১৭ জানুয়ারী ২০২৩, ৬:৩২ পূর্বাহ্ন
অনলাইন সংস্করণ

বিদেশি শিক্ষার্থীদের দ্রুত ভিসা দেওয়ার পরিকল্পনা যুক্তরাষ্ট্রের

ছবিঃ সংগৃহীত

গুরুত্বপূর্ণ ক্যাটাগরিতে গ্রিন কার্ডের আবেদনকারী ও সাধারণ ভিসার আবেদনকারীদের, বিশেষ করে প্রশিক্ষণমূলক শিক্ষা নিতে আগ্রহী শিক্ষার্থীদের আবেদনগুলো দ্রুত সময়ের মধ্যে সম্পন্ন করা হবে বলে জানিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন প্রশাসন ।

 

এ প্রক্রিয়াটি শুরু হবে গ্রিন কার্ডের প্রিমিয়াম ক্যাটাগরি ইবি-১ এবং ইবি-২ এর আবেদনকারীদের মাধ্যমে।

 

এদিকে যুক্তরাষ্ট্রের নাগরিকত্ব এবং অভিবাসী সংস্থা (ইউএসসিআইএস) জানিয়েছে, নতুন প্রক্রিয়াতে— ক্যাটাগরি আই-১৪০ পিটিশন, আন্তঃদেশীয় নির্বাহী এবং পরিচালক শ্রেণীবিন্যাসের অথবা ই-২১ শ্রেণীবিন্যাসের উচ্চতর ডিগ্রিধারী পেশাদার ব্যক্তি অথবা বিশেষ দক্ষতাসম্পন্ন ন্যাশনাল ইন্টারেস্ট গ্রিনকার্ড (এনআইডব্লিউ) আবেদন প্রক্রিয়াটি যুক্ত হবে।

 

ইউএসসিআইএস জানিয়েছে, দক্ষতা বৃদ্ধি এবং বৈধ অভিবাসন পদ্ধতির ওপর থেকে বাড়তি চাপ কমানোর একটি অংশ এ নতুন পরিকল্পনা।

 

সংস্থাটি বলেছে, ‘প্রিমিয়াম প্রক্রিয়ার অধীনে— মার্চ থেকে এফ-১ অপশনাল প্র্যাকটিক্যাল ট্রেইনিং (ওপিটি) এবং এফ-১ এসটিইএম ওপিটি এক্সটেনশন এবং ইনিশিয়াল আই-৭৬৫ এ যারা আবেদন করেছেন তাদের প্রক্রিয়া ত্বরান্বিত করা হবে।’

 

এদিকে ধারণা করা হচ্ছে ইউএসসিআইএস এসব সিদ্ধান্ত নিয়েছে এশিয়ান আমেরিকান অ্যান্ড প্যাসিফিক আইল্যান্ডার্সের (এএপিআই) প্রেসিডেন্সিয়াল উপদেষ্টা কমিটির সুপারিশের ভিত্তিতে। গত বছর কমিটির সদস্য অজয় জৈন ভুটুরিয়া এ সুপারিশ করেছিলেন।

 

প্রেসিডেন্সিয়াল উপদেষ্টা কমিটি বলেছিল, আগ থেকে প্রিমিয়াম প্রক্রিয়ার সুযোগ পেতেন শুধুমাত্র আই-১২৯ (অ-অভিবাসী শ্রমিক) ক্যাটগরির আবেদনকারী এবং আই-১৪০ ক্যাটাগরির কর্মসংস্থান ভিত্তিক অভিবাসী ভিসার নির্দিষ্ট কিছু আবেদনকারী, অভিবাসী বিদেশি শ্রমিকরা।

 

ওই সময় কমিটি বলেছিল, ‘২ হাজার ৫০০ ডলার ফি প্রদানের সুযোগ দেওয়ার মাধ্যমে তাদের আবেদন প্রক্রিয়া ত্বরান্বিত করতে আমরা প্রিমিয়াম প্রক্রিয়ার পরিধি বৃদ্ধির সুপারিশ করছি।’

 

