জাহিদ আহমেদ
২৯ মে ২০২৪, ৭:০৬ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

এমবাপ্পের বেতন আটকে রেখেছে পিএসজি

 

ফরাসি ফুটবল তারকা কিলিয়ান এমবাপ্পে যে পিএসজি ছাড়ছে এটি এখন মনে হয় পুরোনো খবরের কাগজের সংবাদের মতোনই বাসি হয়ে গিয়েছে। পরবর্তী মৌসুম তিনি স্প্যানিশ জায়ান্ট রিয়াল মাদ্রিদে যাচ্ছেন এটিও মোটামুটি নিশ্চিত। তবে পিএসজি ছেড়ে এমবাপ্পে যে মাদ্রিদে যাচ্ছেন এটি মানতে পারছে না পিএসজির মালিকপক্ষ সে কারণে নাকি বিশ্বকাপজয়ী এই তারকার বেতর বন্ধ করে দেওয়া হয়েছে।

 

ফরাসি সংবাদমাধ্যম লি’কুইপের মতে প্যারিস সেন্ট জার্মেইন এবং তাদের সদ্য বিদায়ী তারকা ফরোয়ার্ড কিলিয়ান এমবাপ্পের মধ্যে আর্থিক ও চুক্তিগত দ্বন্দ্ব তীব্র আকার ধারণ করেছে। ক্লাবের প্রধান নাসের আল-খেলাইফি এমবাপ্পে বিনামূল্যে ক্লাব ছাড়ায় এপ্রিল মাসে তার বেতন বন্ধ রেখেছেন।

 

লি’কুইপের একটি প্রতিবেদনে বলা হয়েছে, পিএসজির কাছে এমবাপ্পের প্রায় ৮০ মিলিয়ন ইউরো বকেয়া রয়েছে, যার মধ্যে এপ্রিলের বেতন এবং ফেব্রুয়ারিতে তার পাওনা একটি বড় বোনাস অন্তর্ভুক্ত। এই আর্থিক সংকট এমন সময়ে দেখা দিয়েছে যখন এমবাপ্পে ঘোষণা করেছেন যে তিনি পিএসজি ছেড়ে চলে যাচ্ছেন।

 

পিএসজি কর্তা আল-খেলাইফি এমবাপ্পের বিনামূল্যে চলে যাওয়ার সিদ্ধান্তে হতাশা প্রকাশ করেছেন এবং তিনি জোর দিয়েই বারবার বলেছেন যে এমবাপ্পের বিনামূল্যে চলে যাওয়া তাদের সাথে ফরাসি তারকার চুক্তির বরখেলাপ।

 

লি’কুইপে জানিয়েছে, এমবাপ্পের বেতন ও বোনাসের ৮০ মিলিয়ন ইউরো ফরাসি ক্লাবটি নাকি সঞ্চয় করেছে। পিএসজির দাবি অবশ্য তারা নাকি ‘ভুলে’ এমবাপ্পের পাওনা পরিশোধ করেনি। তবে বিশ্বকাপজয়ী এই খেলোয়াড়কে কোণঠাসা করে ফেলতেই এই পথ ধরেছে ক্লাবটি বলে ধারণা করছে ফুটবল বিশেষজ্ঞরা।

 

পিএসজির আইনজীবীদের সঙ্গে বিষয়টি মিটমাট করতে আলোচনা শুরু করেছেন এমবাপ্পে।

 

এর আগে চলতি মৌসুমের শুরুতেও পিএসজি ও এমবাপ্পের মধ্যে সমস্যা দেখা দেয়। ফরাসি ক্লাবটির প্রাক-মৌসুমের এশিয়া সফরের দলেও ছিলেন না এমবাপ্পে। তখনই অবশ্য বিশ্বকাপজয়ী এই তারকার ভবিষ্যৎ নিয়ে শঙ্কা দেখা দেয়। সেই যাত্রায় এমবাপ্পে আরও এক মৌসুম ক্লাবে থাকার ব্যাপারে সম্মতি জানালে তাকে দলে ফেরানো হয়। তবে এবার আর তা সম্ভব হচ্ছে না।

