নিউজ ডেস্ক
১০ অগাস্ট ২০২৪, ৬:২০ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

মিয়ানমারে ড্রোন হামলায় ২ শতাধিক রোহিঙ্গা নিহতের আশঙ্কা

মিয়ানমার থেকে বাংলাদেশে পালানোর সময় ড্রোন হামলায় শিশুসহ বহু রোহিঙ্গা নিহত হয়েছে। প্রত্যক্ষদর্শীদের বরাতে শনিবার এ তথ্য দিয়েছে বার্তা সংস্থা রয়টার্স। এতে বলা হয়েছে, সোমবার মিয়ানমারের উপকূলীয় শহর মংডুর কাছে এ ঘটনা ঘটেছে। প্রত্যক্ষদর্শীর দাবি, ২০০ জনের বেশি রোহিঙ্গা নিহত হয়েছে। মিয়ানমার থেকে পালিয়ে রোহিঙ্গারা বাংলাদেশে অনুপ্রবেশের জন্য সীমান্তে অবস্থান করছিলেন।

 

চারজন প্রত্যক্ষদর্শী, অধিকারকর্মী ও একজন কূটনীতিকের সঙ্গে কথা বলে এসব তথ্য জানা গেছে। তিনজন প্রত্যক্ষদর্শীর দাবি, ২শর বেশি রোহিঙ্গা নিহত হয়েছে। তবে আরেক প্রত্যক্ষদর্শীর দাবি, তিনি নিজে কমপক্ষে ৭০টি মরদেহ দেখেছেন। হামলার জন্য মিয়ানমারের সশস্ত্র গোষ্ঠী আরাকান আর্মি ও দেশটির সেনাবাহিনী একে অপরকে দায়ী করছে। তবে হামলার দায় অস্বীকার করেছে আরাকান আর্মি। কয়েক মাস ধরেই বিদ্রোহী ও সেনাবাহিনীর মধ্যে তীব্র লড়াই চলছে। রয়টার্স ভিডিওগুলোর স্থান যাচাই করে ঘটনাটি মিয়ানমারের উপকূলীয় শহর মংডুর ঠিক বাইরে ঘটেছে বলে নিশ্চিত হয়েছে। তবে কবে ভিডিওগুলো ধারণ করা হয়েছে রয়টার্স তা নিশ্চিত হতে পারেনি।

 

প্রত্যক্ষদর্শী মোহাম্মদ ইলিয়াস (৩৫) জানান, হামলায় তার অন্তঃসত্ত্বা স্ত্রী ও দুই বছর বয়সী মেয়ে গুরুতর আহত হওয়ার পর মারা যায়। বাংলাদেশের একটি শরণার্থী শিবির থেকে ইলিয়াস রয়টার্সকে বলেন, ‘উপকূলে জড়ো হওয়া লোকজনের ওপর ড্রোন হামলা শুরুর সময় তিনি স্ত্রী-সন্তানকে পাশে নিয়ে দাঁড়িয়েছিলেন। তিনি বলেন, ‘তখন আমি একাধিক গোলাবর্ষণের বিকট শব্দ শুনতে পাই। ইলিয়াস আরও জানান, আত্মরক্ষার জন্য তিনি মাটিতে শুয়ে পড়েছিলেন, যখন উঠে দাঁড়ান তখন দেখেন তার স্ত্রী ও মেয়ে গুরুতর আহত আর অনেক আত্মীয় মরে পড়ে আছেন।

 

