শফিক রহমান
২০ জুলাই ২০২৬, ৪:০২ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

বাংলাদেশ এসোসিয়েশন অব মিশিগানের সংবাদ সম্মেলন সম্পন্ন

গত ১৮ই জুলাই, রোজ শনিবার বাংলাদেশ এসোসিয়েশন অব মিশিগানের আয়োজিত আগামী ২৫ ২৬ জুলাই ওয়ারেন সিটি স্কয়ারে ১৭তম ফেস্টিভ্যাল আয়োজন উপলক্ষে মিশিগানের প্রিন্ট ইলেকট্রনিক মিডিয়ায় কর্মরত সাংবাদিকবৃন্দকে নিয়ে এক সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। শুরুতেই এসোসিয়েশনের সভাপতি জাভেদ চৌধুরী, বোর্ড অব ট্রাস্টি সদস্য মতিন চৌধুরী, উপদেষ্টা আমিনুর রশিদ চৌধুরী কাপ্তান, প্রতিষ্ঠাতা সভাপতি প্রকৌশলী আহাদ আহমদ, সুমন কবির লুতফুল বারী নিওনসহ এসোসিয়েশনের বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

 

আয়োজকরা জানান, আগামী ২৫ ও ২৬ জুলাই, রোজ শনি ও রোববার, ওয়ারেন সিটি স্কয়ারে দুপুর ১টা থেকে রাত ১১টা পর্যন্ত এই অনুষ্ঠান চলবে। তারা আরও জানান, এতে অর্ধশতাধিকেরও বেশি স্টল থাকবে। এর মধ্যে বাহারি পদের খাবারের স্টল, পোশাক-পরিচ্ছদ, জুয়েলারি সামগ্রীসহ বিভিন্ন ধরনের স্টল ও র‍্যাফেল ড্রতে আকর্ষণীয় পুরস্কার হিসেবে গাড়ি ও ঢাকা-বাংলাদেশ এয়ার টিকিটসহ বিভিন্ন ধরনের পুরস্কার থাকবে। আগত দর্শকদের মনোরঞ্জনের জন্য সংগীতশিল্পীদের মধ্যে গান পরিবেশন করবেন জনপ্রিয় কণ্ঠশিল্পী কনা, রেজা, মজা, রেশমি, মীজা, কালা মিয়া ও অনিক রাজসহ মিশিগানের স্থানীয় সংগীতশিল্পীবৃন্দ।

 

সেই সঙ্গে তারা জানান, দর্শনার্থীদের জন্য বিশাল গাড়ি পার্কিংয়ের সুব্যবস্থাও থাকবে। তারা আরও জানান, এই অনুষ্ঠানকে কেন্দ্র করে সকল প্রকার প্রস্তুতি সম্পন্ন হয়েছে। সেই সঙ্গে অনুষ্ঠানে মূলধারার জনপ্রতিনিধিসহ বাংলাদেশি-আমেরিকান কমিউনিটির বিভিন্ন পর্যায়ের সামাজিক, সাংস্কৃতিক ও রাজনৈতিক নেতৃবৃন্দসহ কমিউনিটির সকল শ্রেণি-পেশার মানুষ উপস্থিত থাকবেন বলেও জানিয়েছেন।

 

প্রসঙ্গত উল্লেখ করা আবশ্যক যে, গত বছর প্রায় ২৫ হাজার দর্শকের উপস্থিতি ছিল। এবার আরও দর্শক বাড়বে বলেও তারা আশাবাদী। সমাপনীতে এসোসিয়েশনের সভাপতি উপস্থিত সকল সাংবাদিকবৃন্দসহ এসোসিয়েশনের সকল নেতৃবৃন্দের সরব উপস্থিতিতে অনুষ্ঠানটি সফল ও সুন্দর হয়েছে জানিয়ে সবাইকে ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানান। সেই সঙ্গে তিনি বাংলাদেশি কমিউনিটির সবাইকে পরিবার-পরিজনকে নিয়ে এই বর্ণিল অনুষ্ঠানটি উপভোগ করার জন্য বিশেষভাবে অনুরোধ জানান।

 

