৬ মার্চ ২০২৩, ৭:১৫ পূর্বাহ্ন
অনলাইন সংস্করণ

কুঁজাবুড়ি: ঐতিহ্যবাহী পুতুল নাটক প্রদর্শনী অনুষ্ঠিত

বাংলাদেশ পাপেট থিয়েটার রিসার্চ অ্যান্ড ডেভেলপমেন্ট সেন্টারের পরিবেশনায় এবং ড. রশীদ হারুনের গবেষণা, পরিকল্পনা ও পরিচালনায় উপেন্দ্রকিশোর রায়চৌধুরীর ‘কুঁজাবুড়ি’ গল্পের উপর নির্মিত একটি ঐতিহ্যবাহী পুতুল নাটক প্রদর্শনী শনিবার (৪ মার্চ ), আলিয়ঁস ফ্রঁসেজ দ্য ঢাকার কোর্টইয়ার্ডে অনুষ্ঠিত হয়।

আলিয়ঁস ফ্রঁসেজ দ্য ঢাকার এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

‘বাংলাদেশের পুতুলনাট্য গবেষণা ও উন্নয়ন কেন্দ্র’ দীপ্ত যাত্রা শুরু করে ২০১৫ সালে। ‘শান্তি ও মানবিকতার জন্য পুতুলনাট্য’- এই লক্ষ্য নিয়ে যাত্রা শুরু করেছে ‘বাংলাদেশের পুতুলনাট্য গবেষণা উন্নয়ন কেন্দ্র’ । বাঙালির হাজার বছরের সাংস্কৃতিক ঐতিহ্য আমাদের সম্পদ। এই দেশ মাটি ও মানুষের জীবন জীবিকা শিল্প ও সংস্কৃতি এই কেন্দ্রের মূল উপজীব্য।

বিশেষ করে বিষয়বস্তু ও পরিবেশনাশৈলীর বৈচিত্র্যের মাধ্যমে শিশুর মানবিক ও নৈতিক চেতনা গঠন, প্রতিবন্ধী শিক্ষা ও চিকিৎসা হবে এই কেন্দ্রের গবেষণা এবং প্রযোজনা নির্মাণের প্রধান লক্ষ্য। আমাদের পুতুলের (পাপেট) গঠন গড়ন অবয়ব রং রূপ রেখা পোশাক অলংকার ইত্যাদি সবকিছু হবে বাংলা জনপদের হাজার বছরের ঐতিহ্যের পরিচয়-বাহক। এই কেন্দ্রে নির্মিত পুতুলনাট্যকে বলা যেতে পারে ‘গবেষণাগার পুতুলনাট্য’।

পুতুল নাটক পাণ্ডলিপি, গবেষণা, পরিকল্পনা ও সৃজন: ড. রশীদ হারুন, পুতুল নির্মাণ, পুতুলের আঙ্গিক ও বাচিক অভিনয় সৃজন: আসাদুজ্জামান আশিক, শাশ্বতি বিশ্বাস অর্থি, সোনিয়া ইয়াসমিন, মিথিলা জাহান, রেজওয়ানা রহমান তিশা, জারিন তাসনিম তুনতুন, সোহানা তানজিম, নুসরাত জাহান শিল্পী, মুনতাসির বিল্লাহ্ অর্পণ, রবিন মিয়া, শুভ্ৰা সূত্রধর, অলিম উদ্দিন আকাশ প্রমুখ।

পুতুল চিত্রণ: রশীদ হারুন সোহাগ মিস, শুভ্রা সূত্রধর, প্রযোজনা প্রস্তুত সহকারি: আসাদুজ্জামান আশিক, সুর ও সঙ্গীত পরিকল্পনা: ফাহমিদা মল্লিক মিতা, তারেক হোসেন, সঙ্গীত প্রয়োগ : তারেক হোসেন, শাশ্বতি বিশ্বাস অর্থি ,মিথিলা জাহান, সেনিয়া ইয়াসমিন, জারিন তাসনিম তুনতুন, নুসরাত জাহান শিল্পী, সমন্বয়কার: তারেক হোসেন।

