১৩ জুলাই ২০২৪, ১২:৩৯ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

৭ বছরেও নেই ট্রফি, দিল্লি থেকে এবার পন্টিংয়ের বিদায়

অবশেষে রিকি পন্টিংয়ের ওপর আস্থা হারিয়েই ফেলল দিল্লি ক্যাপিটালস। আইপিএল ফ্র্যাঞ্চাইজিটি ঘোষণা দিয়েছে, প্রধান কোচ হিসেবে সাবেক অস্ট্রেলিয়ান অধিনায়ক আর দিল্লির সঙ্গে থাকছেন না। ২০১৮ সালে দিল্লি ডেয়ারডেভিলসে (তৎকালীন নাম) যোগ দিয়েছিলেন পন্টিং। তাঁর কোচিংয়ে টানা সাত মৌসুম খেলেও কোনো ট্রফি জিততে পারেনি দিল্লি।

 

পন্টিং ক্রিকেট ইতিহাসে সবচেয়ে বেশি আইসিসি টুর্নামেন্ট জেতা অধিনায়ক, অস্ট্রেলিয়া তাঁর নেতৃত্বে জিতেছে দুটি করে বিশ্বকাপ ও চ্যাম্পিয়নস ট্রফি। কিন্তু আইপিএল কোচিং ক্যারিয়ার তাঁর হাত এখনো শূন্যই।

 

পন্টিংয়ের কোচিংয়ে প্রথম মৌসুমে তলানির দল হিসেবে লিগ পর্ব শেষ করে দিল্লি। ২০১৯, ২০২০ ও ২০২১ আসরে অবশ্য কোয়ালিফায়ারে জায়গা করে দিল্লি। এর মধ্যে ২০২০ আসরে ফাইনালও খেলে, যদিও মুম্বাই ইন্ডিয়ানসের কাছে হারতে হয়। আর সর্বশেষ তিন মৌসুমে লিগ পর্বই পেরোতে পারেনি দলটি, ২০২৪ আসরে ১০ দলের মধ্যে অবস্থান সপ্তম।

 

একের পর এক মৌসুম ট্রফিহীন থাকার পরও যে পন্টিংকে কোচ পদে রেখে দিয়েছে দিল্লি, এ নিয়ে প্রশ্ন তুলেছিলেন কেউ কেউ। আজ পন্টিংকে বিদায় জানাতে গিয়ে অবশ্য বেশ আবেগপ্রবণ বার্তাই দিয়েছে দিল্লি ক্যাপিটালস। দলের সামাজিক যোগাযোগমাধ্যম হ্যান্ডল থেকে তিনটি ফটো কার্ড পোস্ট করা হয়েছে। পন্টিংকে উদ্দেশ করে লেখা প্রথম চিঠিতে আছে—‘প্রিয় রিকি, আমাদের প্রধান কোচের পদ ছেড়ে যাওয়ার এই সময়টা ভাষায় বর্ণনা করা অবিশ্বাস্য কঠিন। দলের প্রতিটি জমায়েতে তোমার বলা চারটি শব্দ—মনোযোগ, অঙ্গীকার, মানসিকতা ও প্রচেষ্টা—এসবই তোমার সাত বছরের সারমর্ম বোঝায়।

 

পরের ফটো কার্ডে ক্রীড়াবিদের পাশাপাশি একজন মানুষ হিসেবে পন্টিংয়ের প্রশংসা করে লেখা হয়েছে, ‘সাত গ্রীষ্মেই প্রতিটি অনুশীলন সেশনে তুমি আগে এসেছে, বের হয়েছ সবার শেষে। সাত গ্রীষ্মেই স্ট্র্যাটেজিক টাইমআউটে তুমি ডাগআউট থেকে দৌড়ে গেছ, শেষ পর্যন্ত (উত্তেজনায়) নখ কামড়েছ।

 

