বাংলা সংবাদ ডেস্ক
২৮ সেপ্টেম্বর ২০২৬, ৪:১৩ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

ট্যাক্স রিফান্ড ও বকেয়া জানতে নতুন অ্যাপ চালু করল আইআরএস

যুক্তরাষ্ট্রের অভ্যন্তরীণ রাজস্ব সংস্থা নতুন মোবাইল অ্যাপ চালু করেছে। এর মাধ্যমে করদাতারা স্মার্টফোন থেকেই ট্যাক্স রিফান্ডের অবস্থা জানতে, কর পরিশোধ করতে, বকেয়া ব্যালেন্স দেখতে এবং নির্দিষ্ট ট্যাক্স নোটিশ ও রেকর্ড পর্যালোচনা করতে পারবেন। নতুন অ্যাপটি পুরোনো আইআরএসটু-গো অ্যাপকে প্রতিস্থাপন করেছে। আইআরএস জানিয়েছে, নতুন ব্যবস্থায় আগের কয়েকটি সেবা চালু রাখার পাশাপাশি ব্যক্তিগত কর অ্যাকাউন্টের সঙ্গে যুক্ত আরও কিছু সুবিধা যুক্ত করা হয়েছে।

 

অ্যাপে লগইন করে রিফান্ড ও সংশোধিত রিটার্নের অবস্থা দেখা, বকেয়া ব্যালেন্স যাচাই, পেমেন্ট করা এবং পেমেন্টের ইতিহাস দেখা যাবে। নির্দিষ্ট নোটিশ ও চিঠি এবং পাওয়া গেলে বিভিন্ন কর রেকর্ড ও ট্রান্সক্রিপ্টও দেখা যাবে। পরিচয় সুরক্ষার জন্য আইডেন্টিটি প্রোটেকশন পিন ব্যবস্থার সুবিধাও রয়েছে।

 

রিফান্ডের অবস্থা জানতে সব সময় অ্যাপে সাইন ইন করার প্রয়োজন নেই। তবে ব্যক্তিগত কর অ্যাকাউন্টের অতিরিক্ত তথ্য ও নির্দিষ্ট সেবা ব্যবহার করতে নিরাপদভাবে সাইন ইন করতে হবে। অ্যাপটি অ্যাপল অ্যাপ স্টোর ও গুগল প্লে স্টোরে বিনামূল্যে পাওয়া যাচ্ছে। পুরোনো আইআরএসটু-গো ব্যবহারকারীদের আলাদা করে নতুন অ্যাপ ডাউনলোড করতে হবে না। স্বয়ংক্রিয় আপডেট চালু থাকলে অ্যাপটি স্বাভাবিক আপডেটের মাধ্যমেই নতুন সংস্করণে চলে যাবে।

 

আইআরএসের প্রধান নির্বাহী কর্মকর্তা ফ্র্যাঙ্ক জে. বিসিগনানো বলেন, নতুন অ্যাপের মাধ্যমে করদাতাদের জন্য আরও বেশি সেবা মোবাইল ফোনে সহজে ব্যবহারের সুযোগ তৈরি হয়েছে। তাঁর ভাষ্য, কর-সংক্রান্ত সেবাকে আরও সহজলভ্য করার অংশ হিসেবে সংস্থাটি ডিজিটাল সেবার পরিধি বাড়াচ্ছে। নতুন অ্যাপটি অবশ্য আইআরএসের ওয়েবসাইট বা অনলাইন অ্যাকাউন্টের বিকল্প নয়। আইআরএস জানিয়েছে, কর-সংক্রান্ত বিস্তারিত তথ্য, ফরম, নির্দেশনা ও অন্যান্য সেবা আগের মতোই তাদের ওয়েবসাইটে পাওয়া যাবে। ব্যবসায়িক কর অ্যাকাউন্ট ও কর পেশাজীবীদের অ্যাকাউন্টের সেবাও ওয়েবসাইটের মাধ্যমে চালু থাকবে।

 

ডিজিটাল সেবার পাশাপাশি নিরাপত্তার বিষয়টিও গুরুত্ব দিয়েছে আইআরএস। সংস্থাটি জানিয়েছে, অ্যাপে নিরাপদ সাইন-ইন ব্যবস্থা ব্যবহার করা হয়েছে এবং অ্যাপ ও আইআরএসের ব্যবস্থার মধ্যে তথ্য আদান-প্রদান এনক্রিপ্ট করা হয়। সাইন ইন করার পর কর অ্যাকাউন্টের তথ্য ফোনে স্থায়ীভাবে সংরক্ষণ করা হয় না।