সুপারিশের মধ্যে ছিল ইবি-১ আন্তঃদেশীয় নির্বাহী পরিচালক, ইবি-২ উচ্চতর ডিক্রিধারী পেশাদার ব্যক্তি, বিশেষ দক্ষতাসম্পন্ন ন্যাশনাল ইন্টারেস্ট গ্রিনকার্ড (এনআইডব্লিউ), আই-৫৩৯ অ-অভিবাসী অবস্থা বৃদ্ধি/পরিবর্তন এবং আই-৭৬৫, কর্মসংস্থান অনুমোদন আবেদন।

 

কমিটি ২ হাজার ৫০০ ডলার ফি প্রদানের মাধ্যমে মাত্র ৪৫ দিনের মধ্যে তাদের আবেদন প্রক্রিয়া শেষ করার সুপারিশ করেছিল।

 

সূত্র: এনডিটিভি।

বিদেশি শিক্ষার্থীদের দ্রুত ভিসা দেওয়ার পরিকল্পনা যুক্তরাষ্ট্রের

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

পদত্যাগের ঘোষণা দিয়ে এফবিআইয়ের ডেপুটি পরিচালকের বিদায়

১

ট্যাক্স রিফান্ড ও বকেয়া জানতে নতুন অ্যাপ চালু করল আইআরএস

২

ভিসা জালিয়াতি ঠেকাতে যুক্তরাষ্ট্রের নতুন পোর্টাল চালু

৩

ডেট্রয়েটে আবিয়ার দ্বিবার্ষিক সম্মেলন, সম্মাননা ও সাংস্কৃতিক আয়োজনে সমাপ্তি

৪

সংবাদমাধ্যমের অস্তিত্ব রক্ষায় ঐক্যবদ্ধ থাকার আহ্বান ওয়ার্ল্ড নিউজ ডে’র আয়োজকদের

৫

ডিয়ারবর্নে শিশু যৌন নিপীড়নমূলক উপাদান সংক্রান্ত মামলায় ১৯ বছর বয়সী যুবক গ্রেপ্তার

৬

শিশুদের টিকটক ব্যবহারে কড়াকড়ি, যুক্তরাষ্ট্রে ১০০ মিলিয়ন ডলারের সমঝোতাশিশুদের

৭

ট্রাম্প ভোট গণনার সময় নির্বাচনের ফল পাল্টানোর চেষ্টা করতে পারেন

৮

শিক্ষার্থীদের যাতায়াত সহজ করতে হ্যামট্রাম্যাক থেকে নতুন ফ্রি বাস সেবা

৯

জন্মসূত্রে নাগরিকত্বের উদ্দেশ্যে যুক্তরাষ্ট্র ভ্রমণে নতুন ভিসা বিধিনিষেধ

১০

মিশিগান ডেমোক্র্যাটিক পার্টির ‘বেস্ট অব দ্য ওয়েস্ট ইয়ুথ লিডারশীপ অ্যাওয়ার্ড’ পেলেন তাহমিদ চৌধুরী

১১

প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে বারহাম সালিহ উচ্চপর্যায়ের বৈঠক

১২

সিএনএনসহ তিন সংবাদমাধ্যমের মামলা ট্রাম্প প্রশাসনের বিরুদ্ধে

১৩

যুক্তরাষ্ট্র থেকে ২৫ হাজারের বেশি অভিবাসী তৃতীয় দেশে পাঠানো হয়েছে

১৪

মধ্যপ্রাচ্যে মার্কিন নাগরিকদের জন্য নতুন নিরাপত্তা সতর্কতা জারি

১৫

মেডিকেইডের ওষুধের দাম কমাতে যুক্তরাষ্ট্রজুড়ে নতুন নীতি ট্রাম্প প্রশাসনের

১৬

যুক্তরাষ্ট্রে দক্ষ কর্মী ভিসায় ১ লাখ ডলারের ফি আরও এক বছর

১৭

তিন বছর পর যুক্তরাষ্ট্রে আবার বাড়ল সুদের হার

১৮

১৮ সেপ্টেম্বর থেকে গ্রিনকার্ডে নতুন পাবলিক চার্জ নিয়ম

১৯

গুগলের বিজ্ঞাপন ব্যবসায় লাগাম, মার্কিন নজরদারিতে প্রতিষ্ঠানটি

২০