তিনি আরও বলেন, এখানে বেড়ে ওঠা নতুন প্রজন্মের শিশু-কিশোর-কিশোরীরা তাদের কৃষ্টি, সংস্কৃতি, ইতিহাস ও ঐতিহ্য সম্পর্কে জানতে ও বুঝতে পারবে এবং এই মিলনমেলার মাধ্যমে একে অপরের সঙ্গে ভ্রাতৃত্ববোধ, ভালোবাসা ও মায়া-মমতার বন্ধন আরও সুদৃঢ় ও চিরকাল অটুট থাকুক এই আশাবাদও ব্যক্ত করেন। এতে আরও উপস্থিত ছিলেন মতিউর রহমান শিমু, তাহমিদ চৌধুরী, তারেক চৌধুরী, কামাল আহমদ, মোস্তাক আহমদসহ আরও অনেকে। শেষাংশে সবাইকে আপ্যায়িত করা হয়।

 

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

মিশিগানে প্রথমবার তিন দিনব্যাপী আউটডোর ওয়াজ মাহফিল ও কিরাত প্রতিযোগিতা সম্পন্ন

দিরাই শাল্লা ডেভেলপমেন্ট অর্গানাইজেশনের বনভোজন সম্পন্ন

ভক্তদের ঢলে মুখর হ্যামট্রাম্যাক, অনুষ্ঠিত হলো শ্রীশ্রী জগন্নাথ দেবের রথযাত্রা

মিশিগানে সাংস্কৃতিক আবহে ‘মৈত্রী’র তৃতীয় প্রতিষ্ঠাবার্ষিকী অনুষ্ঠিত

বাংলাদেশ এসোসিয়েশন অব মিশিগানের সংবাদ সম্মেলন সম্পন্ন

অনলাইনে তরুণদের সুরক্ষায় নতুন ফিচার আনল মেটা

ফাইনালের পর রদ্রির ওপর কেন ক্ষুব্ধ ছিলেন ওতামেন্দি?

বিশ্বকাপের সেরা গোলরক্ষক উনাই সিমন: ‘গ্লাভসগুলো খুব একটা কাজে লাগেনি’

ডলার ছেড়ে চীনা মুদ্রার লেনদেনে যোগ দিল লিবিয়া

সিলেটে ‘এটিএম তুরাব স্মৃতি পদক’ পেলেন সিনিয়র সাংবাদিক আবদুল কাদের তাপাদার

১০

বাংলাদেশ-আমেরিকান কমিউনিটির সেতুবন্ধনে ‘বাংলাদেশ আমেরিকান ককাস’-এর আত্মপ্রকাশ

১১

ইতালি প্রবাসী ফখরুলের মরদেহ পৌঁছে দিতে সরকারের প্রতি স্ত্রী ও স্বজনদের আকুতি

১২

মিশিগানে ধর্মীয় আবহে চলছে তিন দিনব্যাপী ওয়াজ মাহফিল ও কিরাআত প্রতিযোগিতা

১৩

গ্রুপ পর্ব থেকে ফাইনাল পর্যন্ত বিশ্বকাপের প্রতিটি লড়াইয়ে নাটকীয়তা, শিরোপার মঞ্চে স্পেন-আর্জেন্টিনা

১৪

চলে গেলেন স্যার গ্যারি সোবার্স

১৫

ইরানের হামলার জের পাকিস্তানের সঙ্গে প্রতিরক্ষা চুক্তির আলোচনায় কুয়েত, চায় সেনা ও যুদ্ধবিমান

১৬

বেকারত্ব ভাতা জালিয়াতি দমনে নিউইয়র্কে ফেডারেল ‘স্ট্রাইক টিম’

১৭

নিউইয়র্কে ভাড়াটিয়াদের সুরক্ষায় ঐতিহাসিক উদ্যোগ, প্রথম ‘রেন্টাল রিপঅফ রিপোর্ট’ প্রকাশ

১৮

ভাষণ সম্প্রচার না করায় এবিসি, এনবিসি ও সিএনএনের লাইসেন্স বাতিলের হুমকি ট্রাম্পের

১৯

প্রতিবেশীদের ভূমি যে কৌশলে দখলে নিচ্ছে ইসরাইল

২০