২১ জুন ২০২৪, ২:১৬ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

ফ্রান্সের পতাকার নকশাকৃত মাস্ক পরে খেলতে পারবেন না এমবাপ্পে

ফ্রান্স সমর্থকদের মনে নিশ্চয় এখন একটাই প্রশ্ন—কিলিয়ান এমবাপ্পে কি আজ খেলবেন? ফরাসিদের গতকালের অনুশীলন দেখে থাকলে সমর্থকদের আশ্বস্তই হওয়ার কথা। সতীর্থদের সঙ্গে দেশের পতাকার নকশাকৃত মাস্ক পরে বেশ কিছুক্ষণ ঘাম ঝরিয়েছেন ২৫ বছর বয়সী তারকা ফরোয়ার্ড।

 

এরপরও লাইপজিগে আজ রাতে নেদারল্যান্ডসের বিপক্ষে এমবাপ্পের খেলা নিয়ে শঙ্কা জাগার কারণ কারও অজানা থাকার কথা নয়। ডুসেলডর্ফে গত সোমবার অস্ট্রিয়াকে ১–০ ব্যবধানে হারিয়ে ইউরো অভিযান শুরু করে ফ্রান্স। তবে ম্যাচের শেষ দিকে অস্ট্রিয়ান ডিফেন্ডার কেভিন দানসোর কাঁধে জোর ধাক্কা লেগে নাক ফেটে রক্ত ঝরে এমবাপ্পের।

 

বার্তা সংস্থা এএফপি জানিয়েছিল, ওই ঘটনার পর এমবাপ্পেকে ডুসেলডর্ফের একটি হাসপাতালে নেওয়া হয়। পরীক্ষা–নিরীক্ষার পর ফ্রান্স ফুটবল ফেডারেশন (এফএফএফ) জানায়, ফরাসি অধিনায়কের নাকে অস্ত্রোপচারের প্রয়োজন নেই। শুধু প্রতিরক্ষামূলক মাস্ক পরলেই চলবে।

 

পরবর্তী সময়ে কোচ দিদিয়ের দেশম নিশ্চিত করেন, আগামী কিছুদিন মাস্ক পরে খেললেও কোনো না কোনো সময় তাঁকে অস্ত্রোপচার করাতে হবে। গতকাল দেশম এটাও জানান, এমবাপ্পেকে তিনি নেদারল্যান্ডসের বিপক্ষে খেলানোর ব্যাপারে আশাবাদী।

 

তবে ইএসপিএন বলছে ভিন্ন কথা। সংবাদমাধ্যমটি সূত্রের বরাত দিয়ে জানিয়েছে, এমবাপ্পের আজ খেলতে নামার সম্ভাবনা নেই বললেই চলে। দলের সঙ্গে মাঠে গেলেও তিনি বেঞ্চে বসে থাকবেন। কারণ, টিম ম্যানেজমেন্ট তাঁকে নিয়ে ঝুঁকি নিতে চায় না। আরও ভালো বোধ করলে আগামী মঙ্গলবার পোল্যান্ডের বিপক্ষে গ্রুপ পর্বের শেষ ম্যাচটি খেলতে পারেন রিয়াল মাদ্রিদ তারকা।

 

কিন্তু আজ হোক কিংবা মঙ্গলবার—টিম ম্যানেজমেন্ট এমবাপ্পেকে যেদিনই খেলানোর পরিকল্পনা করুক না কেন, তাঁর মাঠে নামার ক্ষেত্রে বাধা হয়ে দাঁড়াবে মাস্কের রং। এমবাপ্পে কাল যে মাস্ক পরে অনুশীলন করেছেন, তা ফ্রান্সের তেরঙ্গা (নীল–সাদা–লাল) পতাকার নকশায় বানানো।

 

কিন্তু ইউরোপীয় ফুটবলের নিয়ন্ত্রক সংস্থা উয়েফার পরিচালনা পরিষদের নিয়ম অনুযায়ী, বিশেষ ছাড়পত্র ছাড়া কেউ এক রঙের মাস্ক ব্যতীত অন্য কোনো মাস্ক পরে খেলতে পারবেন না।

 