 

চলতি মৌসুমে ফরাসি চ্যাম্পিয়নদের হয়ে ৪৮ ম্যাচে ৪৪ গোল করেছেন তিনি। পিএসজি এই মৌসুমে লিগ ওয়ান ও ফ্রেঞ্চ কাপের শিরোপা ঘরে তুলেছে। চ্যাম্পিয়ন্স লিগের অবশ্য সেমিফাইনালে তুলনামিূলক দূর্বল বরুশিয়া ডর্টমুন্ডের কাছে হেরে এমবাপ্পের পিএসজির হয়ে যাত্রা শেষ হয়েছে।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

বিশ্বজুড়ে হান্টাভাইরাস আতঙ্ক, সতর্কবার্তা দিল বিশ্ব স্বাস্থ্য সংস্থার

যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্টের বিমানবহরে আসছে কাতারের উপহারের বিমান

অ্যাসাইলাম প্রার্থীদের জন্য নতুন শর্ত, বার্ষিক ফি না দিলে আবেদন বাতিল

কেবল নিউজের জনক ও সিএনএনের প্রতিষ্ঠাতা টেড টার্নারের মৃত্যু

যুক্তরাষ্ট্রে নিহত দুই বাংলাদেশি শিক্ষার্থী পাচ্ছেন মরণোত্তর ডক্টরেট ডিগ্রি

ট্রাম্পের প্রতিদ্বন্দ্বী থেকে ওহাইও গভর্নর দৌড়ে রিপাবলিকান প্রার্থী

জলপথ সচল করতে জাতিসংঘে হরমুজ নিয়ে প্রস্তাব

বড়লেখায় পুলিশের বিশেষ অভিযানে গ্রেপ্তার ৬

যুক্তরাষ্ট্রে স্পিরিট এয়ারলাইন্স বন্ধ, চরম ভোগান্তিতে হাজারো যাত্রী

চীনা নাগরিকদের বিরুদ্ধে ভিসা নিষেধাজ্ঞা দিতে যাচ্ছে যুক্তরাষ্ট্র

১০

মৌলভীবাজার জেলার শ্রেষ্ঠ ওসি নির্বাচিত বড়লেখা থানার মো. মনিরুজ্জামান খান

১১

মিশিগানে আমেরিকান ডাইভার্সিটি ব্যাডমিন্টন টুর্নামেন্টে রেকর্ড ভিড়, কোর্টজুড়ে বৈচিত্র্যের উৎসব

১২

বঙ্গবন্ধু আন্তর্জাতিক বই মেলা-২০২৬ এ সংহতি প্রকাশে মিশিগানের প্রাক্তন ছাত্রলীগ কর্মীবৃন্দ

১৩

আন্তর্জাতিক চিকিৎসকদের জন্য স্বস্তি, ৩৯ দেশের ওপর নিষেধাজ্ঞা প্রত্যাহার যুক্তরাষ্ট্রের

১৪

মিশিগানে বাংলাদেশি কমিউনিটি অগ্রযাত্রায় রয়েছে বিপুল সম্ভাবনা, আছে বহুমুখী সংকট

১৫

ট্রাম্পের ট্রাভেল ব্যানে যুক্তরাষ্ট্রে ওপিটি সংকটে আন্তর্জাতিক শিক্ষার্থীরা

১৬

মিশিগানের হল্যান্ড শহরে বাংলা বর্ষবরণ উৎসব ১৪৩৩ উদযাপন

১৭

বড়লেখায় ১ কোটি ১৬ লাখ টাকার ভারতীয় জিরা জব্দ, আটক ১

১৮

৪৫ হাজার ৪০৮ কোটি টাকায় বোয়িংয়ের ১৪ উড়োজাহাজ কেনার চুক্তি

১৯

অপরাধ প্রমাণিত হলে হতে পারে মৃত্যুদণ্ড বাংলাদেশি দুই শিক্ষার্থীর সন্দেহভাজন খুনির জামিন হয়নি

২০