৭ জানুয়ারী ২০২৩, ৬:২৫ পূর্বাহ্ন
অনলাইন সংস্করণ

১৫ বার ভোটের পর মার্কিন কংগ্রেসের স্পিকার ম্যাকার্থি

১৫ বার ভোটের পর মার্কিন কংগ্রেসের স্পিকার ম্যাকার্থি

অনেক কল্পনা জল্পনার পর অবশেষে মার্কিন কংগ্রেসের নিম্নকক্ষ হাউস অব রিপ্রেজেন্টেটিভসের স্পিকার নির্বাচিত হয়েছেন রিপাবলিকান দলের প্রার্থী কেভিন ম্যাকার্থি। স্থানীয় সময় শনিবার মধ্যরাতে ৫ দিন ধরে ১৫ দফা ভোটের পরে অবশেষে স্পিকার হওয়ার জন্য প্রয়োজনীয় সংখ্যক সমর্থন পেয়েছেন তিনি। সেই সঙ্গেই শেষ হল আমেরিকার গণতন্ত্রের ইতিহাসে দীর্ঘতম স্পিকার নির্বাচন পর্ব।

গত নভেম্বরে মধ্যবর্তী নির্বাচনে ডেমোক্র্যাটদের হাত থেকে হাউসের দখল ছিনিয়ে নিয়েছিল রিপাবলিকানরা। কিন্তু ম্যাকার্থির ‘পথের কাঁটা’ হয়ে ওঠেন তাঁরই দলের নেতা তথা প্রাক্তন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। মূলত ট্রাম্প অনুগামীদের বাধাতেই স্পিকার নির্বাচিত হতে পারছিলেন না তিনি।

আমেরিকার কংগ্রেসের নিম্নকক্ষের মোট সদস্য ৪৩৫ জন। এর মধ্যে রিপাবলিকানদের ২২২ এবং ডেমোক্র্যাটিক পার্টির ২১২ জন রয়েছেন। আমেরিকার আইনসভার বিধি অনুযায়ী স্পিকার হতে গেলে ২১৮ জনের ভোট পেতেই হবে।

ফলে ট্রাম্প-পন্থী কট্টরপন্থী আইনপ্রণেতাদের বিরোধিতার জেরে ম্যাকার্থির নির্বাচন আটকে গিয়েছিল। অন্য দিকে, নিজেদের প্রার্থী হ্যাকিম জেফ্রিসের পেছনে এককাট্টা ছিলেন ডেমোক্র্যাটরা। এই পরিস্থিতিতে গত ৪ দিনে ১৪ দফা ভোটের ফল অমীমাংসিত ছিল। শেষ পর্যন্ত শনিবার ফ্লোরিডা হাউস মেন্বার ম্যাট গেটৎস-সহ ট্রাম্প-পন্থীদের একাংশের পরোক্ষ সহযোগিতায় নির্বাচিত হলেন ম্যাকার্থি। যদিও তাঁর আবেদন সত্ত্বেও ভোটে অংশ নেননি ৬ জন সদস্য।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

বাকার উদ্যোগে আলাপন ও নৈশভোজ; চার বিশিষ্ট সমাজকর্মীকে সংবর্ধনা

মিশিগানে বড়লেখা ওয়েল ফেয়ার এসোসিয়েশনের বনভোজন সম্পন্ন

স্টুডেন্ট লোনে নতুন অধ্যায়, যুক্তরাষ্ট্রের শিক্ষার্থীদের জন্য কী বদলাচ্ছে

ট্রাম্প প্রশাসনের কড়াকড়ি: অস্থায়ী সুরক্ষাপ্রাপ্ত অভিবাসীদের যুক্তরাষ্ট্র ছাড়ার নির্দেশ

যুক্তরাষ্ট্রের স্বাধীনতার ২৫০ বছর উপলক্ষে শুরু ‘দ্য গ্রেট আমেরিকান স্টেট ফেয়ার’

সন্ধা নামে : ছন্দা বিনতে সুলতান

চিঠি লিখি, ডাকবাক্সে হয় না ঢালা : আনোয়ার ইকবাল কচি

বসুধা : অনামিকা নেওয়াজ

চাবুকের হিস হিস বনাম ফেড়ারেল আইন : ইশতিয়াক রুপু

উপনিবেশ থেকে পরাশক্তি: যুক্তরাষ্ট্রের স্বাধীনতা যুদ্ধ ও রাষ্ট্রগঠনের ইতিহাস

১০

দারুণ মজা: রাজশাহীর কালাই রুটি খেয়ে মার্কিন রাষ্ট্রদূতের প্রশংসা

১১

ট্রাফিক পুলিশের দায়িত্ব পালন করছে রোবট

১২

ফ্লোরিডা কিজ: প্রবাল দ্বীপ ও ৪২ সেতুর রহস্য

১৩

এক মিনিটে ৩২ ‘টি–শার্ট’ পরে বিশ্ব রেকর্ড

১৪

যে দেশে বেতনের বিনিময়ে মা-বাবাকে সময় দেন সন্তানরা

১৫

অন্ধ মানুষ স্বপ্নে কী দেখেন?

১৬

ইবাদত কবুল হওয়ার শর্তগুলো কী কী

১৭

অন্যের হক নষ্ট করে ফেললে করণীয় কী

১৮

অন্যের হক নষ্ট করলে যে শাস্তি পাবেন

১৯

৯/১১ পরবর্তী ‘ওয়ার অন টেরর’র ধাক্কা আমেরিকা এখন টের পাচ্ছে কি

২০