১ জুন ২০২৪, ২:৪৪ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

জুয়া খেলে নিষিদ্ধ হলেন ইংলিশ পেসার ব্রাইডন কার্স

জুয়া খেলে নিষিদ্ধ হয়েছেন ইংল্যান্ডের সম্ভাবনাময় পেসার ব্রাইডন কার্স। তাঁর বিরুদ্ধে ৩০৩ টি বাজি ধরার প্রমাণ পাওয়া গেছে। এমন তথ্য ইংল্যান্ড ও ওয়েলস ক্রিকেট বোর্ডের (ইসিবি) এক অনুসন্ধানে বেরিয়ে এসেছে। অভিযোগ স্বীকার করেছেন ব্রাইডন। তাঁকে নিষেধাজ্ঞার মেয়াদ মূলত ১৬ মাস। এরমধ্যে ১৩ মাস স্থগিত নিষেধাজ্ঞা। শাস্তির মেয়াদ শুরু হয়েছে গত ২৮ মে থেকে। শেষ হবে আগামী ২৮ আগস্ট।

এই সময় কোনো ধরনের স্বীকৃত ক্রিকেট খেলতে পারবেন না ব্রাইডেন।
জুয়ায় জড়িত থাকলেও ম্যাচ ফিক্সিংয়ে ব্রাইডনের সংশ্লিষ্টতা খুঁজে পায়নি ইসিবির দায়িত্বরত নতুন স্বাধীন বিভাগ ‘ক্রিকেট রেগুলেটর’। বাজি ধরার ম্যাচগুলোতে একাদশে ছিলেন না এই পেসার। ব্রাইডন বাজিগুলো ধরেছেন ২০১৭ থেকে ২০১৯ সালের মধ্যে।

ব্রাইডেন গতকাল এক বিবৃতিতে বলেছেন, ‘বাজিগুলো কয়েক বছর আগে ধরলেও অজুহাত হিসেবে এটিকে দাঁড় করাতে চাই না। আমি আমার কার্যকলাপের সব দায় (মাথা পেতে) নিচ্ছি। আমি ইসিবি, ডারহাম ও প্রফেশনাল ক্রিকেটার্স অ্যাসোসিয়েশনকে ধন্যবাদ জানাতে চাই এই কঠিন সময়ে আমাকে সমর্থন দেওয়ায়। আপনারা আমাকে যে সমর্থন দিচ্ছেন, তা মাঠের খেলায় যেন শোধ করতে পারি সেটা নিশ্চিত করতে আগামী ১২ সপ্তাহ আমি কঠোর পরিশ্রম করব।’

ইংল্যান্ডের হয়ে এখন পর্যন্ত ১৪টি ওয়ানডে ও ৩টি টি-টোয়েন্টি খেলেছেন ব্রাইডেন।

ভারতে ওয়ানডে বিশ্বকাপে বাঁহাতি পেসার রিস টপলি চোটে পড়লে বদলি হিসেবে বিশ্বকাপে গিয়েছিলেন ব্রাইডেন। গত বছর কেন্দ্রীয় চুক্তিতেও যুক্ত করা হয়েছিল ২৮ বছর বয়সী এই পেসারকে। দুই বছরের চুক্তিতে অবশ্য নিষেধাজ্ঞার ঘটনা প্রভাব ফেলবে না বলে ধারণা করা হচ্ছে।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

রাস্তার সৈনিক নয়, সীমান্তে গিয়ে জিয়ার সৈনিক প্রমাণ করুন- বড়লেখায় নাসিরুদ্দিন পাটোয়ারী

মিশিগানের ওয়ারেনে BAM-এর আয়োজনে টাউন হল মিটিং অনুষ্ঠিত

মিশিগানে তিন দিন ব্যাপী বর্ণাঢ্য হ্যামটাউন সামার জ্যাম ফ্যাস্টিভাল সফল করা নিয়ে বিএমসিএফ এর প্রেস ব্রিফিং

ট্রাম্পের ছবি নিয়ে এলো যুক্তরাষ্ট্রের নতুন স্মারক পাসপোর্ট

আনন্দঘন আয়োজনে অনুষ্ঠিত হলো প্রাক্তন বাংলাদেশ মিশন সদস্যদের বার্ষিক মিলনমেলা

পরপর দুই শক্তিশালী ভূমিকম্পে বিধ্বস্ত ভেনেজুয়েলা, চলছে উদ্ধার অভিযান

বাবা দিবস উদযাপন ও আকর্ষণীয় পুরস্কারে জমজমাট শিব মন্দিরের বার্ষিক বনভোজন

বাংলাদেশ শিল্পকলা একাডেমি সম্মাননা পদকে ভূষিত হচ্ছেন গবেষক-সাংবাদিক সেলিম আউয়াল

দুর্নীতি বিরোধী বিতর্ক প্রতিযোগিতায় চ্যাম্পিয়ন দক্ষিণভাগ এনসিএম উচ্চ বিদ্যালয়

মিশিগানে শ্রীশ্রী লোকনাথ ব্রহ্মচারীর ১৩৬তম তিরোধান উৎসব পালিত

১০

‘আমেরিকা ২৫০’ উদযাপনে অভিবাসী, কৃষ্ণাঙ্গ ও আদিবাসী জনগোষ্ঠীর অবদানকে স্বীকৃতি

১১

মিশিগানে হবিগঞ্জ সদর সমিতির অভিষেক ও গুণী জন সংবর্ধনা অনুষ্ঠিত

১২

বিদেশি শিক্ষার্থীদের জন্য যুক্তরাষ্ট্রের নতুন ভিসা নীতি

১৩

জলবায়ু দুর্যোগে শিক্ষার সংকট, ক্ষতিগ্রস্ত ১ কোটি ২৭ লাখ শিশু

১৪

মার্কিন ক্যারিয়ার অ্যাওয়ার্ডে ভূষিত বাংলাদেশি বিজ্ঞানী সুমাইয়া সমাজী

১৫

যুক্তরাষ্ট্রের নাগরিকত্ব পেতে বাড়ছে ফি, আবেদনকারীদের গুনতে হবে অতিরিক্ত অর্থ

১৬

সিলেট সদর দক্ষিণ সুরমা অ্যাসোসিয়েশন অব মিশিগানের অভিষেক ও সাংস্কৃতিক অনুষ্ঠান ২৮ জুন

১৭

দুই দিনের সরকারি সফরে মালয়েশিয়ায় প্রধানমন্ত্রী তারেক রহমান

১৮

৫ কোটি ২ লাখ অভিবাসী নিয়ে নতুন চিত্র যুক্তরাষ্ট্রের জনসংখ্যায়

১৯

ট্রাম্পের ব্যবহারের জন্য নতুন বিলাসবহুল এয়ার ফোর্স ওয়ান

২০