পন্টিং চলে গেলেও ডিরেক্টর অব ক্রিকেট সৌরভ গাঙ্গুলী, সহকারী কোচ প্রভিন আমরে, বোলিং কোচ জেমস হোপস এবং ফিল্ডিং কোচ বিজু জর্জরা তাঁদের কাজ চালিয়ে যাবেন। সামনের মৌসুমে গাঙ্গুলীকে কোচ হিসেবেও দেখা যাওয়ার সম্ভাবনা আছে। পিটিআই জানিয়েছে, এ মাসের শেষ দিকে বা আগামী মাসের শুরুতে আগামী মৌসুম ও নিলামে দল গোছানো নিয়ে বৈঠকে বসবে দিল্লি ফ্র্যাঞ্চাইজির মালিকপক্ষ। দিল্লির মালিকানায় আছে জেএসডব্লু ও জিএমআর গ্রুপ।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

শিক্ষার্থীদের যাতায়াত সহজ করতে হ্যামট্রাম্যাক থেকে নতুন ফ্রি বাস সেবা

১

জন্মসূত্রে নাগরিকত্বের উদ্দেশ্যে যুক্তরাষ্ট্র ভ্রমণে নতুন ভিসা বিধিনিষেধ

২

মিশিগান ডেমোক্র্যাটিক পার্টির ‘বেস্ট অব দ্য ওয়েস্ট ইয়ুথ লিডারশীপ অ্যাওয়ার্ড’ পেলেন তাহমিদ চৌধুরী

৩

প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে বারহাম সালিহ উচ্চপর্যায়ের বৈঠক

৪

সিএনএনসহ তিন সংবাদমাধ্যমের মামলা ট্রাম্প প্রশাসনের বিরুদ্ধে

৫

যুক্তরাষ্ট্র থেকে ২৫ হাজারের বেশি অভিবাসী তৃতীয় দেশে পাঠানো হয়েছে

৬

মধ্যপ্রাচ্যে মার্কিন নাগরিকদের জন্য নতুন নিরাপত্তা সতর্কতা জারি

৭

মেডিকেইডের ওষুধের দাম কমাতে যুক্তরাষ্ট্রজুড়ে নতুন নীতি ট্রাম্প প্রশাসনের

৮

যুক্তরাষ্ট্রে দক্ষ কর্মী ভিসায় ১ লাখ ডলারের ফি আরও এক বছর

৯

তিন বছর পর যুক্তরাষ্ট্রে আবার বাড়ল সুদের হার

১০

১৮ সেপ্টেম্বর থেকে গ্রিনকার্ডে নতুন পাবলিক চার্জ নিয়ম

১১

গুগলের বিজ্ঞাপন ব্যবসায় লাগাম, মার্কিন নজরদারিতে প্রতিষ্ঠানটি

১২

বিজিবির অভিযানে মাদক-অস্ত্রসহ ৯১৩ কোটি টাকার পণ্য জব্দ, আটক ২৮১

১৩

ডেট্রয়েট থেকে আটলান্টিক সিটি, যুক্তরাষ্ট্রে বাংলাদেশি কমিউনিটির বিস্তৃত উপস্থিতি

১৪

যুক্তরাষ্ট্রের প্রভাব কমাতে ডলারের বিকল্প খুঁজছে বিভিন্ন দেশ

১৫

ইরানের ওপর নিষেধাজ্ঞা নিয়ে চীনের সঙ্গে বৈঠকে বসছে যুক্তরাষ্ট্র

১৬

গ্রিন কার্ড স্পনসরশিপে নতুন নিয়ম যুক্তরাষ্ট্রে, যাচাই হবে স্পনসরের ক্রেডিট তথ্য

১৭

সৌদি আরবে ভ্রমণ পরিকল্পনা পুনর্বিবেচনার পরামর্শ দিয়েছে যুক্তরাষ্ট্র

১৮

ডাকযোগে ভোটের পক্ষে সুপ্রিম কোর্ট, মধ্যবর্তী নির্বাচনে ট্রাম্পের উদ্যোগে বাধা

১৯

যুক্তরাষ্ট্রে অবৈধ ভোটের অভিযোগে ৭ গ্রিন কার্ডধারী গ্রেপ্তার

২০