বাংলা সংবাদ ডেস্ক
১৫ জুলাই ২০২৪, ১১:৫৭ পূর্বাহ্ন
অনলাইন সংস্করণ

স্কালোনির পরিবার ‘বিভক্ত’ করা ফিনালিসিমায় মেসি–ইয়ামালের দেখা হচ্ছে কবে

আশা পূর্ণ হয়েছে লামিনে ইয়ামালের। দুই দিন আগে ‘স্পেনের বিস্ময়বালক’ আশা প্রকাশ করে বলেছিলেন, ইউরোয় স্পেন এবং কোপা আমেরিকায় আর্জেন্টিনা যেন চ্যাম্পিয়ন হয়। যাতে দুই মহাদেশীয় চ্যাম্পিয়নের ফিনালিসিমায় মেসির সঙ্গে তাঁর দেখা হয়। কাল রাত আর সকাল মিলিয়ে কয়েক ঘণ্টার ব্যবধানে স্পেন ইউরোয় আর আর্জেন্টিনা কোপা আমেরিকার শিরোপা জিতেছে। ইউরোপ ও আমেরিকা মহাদেশের দুই চ্যাম্পিয়ন দলের লড়াই ফিনালিসিমা বা গ্র্যান্ড ফাইনালে ইয়ামাল–মেসির মুখোমুখি হওয়াটা তাই সময়ের ব্যাপার।

 

কিন্তু কখন দেখা যাবে আটবারের ব্যালন ডি ’অরজয়ী মহাতারকা ও উজ্জ্বল ভবিষ্যতের আগমনী বার্তা শোনানো বিস্ময়বালকের মুখোমুখি খেলা? সেই ম্যাচ হবেই–বা কোথায়?

 

প্রথমেই বলে নেওয়া ভালো, এখন পর্যন্ত পরবর্তী ফিনালিসিমার দিনক্ষণ চূড়ান্ত হয়নি। তবে ইউরোর আয়োজক উয়েফা এবং কোপা আমেরিকার আয়োজক কনমেবলের মধ্যে যে চুক্তি সই করা আছে, তাতে ২০২৮ সালের ৩০ জুন পর্যন্ত দুই মহাদেশের চ্যাম্পিয়নদের মধ্যে ফিনালিসিমা অনুষ্ঠিত হওয়ার বিষয়টি নিশ্চিত। চুক্তি অনুযায়ী, দুই মহাদেশের সর্বশেষ চ্যাম্পিয়ন দল একে অপরের মুখোমুখি হবে। এর অর্থ হলো ২০২৫ সালের জুন–জুলাইয়ের মধ্যেই ফিনালিসিমা অনুষ্ঠিত হবে।

 

সর্বশেষ ফিনালিসিমা হয়েছিল ২০২২ সালে, তখনকার চ্যাম্পিয়ন আর্জেন্টিনা ও ইতালির মধ্যে। ম্যাচটি হয়েছিল ইংল্যান্ডের ওয়েম্বলিতে। আর্জেন্টাইন সংবাদমাধ্যম টিওয়াইসি স্পোর্টস বলছে, ২০২৫ ফিনালিসিমা হতে পারে যুক্তরাষ্ট্রে। যুক্তরাষ্ট্র এবারের কোপা আমেরিকার ভেন্যু ছিল, ২০২৬ ফিফা বিশ্বকাপের অন্যতম আয়োজকও এই দেশ। আর বিশ্বকাপকেন্দ্রিক ভাবনার কারণে স্পেনও সেখানে খেলতে যেতে চাইতেই পারে।

 

আন্তর্জাতিক ফুটবলের শীর্ষস্থানীয় বেশির ভাগ দলের অবস্থানই ইউরোপ ও দক্ষিণ আমেরিকায়। এ দুই মহাদেশের দুটি দলের মুখোমুখি হওয়া নতুন কিছু নয়। ১৯৮৫ সালে প্যারিসে মুখোমুখি হয়েছিল উরুগুয়ে–ফ্রান্স, যা তখন ‘আরতেমিও ফ্রানসি কাপ’ নামে পরিচিত ছিল। পরের আসর বসেছিল আর্জেন্টিনার মার দেল প্লাতায় ১৯৯৩ সালে, যে ম্যাচে আর্জেন্টাইনদের প্রতিপক্ষ ছিল ডেনমার্ক।

 

