
আলোচিত সংগীতশিল্পী তাসরিফ খান ফেসিয়াল প্যারালাইসিসে আক্রান্ত। তাসরিফের এই অসুস্থায় বিতর্কিত মন্তব্য করেন ইউটিবার হিরো আলম। কিন্তু হিরো আলমের বিতর্কিত মন্তব্যের জবাবে তাসরিফ জানিয়েছেন শ্রদ্ধা ।
শনিবার রাতে এক ফেসবুক লাইভে নিজের ফেসিয়াল প্যারালাইসিসের চিকিৎসার আপডেট জানান তাসরিফ। সেখানেই এক ফাঁকে জানান, হিরো আলম যে তাকে অভিশাপ দিয়েছেন তাতে কিছু মনে করেননি তিনি। বরং হিরো আলমের সৎসাহস, ডেডিকেশনের প্রতি শ্রদ্ধা জানান এই সংগীতশিল্পী।
এর আগে শুক্রবার রাতে লাইভে এসে হিরো আলম বলেন, ‘আল্লাহপাক চাইলে মানুষকে পতন করতে পারে, এক মিনিটে। আপনারা সবাই জানেন তারই একটা চাক্ষুস প্রমাণ তাসরিফ খান। সে কিন্তু খুব ভালো গান গায়, সিঙ্গার। আল্লাহ্পাক তার কণ্ঠ ভালো দিয়েছে। আজকে তার মুখের অবস্থা কী করেছে, দেখেছেন? প্যারালাইসিসে মুখ বাঁকা হয়ে গেছে। এটা হলো অহঙ্কারের পতন।’
তাসরিফের প্রতি তার এই মনোভাবের কারণ উল্লেখ করে হিরো আলম বলেন, ‘কিছু দিন আগে চাঁদপুরে একটা প্রোগ্রামের কথা ছিল আমার। সেখানে আমি ছিলাম, তাসরিফ ছিল, আরও অনেকে ছিল। এই তাসরিফ যখন শুনেছে আমি ওই প্রোগ্রামে যাব, সে বলেছে— হিরো আলম ওখানে গেলে আমি প্রোগ্রামে যাব না। এই তাসরিফ কিন্তু একদিন এটা বলেছিল। আজকে তার অবস্থা দেখেছেন?’
হিরো আলমের উদ্দেশে তাসরিফ বলেন, আমি দেখেছি একটা লাইভে আপনি আমাকে অভিশাপ দিয়েছেন। আপনার অভিশাপ দেওয়া নিয়ে আমি কিছুই মনে করিনি। আমার একটা জায়গায় কথা, আপনি বলেছেন— চাঁদপুরে কোনো একটা কনসার্টে আমার যাওয়ার কথা ছিল, যেখানে আপনারও আসার কথা ছিল। আমি নাকি বলেছি, আপনি আসলে আমি যাব না! এই যে তথ্যটা আপনাকে যেই দিয়েছে বা মনগড়া তথ্যই হোক, এটা একটা ভুল কথা।
তিনি আরও বলেন, আপনাকে আমি জানাতে চাই, যেসব কাজ আপনি করেন, আপনার যে সৎসাহস এবং আপনার যে ডেডিকেশন-এফোর্ট, সেটাকে আমি অনেক রেসপেক্ট করি। আমরা অনেক সময় অনেকের কথা শুনে অনেক সময় ভেঙে পড়ি, কিন্তু আপনার থেকে এই জিনিসটা মনে হয় আমার নিজেরও শেখার আছে। সো আপনার জায়গাটা আমার কাছে রেসপেক্টের জায়গা।
মন্তব্য করুন