বাংলা সংবাদ ডেস্ক
৭ অক্টোবর ২০২৪, ৬:৪১ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

৭ বছর পর মুখোমুখি হচ্ছেন শাকিব-জিৎ!

দু’জন দুই বাংলার সুপারস্টার। একজন ঢাকাই সিনেমার শীর্ষ নায়ক শাকিব খান, অন্যজন পশ্চিমবঙ্গের সুপারস্টার জিৎ। এই দুই তারকা প্রথমবার মুখোমুখি হয়েছিলেন ৮ বছর আগে।

 

২০১৬ সালে ঈদে ‘শিকারী’ মুক্তি পেয়েছিল শাকিবের। একইসময়ে ‘বাদশা’ নিয়ে হাজির হন জিৎ। এরপর ২০১৮ সালে আবারও ‘ভাইজান এলো রে’ ও ‘সুলতান’ নিয়ে মুখোমুখি হন দুই নায়ক। মাঝে কেটে গেছে ৬ বছর। একসঙ্গে আর দেখা মেলেনি জিৎ-শাকিবের। না সিনেমায় জুটি বেঁধে না একসঙ্গে ছবির মুক্তি দিয়ে। তবে সবকিছু ঠিক থাকলে প্রায় ৭ বছর পর ২০২৫ সালে আবারও লড়াইটা হতে পারে দুই সুপারস্টারের।

 

আগামী বছর রোজার ঈদে মেহেদী হাসান হৃদয়ের পরিচালনায় ‘বরবাদ’ নিয়ে আসছেন শাকিব। আর জিৎ আসছেন রায়হান রাফী পরিচালত ‘লায়ন’ নিয়ে। সিনেমা দুটির শুটিং এখনো শুরু হয়নি। তবে মুক্তির তারিখ ঘোষণা করে দিয়েছেন নির্মাতারা।

 

বরবাদে শাকিবের নায়িকা হিসেবে ইতোমধ্যেই ইধিকা পাল চূড়ান্ত হয়েছে। অন্যদিকে লায়নে জিতের সঙ্গে থাকছেন বাংলাদেশের শরিফুল রাজ। তবে নায়িকা কে হচ্ছেন, সে ঘোষণা এখনো আসেনি। দুই সিনেমাই বিগ বাজেটে নির্মাণ হতে চলেছে। বিভিন্ন গুঞ্জন ভেসে বেড়াচ্ছে, বরবাদ ১৫ কোটি বাজেটে তৈরি হবে। অন্যদিকে লায়ন সিনেমা নিয়েও বড় পরিকল্পনা সাজিয়ে রেখেছেন রাফী।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

যুক্তরাষ্ট্রে মুক্তি পাচ্ছে ‘রাক্ষস’, মিশিগানে নির্ধারিত শিডিউল ঘোষণা

টাইম ম্যাগাজিনের ১০০ প্রভাবশালীর অন্তর্ভুক্ত প্রধানমন্ত্রী তারেক রহমান

মৌলভীবাজারবাসীর দুই কমিটি ভেঙে ঐক্যের বার্তা, মিশিগানে গঠিত নতুন নেতৃত্ব

যুদ্ধ পরিস্থিতি অবনতির আশঙ্কায় বিশ্ব অর্থনীতিতে ধাক্কার সতর্কবার্তা: আইএমএফ

উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যানের ওপর হামলা, সোস্যাল মিডিয়ায় নিন্দার ঝড়

ভারতের আধিপত্যে প্রশ্নের মুখে বিশ্ব ক্রিকেট, মোস্তাফিজ ইস্যুতে সমালোচনা

কমলগঞ্জে দিনভর নানা আয়োজনের মধ্য দিয়ে পহেলা বৈশাখ১৪৩৩ উদযাপিত হয়

বড়লেখায় বর্ণাঢ্য বৈশাখী শোভাযাত্রা

নিউইয়র্কে বৈশাখী উৎসব: “ABCH পটলাক পান্তা ইলিশ”-এ প্রবাসীদের মিলনমেলা

কানাডার এমপি হলেন বাংলাদেশি বংশোদ্ভূত ডলি বেগম

১০

হরমুজ প্রণালি অবরোধে যুক্তরাষ্ট্রকে সমর্থন দেবে না ন্যাটো

১১

যিশু খ্রিস্টের সঙ্গে নিজের তুলনা টানলেন ট্রাম্প

১২

কমলগঞ্জে উন্নয়নের জোয়ার: ৩ টি সড়ক ও ১টি খাল খনন কাজের উদ্বোধন

১৩

গেম খেলার দক্ষতাই চাকরি! বিমান নিয়ন্ত্রণে নতুন ভাবনা যুক্তরাষ্ট্রের

১৪

সংরক্ষিত নারী আসনে মনোনয়নপত্র জমা দিলেন রাহেনা বেগম

১৫

জাহাজ চলাচলে নতুন বিধি, হরমুজ ঘিরে ট্রাম্পের ঘোষণা

১৬

নাগরিকত্ব নীতিতে কড়াকড়ি, জন্মসূত্রের সুবিধা বন্ধে ট্রাম্প

১৭

মার্কিন–ইরান বৈঠক পৌঁছেছে গুরুত্বপূর্ণ পর্যায়ে

১৮

ইরান–যুক্তরাষ্ট্র বৈঠক: আলোচনায় পাঁচ বড় প্রশ্ন

১৯

কৃষি খাতের উন্নয়নে সরকার নিরলসভাবে কাজ করে যাচ্ছে- নাসির উদ্দিন মিঠু এমপি

২০