বাংলা সংবাদ ডেস্ক
২৯ সেপ্টেম্বর ২০২৪, ১০:৩৭ পূর্বাহ্ন
অনলাইন সংস্করণ

ইসলামী বিশ্ববিদ্যালয়ের ছাত্র উপদেষ্টাসহ ৮ পদে নতুন মুখ

ইসলামী বিশ্ববিদ্যালয়ের (ইবি) ছাত্র উপদেষ্টাসহ ৮ প্রশাসনিক ও দাপ্তরিক পদে নতুন নিয়োগ দেওয়া হয়েছে। বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. নকীব মোহাম্মদ নসরুল্লাহ তাদেরকে এ পদে নিয়োগ দিয়েছেন।

রোববার (২৯ সেপ্টেম্বর) বিশ্ববিদ্যালয়ের ভারপ্রাপ্ত রেজিস্ট্রার এইচ এম আলী হাসান স্বাক্ষরিত পৃথক আটটি অফিস আদেশে এ তথ্য জানানো হয়।
অফিস আদেশ সূত্রে, ছাত্র উপদেষ্টা হিসেবে আরবী ভাষা ও সাহিত্য বিভাগের অধ্যাপক ড. ওবায়দুল ইসলাম, পরিবহন প্রশাসক হিসেবে আল-কুরআন এন্ড ইসলামিক স্টাডিজ বিভাগের অধ্যাপক ড. এম এয়াকুব আলী, ইনস্টিটিউট অব ইসলামিক এডুকেশন এন্ড রিসার্চ (আইআইইআর) এর পরিচালক হিসেবে কম্পিউটার সায়েন্স এন্ড ইঞ্জিনিয়ারিং বিভাগের অধ্যাপক ড. ফারুকুজ্জামান খান এবং অর্থ ও হিসাব বিভাগের পরিচালক (ভারপ্রাপ্ত) হিসেবে একই বিভাগের উপ-পরিচালক আনার পাশাকে নিয়োগ দেওয়া হয়েছে।
এদিকে প্রভোস্ট হিসেবে সাদ্দাম হোসেন হলে বায়োটেকনোলজি এন্ড জেনেটিক ইঞ্জিনিয়ারিং বিভাগের অধ্যাপক ড. আবুল কালাম আজাদ, বেগম খালেদা জিয়া হলে ইলেকট্রিক্যাল এন্ড ইলেক্ট্রনিক ইঞ্জিনিয়ারিং বিভাগের অধ্যাপক ড. জালাল উদ্দিন, বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেছা মুজিব হলে আল-কুরআন এন্ড ইসলামিক স্টাডিজ বিভাগের অধ্যাপক ড. এ কে এম রাশেদুজ্জামান এবং শেখ হাসিনা হলে আরবী ভাষা ও সাহিত্য বিভাগের অধ্যাপক ড. এ কে এম শামসুল হক সিদ্দিকীকে নিয়োগ দেওয়া হয়েছে।
পূর্বে উক্ত পদে থাকা ব্যক্তিরা পদত্যাগ করায় নতুন করে নিয়োগ দিয়েছে প্রশাসন। এ অতিরিক্ত দায়িত্ব পালনের জন্য তারা বিধি মোতাবেক সুযোগ-সুবিধা পাবেন। আইআইইআরের পরিচালক তিন বছর, অর্থ ও হিসাব শাখা এবং পরিবহন প্রশাসক পুনরায় আদেশ না দেওয়া পর্যন্ত দায়িত্ব পালন করবেন। বাকী সবাইকে এক বছরের জন্য নিয়োগ দেওয়া হয়েছে।
নতুন দায়িত্বপ্রাপ্ত ছাত্র উপদেষ্টা অধ্যাপক ড. ওবায়দুল ইসলাম বলেন, আমাকে এই গুরুত্বপূর্ণ পদে দায়িত্ব দেয়ার জন্য প্রশাসনকে ধন্যবাদ জানাচ্ছি। বর্তমানে শিক্ষক ও শিক্ষার্থীদের মাঝে যে সম্পর্কের দূরত্ব তৈরি হয়েছে, তা কমিয়ে আনার পাশাপাশি শিক্ষক-শিক্ষার্থীর মেলবন্ধনে কাজ করে যাব। এ ব্যাপারে সংশ্লিষ্ট সকলের সহযোগিতা কামনা করছি।