দেখা যাচ্ছে, ভিন্ন নামে হওয়া দুই মহাদেশের তিনটি ‘গ্র্যান্ড ফাইনালে’র মধ্যে দুটিতেই ছিল আর্জেন্টিনা। এবার কোপা আমেরিকা জয়ের সুবাদে একই মঞ্চে দেশটি আবারও। আজ কোপা আমেরিকা জয়ের পর আর্জেন্টিনা কোচ লিওনেল স্কালোনিকে পরবর্তী ফিনালিসিমা নিয়ে জিজ্ঞাসা করা হলে অম্লমধুর অনুভূতির কথাই জানান তিনি, ‘এটা কি হবে? আমার পরিবারের একটা অংশ স্প্যানিশ। দেশটার সঙ্গে আমার বিশেষ একটা বন্ধন আছে। আমি ওখানেই থাকি, কোচকেও (লুইস দে লা ফুয়েন্তে) চিনি। স্পেন ইউরো জেতায় আমি খুশি। আর আমাদের যদি (ফিনালিসিমা) খেলতে হয়, তাহলে আমি সমস্যাতেই পড়ব। কারণ, আমার পরিবার দুই ভাগ হয়ে যাবে। ওটা চমৎকার ম্যাচই হবে। কারণ দুটো দলই দুর্দান্ত ফর্মে আছে এবং একে অপরের চেয়ে ভিন্নভাবে খেলে।’

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

ট্রাম্পের ছবি নিয়ে এলো যুক্তরাষ্ট্রের নতুন স্মারক পাসপোর্ট

আনন্দঘন আয়োজনে অনুষ্ঠিত হলো প্রাক্তন বাংলাদেশ মিশন সদস্যদের বার্ষিক মিলনমেলা

পরপর দুই শক্তিশালী ভূমিকম্পে বিধ্বস্ত ভেনেজুয়েলা, চলছে উদ্ধার অভিযান

বাবা দিবস উদযাপন ও আকর্ষণীয় পুরস্কারে জমজমাট শিব মন্দিরের বার্ষিক বনভোজন

বাংলাদেশ শিল্পকলা একাডেমি সম্মাননা পদকে ভূষিত হচ্ছেন গবেষক-সাংবাদিক সেলিম আউয়াল

দুর্নীতি বিরোধী বিতর্ক প্রতিযোগিতায় চ্যাম্পিয়ন দক্ষিণভাগ এনসিএম উচ্চ বিদ্যালয়

মিশিগানে শ্রীশ্রী লোকনাথ ব্রহ্মচারীর ১৩৬তম তিরোধান উৎসব পালিত

‘আমেরিকা ২৫০’ উদযাপনে অভিবাসী, কৃষ্ণাঙ্গ ও আদিবাসী জনগোষ্ঠীর অবদানকে স্বীকৃতি

মিশিগানে হবিগঞ্জ সদর সমিতির অভিষেক ও গুণী জন সংবর্ধনা অনুষ্ঠিত

বিদেশি শিক্ষার্থীদের জন্য যুক্তরাষ্ট্রের নতুন ভিসা নীতি

১০

জলবায়ু দুর্যোগে শিক্ষার সংকট, ক্ষতিগ্রস্ত ১ কোটি ২৭ লাখ শিশু

১১

মার্কিন ক্যারিয়ার অ্যাওয়ার্ডে ভূষিত বাংলাদেশি বিজ্ঞানী সুমাইয়া সমাজী

১২

যুক্তরাষ্ট্রের নাগরিকত্ব পেতে বাড়ছে ফি, আবেদনকারীদের গুনতে হবে অতিরিক্ত অর্থ

১৩

সিলেট সদর দক্ষিণ সুরমা অ্যাসোসিয়েশন অব মিশিগানের অভিষেক ও সাংস্কৃতিক অনুষ্ঠান ২৮ জুন

১৪

দুই দিনের সরকারি সফরে মালয়েশিয়ায় প্রধানমন্ত্রী তারেক রহমান

১৫

৫ কোটি ২ লাখ অভিবাসী নিয়ে নতুন চিত্র যুক্তরাষ্ট্রের জনসংখ্যায়

১৬

ট্রাম্পের ব্যবহারের জন্য নতুন বিলাসবহুল এয়ার ফোর্স ওয়ান

১৭

বিদেশি বংশোদ্ভূত আমেরিকানদের নাগরিকত্ব বাতিলের উদ্যোগ জোরদার

১৮

গৃহস্থ ও প্রবীণদের আর্থিক স্বস্তিতে নিউইয়র্কের ২ বিলিয়ন ডলারের উদ্যোগ

১৯

এক বছরে সুইস ব্যাংকে বাংলাদেশিদের অর্থ বেড়েছে ৪১ শতাংশ

২০