৬ অগাস্ট ২০২২, ৪:৩২ পূর্বাহ্ন
অনলাইন সংস্করণ

১ সেপ্টেম্বর থেকে শুরু হচ্ছে এমসিসি টুর্নামেন্ট-২০২২

মোটর সিটি চ্যাম্পিয়নশিপ (এমসিসি) টুর্নামেন্ট-২০২২ উপলক্ষে আয়োজিত সংবাদ সম্মেলনে অংশগ্রহণকারী দলের খেলোয়াড়সহ মিশিগানের বিশিষ্ট ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন। ছবি: বাংলা সংবাদ।

যুক্তরাষ্ট্রের মিশিগান অঙ্গরাজ্যে এ বছর ১ সেপ্টেম্বর থেকে শুরু হচ্ছে মোটর সিটি চ্যাম্পিয়নশিপ (এমসিসি) টুর্নামেন্ট-২০২২।

অঙ্গরাজ্যটির ওয়ারেন এবং ডেট্রয়েট শহরের চারটি মাঠে অনুষ্ঠিতব্য এ টুর্নামেন্টটি ৪ সেপ্টেম্বর শেষ হবে।

তবে ৫ সেপ্টেম্বরকে রিজার্ভ ডে (সংরক্ষিত দিবস) হিসেবে রাখা হয়েছে।

আবহাওয়ার কারণে যদি নক আউট পর্বের খেলা সম্পন্ন না হয়, তাহলে ৫ সেপ্টেম্বর সেমিফাইনাল ও ফাইনাল অনুষ্ঠিত হবে।

এবারের টুর্নামেন্টে মোট ১০টি দল ২টি গ্রুপে অংশ নিবে। ছবি: জুয়েল হুদা।

দলগুলো হচ্ছে, এশিয়া ইউনাইটেড, মিশিগান চিতা, র্যাপ্টরস, ডেট্রয়েট রয়্যালস, মোটরসিটি ইউনাইটেড, টার্মিনেটরস সিসি, লন্ডন রাইডার্স, জর্জিয়া টাইগার্স, বাংলাদেশ টাইগার্স এবং ফ্রেন্ডস ইউনাইটেড।

চ্যাম্পিয়ন এবং রানার্স আপ সহ এবারের টুর্নামেন্টের প্রাইজ মানি নির্ধারিত হয়েছে ৫৫,০০০ ডলার। 

গত বছরের মত এবারের টুর্নামেন্টেও উল্লেখযোগ্য সংখ্যক বাংলাদেশ জাতীয় ক্রিকেট দলের সাবেক খেলোয়াড়েরা অংশ নিবেন। 

শুক্রবার (৫ আগস্ট) ওয়ারেনের এক রেস্টুরেন্টে সংবাদ সম্মেলনে এসব তথ্য জানানো হয়।

উক্ত অনুষ্ঠানে বক্তব্য রাখেন বাংলাদেশ জাতীয় ক্রিকেট দলের সাবেক খেলোয়াড় সৈয়দ রাসেল, আমিন রিয়েলিটির প্রধান নির্বাহী সৌমিক আমিন, প্রেট্রা টাইটেল-এর প্রধান নির্বাহী সুভা আমিন, এমসিসি-এর অন্যতম প্রতিষ্ঠাতা ইফতেখার আহমেদ, এমসিসি-এর প্রেসিডেন্ট মুশারফ চৌধুরী, সাধারণ সম্পাদক তায়েফুর রহমান।

এবার সেমিফাইনাল ও ফাইনাল মিলে মোট ২৩টি খেলা অনুষ্ঠিত হবে। ছবি: বাংলা সংবাদ।

অনুষ্ঠানটি সঞ্চালনা করেন শারমিন তানিম।

এছাড়া অনুষ্ঠানে উপস্থিত ছিলেন অংশগ্রহণকারী দলের খেলোয়াড়সহ মিশিগানের বিশিষ্ট ব্যক্তিবর্গ।

এমসিসি-এর প্রতিষ্ঠাতা, বিশিষ্ট ক্রীড়া সংগঠক এবং ব্যবসায়ী জগলুল হুদা বাংলা সংবাদকে বলেন, “গতবার এই টুর্নামেন্টকে ঘিরে ব্যাপক সাড়া পেয়েছি। আমরা আশা করছি এবারও সবাই স্বতস্ফূর্তভাবে অংশগ্রহণ করে আয়োজনটিকে সাফল্যমন্ডিত করবেন।”

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

মিশিগানে ১৫ আগস্ট শুরু হচ্ছে দুই দিনব্যাপী ফুলমুন ইসলামিক কালচারাল ফেস্টিভ্যাল

মিশিগানে আম-কাঁঠালি উৎসবে বাঙালির মিলনমেলা

মিশিগানে মুনার দাওয়াহ কনফারেন্স অনুষ্ঠিত অংশ নেন হাজারো মানুষ

৬১% মার্কিনি চান সামাজিক মাধ্যম কোম্পানিগুলোর ওপর বাড়ুক নজরদারি

হরমুজ খুলে দিলে এখন পারমাণবিক চুক্তি ছাড়াই ইরান যুদ্ধ থেকে বেরিয়ে আসতে রাজি ট্রাম্প

চা শ্রমিকদের গণবিক্ষোভ, দাবি বাস্তবায়ন না হলে বৃহত্তর আন্দোলনের হুশিয়ারি

শুধু সন্তান জন্মের জন্য বছরে যুক্তরাষ্ট্রে পাড়ি জমান কত মানুষ

চাকরি হারালেই ৬০ দিন সময় নয়, যুক্তরাষ্ট্রে ভিসাধারীদের জন্য নতুন পরিবর্তনের প্রস্তাব

চুল গজাতে পেয়ারা পাতা—আসলেই কি কাজ করে?

মার্কিন নাগরিকত্ব নীতিতে আবারও ট্রাম্পের কড়াকড়ি, মানলেন না আদালতের রায়

১০

৩০৬ বছরের রেকর্ড ভেঙে বিশ্বের সর্বকনিষ্ঠ কলেজ অধ্যাপক

১১

হ্যাকিং বিতর্কে মেটার এআই, বাড়ছে সাইবার ঝুঁকির আশঙ্কা

১২

ইসরাইল ইস্যুতে অবস্থান, যুক্তরাষ্ট্রের ভিসা পাওয়ায় কি প্রভাব পড়বে

১৩

চাঁদের বুকে আছড়ে পড়ল ইলন মাস্কের প্রতিষ্ঠানের রকেট

১৪

আনন্দঘরে বিপুল আনন্দ

১৫

‘জুলাইকার’ এই বিতর্কের জন্য আদালত থাকবে না: স্বরাষ্ট্রমন্ত্রী

১৬

জুলাই যোদ্ধাদের যথাযথ মর্যাদা দেওয়া না হলে সেটা জাতির জন্য লজ্জার হবে: ভারপ্রাপ্ত রাষ্ট্রপতি

১৭

মিশিগানে ডেমোক্র্যাট সিনেট প্রাইমারিতে জয়ী আবদুল আল-সাইয়েদ, ব্যর্থ কোটি কোটি ডলারের প্রচারণা

১৮

মিশিগানে দক্ষিণ সুরমা ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশনের বনভোজন অনুষ্ঠিত

১৯

বিশ্বজুড়ে কূটনৈতিক পুনর্বিন্যাস, ৫ অঞ্চলে মিশন বন্ধ করছে যুক্তরাষ্ট্র

২০