বাংলা সংবাদ ডেস্ক
২০ জুলাই ২০২৬, ১:০২ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

ফাইনালের পর রদ্রির ওপর কেন ক্ষুব্ধ ছিলেন ওতামেন্দি?

বিশ্বকাপ ফাইনালের শেষ বাঁশি বাজতেই স্পেনের অধিনায়ক রদ্রি এগিয়ে গিয়েছিলেন নিকোলাস ওতামেন্দির দিকে। উদ্দেশ্য ছিল প্রতিপক্ষকে অভিনন্দন জানানো। কিন্তু ফুটবলীয় সৌজন্যের বদলে তাঁকে শুনতে হলো তীব্র ভর্ৎসনা। ঘটনার ভিডিও প্রকাশ করেছে টিওয়াইসি স্পোর্টস। সেখানে দেখা যায়, রদ্রি কাছে যেতেই আর্জেন্টাইন ডিফেন্ডার ক্ষোভের সুরে বলেন, ‘তুমি পুরো সপ্তাহ কেঁদেছ। তুমি আর লাপোর্তে—দুজনই। এটা ঠিক হয়নি। তোমরা রেফারিদের নিয়ে অভিযোগ করে কেঁদেছ, বন্ধু।’ এমন মন্তব্যে বিস্মিত রদ্রি পাল্টা জানতে চান, ‘কিসের জন্য? কী নিয়ে?’

 

পরিস্থিতি উত্তপ্ত হয়ে উঠলে স্পেনের মিকেল ওইয়ারসাবাল দুজনকে শান্ত করার চেষ্টা করেন। কিন্তু তাতে লাভ হয়নি। কিছুক্ষণ পর আবারও তর্কে জড়িয়ে পড়েন রদ্রি ও ওতামেন্দি। রদ্রি যখন মাঠের ভেতরে ও বাইরে একে অন্যকে সম্মান দেখানোর কথা বলেন, তখন আরও চড়া সুরে জবাব দেন ওতামেন্দি, ‘আমার সম্মান আছে। কিন্তু তোমাদের এভাবে কথা বলা উচিত হয়নি, বুঝেছ?’ রদ্রি তখনো জানতে চান, ‘আমি কী বলেছি?’ ওতামেন্দির এই ক্ষোভের পেছনে ছিল ফাইনালের আগে স্পেন দলের রেফারিং-কেন্দ্রিক মন্তব্য। ম্যাচের আগে স্প্যানিশ ডিফেন্ডার এমেরিক লাপোর্তে স্প্যানিশ দৈনিক মার্কাকে দেওয়া সাক্ষাৎকারে সাম্প্রতিক ম্যাচগুলোতে আর্জেন্টিনা ম্যাচের রেফারিং নিয়ে প্রশ্ন তুলেছিলেন।

 

লাপোর্তে বলেছিলেন, ‘সাম্প্রতিক ম্যাচগুলোয় আমরা রেফারিং নিয়ে এমন কিছু ঘটনা দেখেছি, যা আমাদের সত্যিই বিস্মিত করেছে। কিছু ঘটনায় কোনো শাস্তিই দেওয়া হয়নি, বিশেষ করে আর্জেন্টিনার ক্ষেত্রে। তারা প্রতিপক্ষের ওপর প্রবল চাপ সৃষ্টি করে। ফুটবলে, বিশেষ করে এত বড় প্রতিযোগিতায়, এসব কখনোই অনুমোদন করা উচিত নয়। কারণ, এতে প্রতিপক্ষের মনোযোগ নষ্ট হয় এবং হতাশা তৈরি হয়। ওতামেন্দির বক্তব্য থেকে বোঝা যায়, স্পেন দলের সেই মন্তব্য আর্জেন্টিনার খেলোয়াড়দের ভালোভাবে নাড়া দিয়েছিল। ফাইনালের পর রদ্রিকে সামনে পেয়ে সেই ক্ষোভই উগরে দেন অভিজ্ঞ এই ডিফেন্ডার। যদিও রদ্রি বারবার জানতে চান, তিনি ব্যক্তিগতভাবে ঠিক কোন মন্তব্য করেছিলেন।

 

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

৩০৬ বছরের রেকর্ড ভেঙে বিশ্বের সর্বকনিষ্ঠ কলেজ অধ্যাপক

হ্যাকিং বিতর্কে মেটার এআই, বাড়ছে সাইবার ঝুঁকির আশঙ্কা

ইসরাইল ইস্যুতে অবস্থান, যুক্তরাষ্ট্রের ভিসা পাওয়ায় কি প্রভাব পড়বে

চাঁদের বুকে আছড়ে পড়ল ইলন মাস্কের প্রতিষ্ঠানের রকেট

আনন্দঘরে বিপুল আনন্দ

‘জুলাইকার’ এই বিতর্কের জন্য আদালত থাকবে না: স্বরাষ্ট্রমন্ত্রী

জুলাই যোদ্ধাদের যথাযথ মর্যাদা দেওয়া না হলে সেটা জাতির জন্য লজ্জার হবে: ভারপ্রাপ্ত রাষ্ট্রপতি

মিশিগানে ডেমোক্র্যাট সিনেট প্রাইমারিতে জয়ী আবদুল আল-সাইয়েদ, ব্যর্থ কোটি কোটি ডলারের প্রচারণা

মিশিগানে দক্ষিণ সুরমা ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশনের বনভোজন অনুষ্ঠিত

বিশ্বজুড়ে কূটনৈতিক পুনর্বিন্যাস, ৫ অঞ্চলে মিশন বন্ধ করছে যুক্তরাষ্ট্র

১০

মিশিগানে ফ্রেন্ডস এন্ড ফ্যামিলির বনভোজনে প্রাণের উচ্ছ্বাস

১১

মিশিগানে ডেমোক্র্যাটদের প্রাইমারিতে আল-সাইয়েদকে হারাতে কেন এত মরিয়া ইসারায়েলি লবি এআইপ্যাক

১২

মুনা দাওয়াহ কনফারেন্স ২০২৬ সম্পর্কে প্রেস ব্রিফিং

১৩

শেখ হাসিনার সঙ্গে সংবাদ সম্মেলনে থাকছেন সাকিব আল হাসান

১৪

যুক্তরাষ্ট্রকে ছাড়ে বাধ্য করতে কোন কৌশলে ওয়াশিংটনের ওপর চাপ বাড়াচ্ছে ইরান

১৫

ট্রাম্প অর্গানাইজেশনের হিসাব বন্ধের কারণ জানাল ক্যাপিটাল ওয়ান

১৬

মুক্তিযোদ্ধাদের তালিকা তৈরিতে সহযোগিতায় আগ্রহী যুক্তরাষ্ট্র

১৭

নিউইয়র্কে বড়লেখাবাসীর মিলনমেলা বড়লেখা সামাজিক ও সাংস্কৃতিক সমিতির বার্ষিক বনভোজন

১৮

ওয়াশিংটন ডিসিতে ছাড়া হচ্ছে ৬ লাখ মশা

১৯

যুক্তরাষ্ট্রের শ্রেণিকক্ষে রোবট শিক্ষক আনার সিদ্ধান্তে ক্ষুব্ধ শিক্ষকেরা

২০