আরও পড়ুনঃ আহমেদ ইমতিয়াজ বুলবুল স্মরণে সঙ্গীতানুষ্ঠান

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

বাংলাদেশি-আমেরিকান পুলিশ অ্যাসোসিয়েশনের দশম বার্ষিকী উদ্‌যাপন

১

অর্থপাচার ও নিষেধাজ্ঞা আইন লঙ্ঘন: ১২০ কোটি ডলার জরিমানা ব্যাংক অব আমেরিকাকে

২

প্রবাসে বাংলা সংস্কৃতি চর্চায় নিউইয়র্কে নাট্য ও মিডিয়া কর্মীদের মিলনমেলা

৩

নির্বাচন ঘিরে ট্রাম্পের প্রচারে ‘ভয়ের রাজনীতি’, সিএনএনের বিশ্লেষণ

৪

যুক্তরাষ্ট্রে অভিবাসীদের কাজের অনুমতি নবায়নের সুবিধা বাতিল

৫

মধ্যবর্তী নির্বাচনে রিপাবলিকানদের পেছনে ইলন মাস্কের ২৭৬ মিলিয়ন ডলার

৬

মার্কিন নির্বাচনে বাজির বিরুদ্ধে অধিকাংশ নাগরিক, জরিপে উদ্বেগ প্রকাশ

৭

বিদেশে অবস্থানরত মার্কিন নাগরিকদের পাসপোর্ট নিয়ে গুরুত্বপূর্ণ সতর্কতা

৮

মিশিগানে নতুন মেডিকেইড নিয়ম, স্বাস্থ্যবিমা হারাতে পারেন ২ লাখ মানুষ

৯

দ্বৈত নাগরিকদের যুক্তরাষ্ট্র ভ্রমণে মার্কিন পাসপোর্ট ব্যবহার বাধ্যতামূলক

১০

যুক্তরাষ্ট্রে অবসরভাতা বাড়ার সম্ভাবনা, ২০২৭ সালের COLA নিয়ে অপেক্ষা

১১

আড়াইশ বছর পূর্তির পাসপোর্টে ট্রাম্পের ছবি, প্রশ্ন রাষ্ট্রীয় নিরপেক্ষতা নিয়ে

১২

নিউইয়র্কে ৫ বছরের শিশুর সামনে আইসিইর গুলিতে আহত ১, ক্ষোভ মেয়র মামদানির

১৩

জে-১ ভিসা জালিয়াতি নিয়ে যুক্তরাষ্ট্রের ৯ বিশ্ববিদ্যালয়ে তদন্ত

১৪

অভিবাসন নথি নিয়ে তদন্ত, ইলহান ওমরের বাসভবনে ফেডারেল অভিযান

১৫

মিশিগান বাংলাদেশি কমিউনিটিতে ডেমোক্রেটিক পার্টির জোটভুক্ত নির্বাচনী সমাবেশ ২৫ অক্টোবর

১৬

বিশ্বনাথ প্রবাসী এডুকেশন ট্রাস্টের নির্বাচনে গুলজার-কুদ্দুস-মনির প্যানেলের ওল্ডহামে মতবিনিময় সভা

১৭

নোবেল শান্তি পুরস্কার ঘোষণার পর আইসিসিকে ট্রাম্প প্রশাসনের নিষেধাজ্ঞা

১৮

যুক্তরাষ্ট্রে ‘মেডিকেয়ার ফর অল’ ব্যবস্থায় সমর্থন বেড়ে জরিপের ইতিহাসে সর্বোচ্চ

১৯

৭ কোটি শিশুর ‘ট্রাম্প অ্যাকাউন্ট’ প্রস্তুত,ক্লেইম করতে হবে অভিভাবকদের

২০