাংলা সংবাদ, মিশিগান ব্যুরো
৬ এপ্রিল ২০২৬, ৫:০৪ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

মিশিগানে শিশুদের নানা প্রতিযোগিতা, উদ্যোগে বাংলা সাহিত্য পরিষদ

যুক্তরাষ্ট্রের মিশিগানে বাংলা সাহিত্য পরিষদের উদ্যোগে আন্তর্জাতিক মাতৃভাষা দিবস ও মহান স্বাধীনতা দিবস উপলক্ষে শিশুদের জন্য বিভিন্ন প্রতিযোগিতার আয়োজন করা হয়েছে।

 

 

আয়োজকেরা জানান, আগামী ১০ মে (রোববার) হ্যামট্রাম্যাক শহরের ১২১৬২ কনান্ট স্ট্রিটে অবস্থিত রাঁধুনী রেস্টুরেন্টে এ প্রতিযোগিতা অনুষ্ঠিত হবে। দুপুর ১২টা থেকে শুরু হবে প্রতিযোগিতা। প্রতিযোগিতায় থাকছে চিত্রাঙ্কন, সংখ্যা লিখন, কুইজ ও সংগীত পরিবেশনা। চিত্রাঙ্কনের বিষয় উন্মুক্ত, সংগীত দেশাত্মবোধক এবং কুইজের বিষয় বাংলাদেশ নির্ধারণ করা হয়েছে।

 

 

প্রতিযোগিতা দুটি বিভাগে অনুষ্ঠিত হবে— ‘ক’ গ্রুপ (৪ থেকে ৮ বছর) এবং ‘খ’ গ্রুপ (৯ থেকে ১৬ বছর)। আগ্রহী অংশগ্রহণকারীদের জন্য নিবন্ধনের শেষ সময় নির্ধারণ করা হয়েছে ৫ মে। নিবন্ধনের জন্য বাংলা সাহিত্য পরিষদের মুখপাত্র হারান কান্তি সেনের সঙ্গে যোগাযোগ করতে বলা হয়েছে।

 

 

আয়োজকেরা জানান, অনুষ্ঠানটি সবার জন্য উন্মুক্ত। প্রবাসে বেড়ে ওঠা নতুন প্রজন্মের মধ্যে বাংলা ভাষা ও সংস্কৃতির চর্চা বাড়াতে গত কয়েক বছর ধরে নিয়মিত এ ধরনের আয়োজন করে আসছে সংগঠনটি।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

ইরান–যুক্তরাষ্ট্র বৈঠক: আলোচনায় পাঁচ বড় প্রশ্ন

কৃষি খাতের উন্নয়নে সরকার নিরলসভাবে কাজ করে যাচ্ছে- নাসির উদ্দিন মিঠু এমপি

কমলা হ্যারিস কি নামছেন ২০২৮ প্রেসিডেন্ট নির্বাচনে

আইপিএলের মাঝে হঠাৎ অবসরের ঘোষণা রশিদ খানের

মিত্রদের দায়-দায়িত্ব নিয়ে ন্যাটো প্রধানের সামনে ট্রাম্পের বার্তা

হরমুজ প্রণালীতে নতুন শর্ত, তেলে ব্যারেলপ্রতি ১ ডলার টোল চাইছে ইরান

বড়লেখায় ৪ হাজার পিস ইয়াবাসহ যুবক গ্রেপ্তার

ইরানকে ঘিরে কূটনৈতিক তৎপরতা, আলোচনায় ভ্যান্স–উইটকফ–কুশনার

ভিসা নিয়ে কড়াকড়ি, ১৩ দেশের একসঙ্গে সতর্কবার্তা

যুক্তরাষ্ট্র–ইরান সংঘাত থামায় বিশ্বনেতাদের সন্তোষ, স্থিতিশীলতার পথে আহ্বান

১০

মিশিগানে তিন দিনব্যাপী কনসুলেট সেবা সমাপ্ত, রেকর্ড সংখ্যক প্রবাসীর সেবা গ্রহণ

১১

জাতিসংঘে হরমুজ ইস্যুতে চীন-রাশিয়ার ভেটো, ইরানের প্রতি সমর্থন

১২

ডায়াগনস্টিক সেন্টারে মেয়াদ উর্ত্তীণ ঔষধ ব্যবহার, লাখ টাকা জরিমানা

১৩

‘রেড লাইন’ পার হলেই সংঘাত ছড়াবে আরও বিস্তৃত অঞ্চলে: ইরানের হুঁশিয়ারি

১৪

মিশিগানে শিশুদের নানা প্রতিযোগিতা, উদ্যোগে বাংলা সাহিত্য পরিষদ

১৫

স্বাধীনতা দিবস উপলক্ষে মিশিগান সেচ্ছাসেবক দলের আয়োজনে আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত

১৬

যুক্তরাষ্ট্রে বিশ্বকাপ অংশগ্রহণে নিরাপত্তা গ্যারান্টি চাইছে ইরান

১৭

হুমকিতে অনড় ইরান, ক্ষতিপূরণ পেলেই খুলবে হরমুজ

১৮

ট্রাম্পের হুঁশিয়ারি: ইরানকে কতবার আলটিমেটাম

১৯

ইরান অভিযান ঘিরে অস্বীকৃতি, ১২ কর্মকর্তা ছাঁটাই মার্কিন বাহিনীতে

২০