 

অ্যাপ ডাউনলোডের ক্ষেত্রে আইআরএস করদাতাদের সতর্ক করেছে। আইআরএসের যাচাইকৃত ওয়েবসাইটের লিংক অথবা অ্যাপল অ্যাপ স্টোর ও গুগল প্লের অফিসিয়াল তালিকা থেকেই অ্যাপ ডাউনলোড করতে বলা হয়েছে। ভুয়া অ্যাপ, বিজ্ঞাপন বা সন্দেহজনক বার্তার মাধ্যমে আইআরএসের পরিচয়ে ব্যক্তিগত বা আর্থিক তথ্য চাওয়া হলে তাতে সাড়া না দেওয়ার পরামর্শ দিয়েছে সংস্থাটি। আইআরএস জানিয়েছে, নতুন অ্যাপে ধাপে ধাপে আরও সেবা যুক্ত করা হবে। ফলে করদাতাদের জন্য মোবাইল ফোনের মাধ্যমে কর-সংক্রান্ত কাজ সম্পন্ন করার সুযোগ আরও বাড়তে পারে।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

পদত্যাগের ঘোষণা দিয়ে এফবিআইয়ের ডেপুটি পরিচালকের বিদায়

১

ট্যাক্স রিফান্ড ও বকেয়া জানতে নতুন অ্যাপ চালু করল আইআরএস

২

ভিসা জালিয়াতি ঠেকাতে যুক্তরাষ্ট্রের নতুন পোর্টাল চালু

৩

ডেট্রয়েটে আবিয়ার দ্বিবার্ষিক সম্মেলন, সম্মাননা ও সাংস্কৃতিক আয়োজনে সমাপ্তি

৪

সংবাদমাধ্যমের অস্তিত্ব রক্ষায় ঐক্যবদ্ধ থাকার আহ্বান ওয়ার্ল্ড নিউজ ডে’র আয়োজকদের

৫

ডিয়ারবর্নে শিশু যৌন নিপীড়নমূলক উপাদান সংক্রান্ত মামলায় ১৯ বছর বয়সী যুবক গ্রেপ্তার

৬

শিশুদের টিকটক ব্যবহারে কড়াকড়ি, যুক্তরাষ্ট্রে ১০০ মিলিয়ন ডলারের সমঝোতাশিশুদের

৭

ট্রাম্প ভোট গণনার সময় নির্বাচনের ফল পাল্টানোর চেষ্টা করতে পারেন

৮

শিক্ষার্থীদের যাতায়াত সহজ করতে হ্যামট্রাম্যাক থেকে নতুন ফ্রি বাস সেবা

৯

জন্মসূত্রে নাগরিকত্বের উদ্দেশ্যে যুক্তরাষ্ট্র ভ্রমণে নতুন ভিসা বিধিনিষেধ

১০

মিশিগান ডেমোক্র্যাটিক পার্টির ‘বেস্ট অব দ্য ওয়েস্ট ইয়ুথ লিডারশীপ অ্যাওয়ার্ড’ পেলেন তাহমিদ চৌধুরী

১১

প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে বারহাম সালিহ উচ্চপর্যায়ের বৈঠক

১২

সিএনএনসহ তিন সংবাদমাধ্যমের মামলা ট্রাম্প প্রশাসনের বিরুদ্ধে

১৩

যুক্তরাষ্ট্র থেকে ২৫ হাজারের বেশি অভিবাসী তৃতীয় দেশে পাঠানো হয়েছে

১৪

মধ্যপ্রাচ্যে মার্কিন নাগরিকদের জন্য নতুন নিরাপত্তা সতর্কতা জারি

১৫

মেডিকেইডের ওষুধের দাম কমাতে যুক্তরাষ্ট্রজুড়ে নতুন নীতি ট্রাম্প প্রশাসনের

১৬

যুক্তরাষ্ট্রে দক্ষ কর্মী ভিসায় ১ লাখ ডলারের ফি আরও এক বছর

১৭

তিন বছর পর যুক্তরাষ্ট্রে আবার বাড়ল সুদের হার

১৮

১৮ সেপ্টেম্বর থেকে গ্রিনকার্ডে নতুন পাবলিক চার্জ নিয়ম

১৯

গুগলের বিজ্ঞাপন ব্যবসায় লাগাম, মার্কিন নজরদারিতে প্রতিষ্ঠানটি

২০