উয়েফার প্রবিধানে বলা হয়েছে, ‘চিকিৎসা সরঞ্জাম পরে কেউ খেলতে চাইলে তা একক রঙের হতে হবে এবং তাতে দল ও প্রস্তুতকারকের নাম বা লোগো থাকা যাবে না।’

 

এমবাপ্পের তেরঙ্গা মাস্ক উয়েফার দুটি শর্তই ভঙ্গ করে। একে তো তাঁর মাস্ক তিন রঙের, তা ছাড়া এতে ফ্রান্সের পতাকা ও ফুটবল ফেডারেশনের লোগোর মাধ্যমে দলীয় পরিচয়ও ফুটে উঠেছে। মাস্কে নিজ নামের আদ্যক্ষরও (KM) লেখা আছে। তাই এমবাপ্পে ইউরোয় আবার মাঠে চাইলে দ্রুত মাস্ক পরিবর্তন করতে হবে।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

ট্রাম্পের ছবি নিয়ে এলো যুক্তরাষ্ট্রের নতুন স্মারক পাসপোর্ট

আনন্দঘন আয়োজনে অনুষ্ঠিত হলো প্রাক্তন বাংলাদেশ মিশন সদস্যদের বার্ষিক মিলনমেলা

পরপর দুই শক্তিশালী ভূমিকম্পে বিধ্বস্ত ভেনেজুয়েলা, চলছে উদ্ধার অভিযান

বাবা দিবস উদযাপন ও আকর্ষণীয় পুরস্কারে জমজমাট শিব মন্দিরের বার্ষিক বনভোজন

বাংলাদেশ শিল্পকলা একাডেমি সম্মাননা পদকে ভূষিত হচ্ছেন গবেষক-সাংবাদিক সেলিম আউয়াল

দুর্নীতি বিরোধী বিতর্ক প্রতিযোগিতায় চ্যাম্পিয়ন দক্ষিণভাগ এনসিএম উচ্চ বিদ্যালয়

মিশিগানে শ্রীশ্রী লোকনাথ ব্রহ্মচারীর ১৩৬তম তিরোধান উৎসব পালিত

‘আমেরিকা ২৫০’ উদযাপনে অভিবাসী, কৃষ্ণাঙ্গ ও আদিবাসী জনগোষ্ঠীর অবদানকে স্বীকৃতি

মিশিগানে হবিগঞ্জ সদর সমিতির অভিষেক ও গুণী জন সংবর্ধনা অনুষ্ঠিত

বিদেশি শিক্ষার্থীদের জন্য যুক্তরাষ্ট্রের নতুন ভিসা নীতি

১০

জলবায়ু দুর্যোগে শিক্ষার সংকট, ক্ষতিগ্রস্ত ১ কোটি ২৭ লাখ শিশু

১১

মার্কিন ক্যারিয়ার অ্যাওয়ার্ডে ভূষিত বাংলাদেশি বিজ্ঞানী সুমাইয়া সমাজী

১২

যুক্তরাষ্ট্রের নাগরিকত্ব পেতে বাড়ছে ফি, আবেদনকারীদের গুনতে হবে অতিরিক্ত অর্থ

১৩

সিলেট সদর দক্ষিণ সুরমা অ্যাসোসিয়েশন অব মিশিগানের অভিষেক ও সাংস্কৃতিক অনুষ্ঠান ২৮ জুন

১৪

দুই দিনের সরকারি সফরে মালয়েশিয়ায় প্রধানমন্ত্রী তারেক রহমান

১৫

৫ কোটি ২ লাখ অভিবাসী নিয়ে নতুন চিত্র যুক্তরাষ্ট্রের জনসংখ্যায়

১৬

ট্রাম্পের ব্যবহারের জন্য নতুন বিলাসবহুল এয়ার ফোর্স ওয়ান

১৭

বিদেশি বংশোদ্ভূত আমেরিকানদের নাগরিকত্ব বাতিলের উদ্যোগ জোরদার

১৮

গৃহস্থ ও প্রবীণদের আর্থিক স্বস্তিতে নিউইয়র্কের ২ বিলিয়ন ডলারের উদ্যোগ

১৯

এক বছরে সুইস ব্যাংকে বাংলাদেশিদের অর্থ বেড়েছে ৪১ শতাংশ

২০