বাংলা সংবাদ ডেস্ক
২৬ জানুয়ারী ২০২৬, ১০:৩৮ পূর্বাহ্ন
অনলাইন সংস্করণ

নিলামে ইতিহাস: ৫ কোটি ৬৩ লাখ টাকায় বিক্রি ডন ব্র্যাডম্যানের ব্যাগি গ্রিন

আন্তর্জাতিক ক্রিকেট থেকে ১৯৪৮ সালে অবসর নেন স্যার ডন ব্র্যাডমান। ১৯৪৭-৪৮ মৌসুমে ভারতের বিপক্ষে  টেস্ট সিরিজ খেলেছিল অস্ট্রেলিয়া। ঘরে যা ছিল ডনের শেষ সিরিজ। ওই সিরিজে তিনি যে ক্যাপটি পরেছিলেন সোমবার তা নিলামে বিক্রি হয়েছে। ডন ব্র্যাডমানের ঐতিহাসিক ব্যাগি গ্রিনটি লাখ ৬০ হাজার মার্কিন ডলারে বিক্রি হয়েছে। বাংলাদেশের হিসাবে যা প্রায় কোটি ৬৩ লাখ টাকা। 

 

 

অস্ট্রেলিয়ার পূর্বাঞ্চলের শহর গোল্ড কোস্টে লয়েডস এই নিলামের আয়োজন করেছিল। নিলামে ক্যাপটি কিনেছেন পরিচয় না জানানো এক ব্যক্তি। ক্যাপটির মালিকানা এতোদিন ছিল ভারতীয় ক্রিকেটার এসডব্লিউ সোহনি বা রাঙ্গা সোহনির। ৭৫ বছর ক্যাপটি তার পরিবারের কাছে ছিল। কখনো জনসাধারণের দেখার জন্য উন্মুক্তও করেননি।

 

 

এমনকি সোহনির পরিবারের সদস্যদেরও ক্যাপটি দেখার জন্য শর্ত ছিল। বয়স অন্তত ১৬ বছর না হলে এই ব্যাগি গ্রিন দেখার সৌভাগ্য হতো না সোহনির একান্ত আপনজনেরও। আর দেখার সুযোগ হলেও সেটা মাত্র পাঁচ মিনিটের জন্য। ব্যাগি গ্রিনের নিলামেও একটি শর্ত ছিল। ক্যাপটি যেই কিনুক যেন অস্ট্রেলিয়াতে থাকে এমনটাই চেয়েছিলেন তিনি।

 

 

নিলামের শুরুতে লয়েডস অকশনিয়ার্সের প্রধান নিলাম পরিচালনাকারী এটাকে ‘হলি গ্রেইল’ অ্যাখ্যা দেন। জানিয়ে দেন সোহনির শেষ ইচ্ছা, ‘ক্যাপটি আবার অস্ট্রেলিয়ায় ফিরুক’ শর্তের কথা। সোহনির চাওয়া মতো ক্যাপটি অস্ট্রেলিয়াতেই থাকবে এবং বিখ্যাত কোনো জাদুঘরে প্রদর্শনীর জন্য ব্যবহৃত হবে। এতে ডন ব্র্যাডমানের মতো নাম লেখা থাকবে এসডব্লিউ সোহনিরও।

 

 

ডন ব্র্যাডম্যানের মোট ব্যাগি ক্রিনের সংখ্যা ১১টি। তিনি আন্তর্জাতিক ক্যারিয়ারে ৫২ টেস্ট খেললেও সিরিজ খেলেছেন ১১টি। তখন প্রতি সিরিজে একটি করে ক্যাপ দেওয়া হতো। পরবর্তীতে ব্যাগি গ্রিনের সম্মানে অনেক ক্রিকেটার ক্যারিয়ার জুড়ে এক ক্যাপে খেলতে পছন্দ করেন। ডনের প্রথম ব্যাগি গ্রিন ২০২০ সালে নিলামে ৪ লাখ ৫০ হাজার ডলারে বিক্রি হয়েছিল। তার শেষ ব্যাগি গ্রিনটি ২০০৩ সালে ৪ লাখ ২৫ হাজার ডলারে বিক্রি হয়। ২০০৮ সালে যা ৪ লাখ ডলারে হাতবদল হয়েছিল।

 

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে বারহাম সালিহ উচ্চপর্যায়ের বৈঠক

সিএনএনসহ তিন সংবাদমাধ্যমের মামলা ট্রাম্প প্রশাসনের বিরুদ্ধে

যুক্তরাষ্ট্র থেকে ২৫ হাজারের বেশি অভিবাসী তৃতীয় দেশে পাঠানো হয়েছে

মধ্যপ্রাচ্যে মার্কিন নাগরিকদের জন্য নতুন নিরাপত্তা সতর্কতা জারি

মেডিকেইডের ওষুধের দাম কমাতে যুক্তরাষ্ট্রজুড়ে নতুন নীতি ট্রাম্প প্রশাসনের

যুক্তরাষ্ট্রে দক্ষ কর্মী ভিসায় ১ লাখ ডলারের ফি আরও এক বছর

তিন বছর পর যুক্তরাষ্ট্রে আবার বাড়ল সুদের হার

১৮ সেপ্টেম্বর থেকে গ্রিনকার্ডে নতুন পাবলিক চার্জ নিয়ম

গুগলের বিজ্ঞাপন ব্যবসায় লাগাম, মার্কিন নজরদারিতে প্রতিষ্ঠানটি

বিজিবির অভিযানে মাদক-অস্ত্রসহ ৯১৩ কোটি টাকার পণ্য জব্দ, আটক ২৮১

১০

ডেট্রয়েট থেকে আটলান্টিক সিটি, যুক্তরাষ্ট্রে বাংলাদেশি কমিউনিটির বিস্তৃত উপস্থিতি

১১

যুক্তরাষ্ট্রের প্রভাব কমাতে ডলারের বিকল্প খুঁজছে বিভিন্ন দেশ

১২

ইরানের ওপর নিষেধাজ্ঞা নিয়ে চীনের সঙ্গে বৈঠকে বসছে যুক্তরাষ্ট্র

১৩

গ্রিন কার্ড স্পনসরশিপে নতুন নিয়ম যুক্তরাষ্ট্রে, যাচাই হবে স্পনসরের ক্রেডিট তথ্য

১৪

সৌদি আরবে ভ্রমণ পরিকল্পনা পুনর্বিবেচনার পরামর্শ দিয়েছে যুক্তরাষ্ট্র

১৫

ডাকযোগে ভোটের পক্ষে সুপ্রিম কোর্ট, মধ্যবর্তী নির্বাচনে ট্রাম্পের উদ্যোগে বাধা

১৬

যুক্তরাষ্ট্রে অবৈধ ভোটের অভিযোগে ৭ গ্রিন কার্ডধারী গ্রেপ্তার

১৭

ছয় বছরের মধ্যে যুক্তরাষ্ট্রের নাগরিকত্ব ছাড়ার হার সর্বোচ্চ

১৮

প্রথমবার প্রকাশ্যে মহাকাশে অস্ত্র মোতায়েনের স্বীকারোক্তি যুক্তরাষ্ট্রের

১৯

নবীনদের বরণ, গ্র্যাজুয়েটদের বিদায়: ওয়েইন স্টেট ইউনিভার্সিটিতে বিজিএসএ’র যাত্রা শুরু

২০