প্রসঙ্গত, ছাত্র-জনতার আন্দোলনের মুখে শেখ হাসিনা সরকারের পদত্যাগের পরে উক্ত পদে দায়িত্বপ্রাপ্তরা পদত্যাগ করেন। এর প্রেক্ষিতে পদগুলোতে নতুন করে নিয়োগ দেওয়া হয়েছে।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

হাউজিং ভাউচার তহবিল কমায় নিউইয়র্কে বাড়ছে আবাসন সংকটের শঙ্কা

কমলগঞ্জে চা শ্রমিকদের মানববন্ধন ক্যামেলিয়া হাসপাতাল চালুর দাবিতে

তাইওয়ানের স্বাধীনতা ঘোষণার বিরুদ্ধে ট্রাম্পের সতর্কবার্তা

যুক্তরাষ্ট্রে শেষকৃত্যের ব্যয় বেড়ে চরম চাপে প্রবাসী মুসলিম পরিবার

জেলা প্রশাসকের প্রবাসী সম্মাননায় ভূষিত প্রিন্সিপাল মাওঃ আতিকুর রহমান

গেমস্টপের ৫৫.৫ বিলিয়ন ডলারের প্রস্তাব ফিরিয়ে দিল ইবে

আইসের ‘নো-বন্ড’ নীতি বাতিল, জামিনে মুক্তির সুযোগ পাচ্ছেন অভিবাসীরা

মৌলভীবাজার শহরে ছয় তলা ভবন থেকে তরুণীর ঝুলন্ত মরদেহ উদ্ধার

জরুরি সেবায় কাটছাঁট নয়, ১২৪.৭ বিলিয়ন ডলারের বাজেট আনলো নিউইয়র্ক সিটি

কোভিডকালে ট্যাক্স ফাইলিংয়ে জরিমানা দেওয়া ব্যক্তিদের রিফান্ডের সম্ভাবনা

১০

ফেন্টানাইল চক্রে জড়িত অভিযোগ, ভারতীয় প্রতিষ্ঠানসহ ১৩ জনকে নিষিদ্ধ করল যুক্তরাষ্ট্র

১১

ভিসা আবেদনের ব্যাংক স্টেটমেন্টে বাধ্যতামূলক করা হচ্ছে ‘কিউআর কোড’

১২

ইরান সংঘাতের ব্যাখ্যা দিতে গিয়ে কংগ্রেসে তোপের মুখে পেন্টাগন প্রধান

১৩

পাকিস্তানের বিপক্ষে ধারাবাহিক সাফল্য, নাহিদের নৈপুণ্যে মিরপুরে রেকর্ডের দিন

১৪

সবার আগে বিশ্বকাপ স্কোয়াড ঘোষণা করে চমক দিল বসনিয়া

১৫

‘লাইফ সাপোর্টে’ চলছে ইরান যুদ্ধবিরতি, দাবি ট্রাম্পের

১৬

জর্জিয়ায় শেখ রহমানের পুনর্নির্বাচনী প্রচারণায় বাংলাদেশি কমিউনিটির ব্যাপক সাড়া

১৭

স্বস্তি পেতে পারেন লাখো চালক, নিউইয়র্কে অটো বিমা খাতে বড় পরিবর্তন

১৮

বাংলা সাহিত‍্য পরিষদের আয়োজনে আন্তর্জাতিক মাতৃভাষা দিবস ও মহান স্বাধিনতা দিবস উদযাপন

১৯

ট্রাম্প প্রশাসনের বিরুদ্ধে আদালতের নির্দেশ লঙ্ঘনের অভিযোগ বাড়ছে

২০