আরেক প্রত্যক্ষদর্শী শামসুদ্দিন (২৮) জানান, তিনি স্ত্রী ও নবজাতককে নিয়ে বেঁচে ফিরেছেন। তিনিও বাংলাদেশের একটি শরণার্থী শিবির থেকে বলেন, হামলার পর অনেকে মরে পড়ে ছিল আর ‘কিছু মানুষ তাদের আঘাতের যন্ত্রণায় চিৎকার করছিল। ২০২১ সালে গণতান্ত্রিকভাবে নির্বাচিত সরকারকে হটিয়ে মিয়ানমারের সামরিক ক্ষমতা দখলের পর পরিস্থিতি আরও খারাপ হয়। জান্তা সরকারের বিরুদ্ধে ব্যাপক বিক্ষোভ ও বিস্তৃত সশস্ত্র প্রতিরোধ শুরু হয়। এই সশস্ত্র গোষ্ঠীগুলোর একটি হল আরাকান আর্মি। আরাকান আর্মি রাখাইনের উত্তরাঞ্চলে দখল করে নেওয়ার পর থেকে কয়েক সপ্তাহ ধরে ফের দেশ ছাড়াতে শুরু করেছে রোহিঙ্গারা। রাখাইনের উত্তরাঞ্চলে বিশাল সংখ্যক মুসলিম জনগোষ্ঠী রয়েছে।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

কানাডা থেকে ৮ মাসে বহিষ্কার ৩৪০ বাংলাদেশি, প্রক্রিয়ায় আরও ১,৩৬৮

১

জাতিসংঘ অধিবেশনের সাইডলাইনে ‘ব্র্যান্ডিং বাংলাদেশ’ সম্মেলন

২

বাংলাদেশের ওষুধে ১০০ শতাংশ শুল্ক ছাড়ের ঘোষণা ট্রাম্পের

৩

ঈদুল ফিতর ও ঈদুল আজহা ক্যালিফোর্নিয়ার সরকারি ছুটির তালিকায়

৪

পদত্যাগের ঘোষণা দিয়ে এফবিআইয়ের ডেপুটি পরিচালকের বিদায়

৫

ট্যাক্স রিফান্ড ও বকেয়া জানতে নতুন অ্যাপ চালু করল আইআরএস

৬

ভিসা জালিয়াতি ঠেকাতে যুক্তরাষ্ট্রের নতুন পোর্টাল চালু

৭

ডেট্রয়েটে আবিয়ার দ্বিবার্ষিক সম্মেলন, সম্মাননা ও সাংস্কৃতিক আয়োজনে সমাপ্তি

৮

সংবাদমাধ্যমের অস্তিত্ব রক্ষায় ঐক্যবদ্ধ থাকার আহ্বান ওয়ার্ল্ড নিউজ ডে’র আয়োজকদের

৯

ডিয়ারবর্নে শিশু যৌন নিপীড়নমূলক উপাদান সংক্রান্ত মামলায় ১৯ বছর বয়সী যুবক গ্রেপ্তার

১০

শিশুদের টিকটক ব্যবহারে কড়াকড়ি, যুক্তরাষ্ট্রে ১০০ মিলিয়ন ডলারের সমঝোতাশিশুদের

১১

ট্রাম্প ভোট গণনার সময় নির্বাচনের ফল পাল্টানোর চেষ্টা করতে পারেন

১২

শিক্ষার্থীদের যাতায়াত সহজ করতে হ্যামট্রাম্যাক থেকে নতুন ফ্রি বাস সেবা

১৩

জন্মসূত্রে নাগরিকত্বের উদ্দেশ্যে যুক্তরাষ্ট্র ভ্রমণে নতুন ভিসা বিধিনিষেধ

১৪

মিশিগান ডেমোক্র্যাটিক পার্টির ‘বেস্ট অব দ্য ওয়েস্ট ইয়ুথ লিডারশীপ অ্যাওয়ার্ড’ পেলেন তাহমিদ চৌধুরী

১৫

প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে বারহাম সালিহ উচ্চপর্যায়ের বৈঠক

১৬

সিএনএনসহ তিন সংবাদমাধ্যমের মামলা ট্রাম্প প্রশাসনের বিরুদ্ধে

১৭

যুক্তরাষ্ট্র থেকে ২৫ হাজারের বেশি অভিবাসী তৃতীয় দেশে পাঠানো হয়েছে

১৮

মধ্যপ্রাচ্যে মার্কিন নাগরিকদের জন্য নতুন নিরাপত্তা সতর্কতা জারি

১৯

মেডিকেইডের ওষুধের দাম কমাতে যুক্তরাষ্ট্রজুড়ে নতুন নীতি ট্রাম্প প্রশাসনের

২০