নিউজ ডেস্ক
১৫ সেপ্টেম্বর ২০২৪, ১২:২৬ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

জাতীয় সংসদ ভবনে এবার ভাঙচুরের পাশাপাশি লুটপাটে ক্ষতি ৯০ লাখ টাকা

শেখ হাসিনার সরকারের পতনের দিন হাজারো মানুষ জাতীয় সংসদ ভবনে ঢুকে পড়েন। এ সময় ভাঙচুর ও লুটপাটের ঘটনা ঘটে। এতে সংসদ ভবনের বিভিন্ন দাপ্তরিক ও ব্যক্তিগত আনুমানিক ৯০ লাখ টাকা হারিয়ে গেছে।

 

এ ছাড়া সংসদ ভবনের বিভিন্ন কার্যালয়, অধিশাখা ও শাখা থেকে বিভিন্ন ধরনের মালামাল হারিয়ে গেছে এবং ক্ষতিগ্রস্ত হয়েছে। এই পরিস্থিতিতে নিরাপত্তা জোরদার ও প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের জন্য তিনটি কমিটি গঠন করা হয়েছে। জাতীয় সংসদ ভবনের সার্বিক পরিস্থিতি অবহিতকরণ–সম্পর্কিত সভায় এসব ক্ষয়ক্ষতির তথ্য উঠে আসে। জাতীয় সংসদ ভবনে ৪ সেপ্টেম্বর ভারপ্রাপ্ত সচিব (অতিরিক্ত সচিব, কমিটি সাপোর্ট উইং) জেবুন্নেসা করিমের সভাপতিত্বে এ সভা অনুষ্ঠিত হয়। আজ রোববার এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ কথা জানানো হয়েছে।

 

সভায় জাতীয় সংসদ ভবনের বিভিন্ন অনুবিভাগপ্রধানেরা নিজ নিজ অনুবিভাগের সার্বিক পরিস্থিতি তুলে ধরেন। তাঁরা জরুরি ভিত্তিতে কিছু মেরামতের কাজ করানোর ওপর গুরুত্বারোপ করেন। সভায় জানানো হয়, দাপ্তরিক ও ব্যক্তিগত আনুমানিক ৯০ লাখ টাকা হারিয়ে যায়। এ নগদ অর্থ ফেরতের লক্ষ্যে যথাযথ ব্যবস্থা নেওয়ার সিদ্ধান্ত হয়েছে। সংসদ ভবনের বিভিন্ন কার্যালয়, অধিশাখা ও শাখার হারানো ও ক্ষতিগ্রস্ত মালামালের তালিকা করে সংশ্লিষ্ট অনুবিভাগপ্রধানের কাছে দাখিল করার সিদ্ধান্ত হয়েছে।

 

 

বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়, ওই সভায় সংসদ ভবন, সংসদ সদস্য ভবন (মানিক মিয়া ও নাখালপাড়া), পুরাতন এমপি হোস্টেল, মন্ত্রী হোস্টেল, সচিব হোস্টেল ও সংসদ ভবন আবাসিক এলাকার সার্বিক নিরাপত্তা জোরদার করা এবং এসব এলাকার ভাঙা, হারানো ও ক্ষতিগ্রস্ত মালামাল পরিদর্শন করে প্রয়োজনীয় ব্যবস্থা নিতে তিনটি কমিটি গঠিত হয়। কমিটিগুলোকে ক্ষতিগ্রস্ত ও স্তূপীকৃত মালামাল সরেজমিন পরিদর্শন করে শপথকক্ষে জমা দেওয়ার নির্দেশ দেওয়া হয়। সভায় জাতীয় সংসদ ভবনে ক্ষতিগ্রস্ত কম্পিউটার, প্রিন্টার, স্ক্যানার, ইন্টারনেট সংযোগ, টেলিফোন এক্সচেঞ্জ, লাইন ও সেট জরুরি ভিত্তিতে মেরামত করার প্রয়োজনীয় উদ্যোগ নেওয়ার সিদ্ধান্ত হয়। এ সভায় বিভিন্ন অনুবিভাগপ্রধানসহ সংশ্লিষ্ট কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

জাতিসংঘ অধিবেশনের সাইডলাইনে ‘ব্র্যান্ডিং বাংলাদেশ’ সম্মেলন

১

বাংলাদেশের ওষুধে ১০০ শতাংশ শুল্ক ছাড়ের ঘোষণা ট্রাম্পের

২

ঈদুল ফিতর ও ঈদুল আজহা ক্যালিফোর্নিয়ার সরকারি ছুটির তালিকায়

৩

পদত্যাগের ঘোষণা দিয়ে এফবিআইয়ের ডেপুটি পরিচালকের বিদায়

৪

ট্যাক্স রিফান্ড ও বকেয়া জানতে নতুন অ্যাপ চালু করল আইআরএস

৫

ভিসা জালিয়াতি ঠেকাতে যুক্তরাষ্ট্রের নতুন পোর্টাল চালু

৬

ডেট্রয়েটে আবিয়ার দ্বিবার্ষিক সম্মেলন, সম্মাননা ও সাংস্কৃতিক আয়োজনে সমাপ্তি

৭

সংবাদমাধ্যমের অস্তিত্ব রক্ষায় ঐক্যবদ্ধ থাকার আহ্বান ওয়ার্ল্ড নিউজ ডে’র আয়োজকদের

৮

ডিয়ারবর্নে শিশু যৌন নিপীড়নমূলক উপাদান সংক্রান্ত মামলায় ১৯ বছর বয়সী যুবক গ্রেপ্তার

৯

শিশুদের টিকটক ব্যবহারে কড়াকড়ি, যুক্তরাষ্ট্রে ১০০ মিলিয়ন ডলারের সমঝোতাশিশুদের

১০

ট্রাম্প ভোট গণনার সময় নির্বাচনের ফল পাল্টানোর চেষ্টা করতে পারেন

১১

শিক্ষার্থীদের যাতায়াত সহজ করতে হ্যামট্রাম্যাক থেকে নতুন ফ্রি বাস সেবা

১২

জন্মসূত্রে নাগরিকত্বের উদ্দেশ্যে যুক্তরাষ্ট্র ভ্রমণে নতুন ভিসা বিধিনিষেধ

১৩

মিশিগান ডেমোক্র্যাটিক পার্টির ‘বেস্ট অব দ্য ওয়েস্ট ইয়ুথ লিডারশীপ অ্যাওয়ার্ড’ পেলেন তাহমিদ চৌধুরী

১৪

প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে বারহাম সালিহ উচ্চপর্যায়ের বৈঠক

১৫

সিএনএনসহ তিন সংবাদমাধ্যমের মামলা ট্রাম্প প্রশাসনের বিরুদ্ধে

১৬

যুক্তরাষ্ট্র থেকে ২৫ হাজারের বেশি অভিবাসী তৃতীয় দেশে পাঠানো হয়েছে

১৭

মধ্যপ্রাচ্যে মার্কিন নাগরিকদের জন্য নতুন নিরাপত্তা সতর্কতা জারি

১৮

মেডিকেইডের ওষুধের দাম কমাতে যুক্তরাষ্ট্রজুড়ে নতুন নীতি ট্রাম্প প্রশাসনের

১৯

যুক্তরাষ্ট্রে দক্ষ কর্মী ভিসায় ১ লাখ ডলারের ফি আরও এক বছর

২০