১৮ জুন ২০২৫, ২:০৯ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

সিপিএলে খেলতে মুখিয়ে আছেন সাকিব

পিএসএল দিয়ে দীর্ঘ ৬ মাসের অপেক্ষা ফুরিয়েছেন সাকিব আল হাসান। লাহোর কালান্দার্সের হয়ে সর্বশেষ টুর্নামেন্টে চ্যাম্পিয়নও হয়েছেন পেশাদার ক্রিকেটে ফিরা বাংলাদেশি অলরাউন্ডার। এবার আরেক ফ্র্যাঞ্চাইজি লিগে ফিরছেন তিনি। ক্যারিবিয়ান প্রিমিয়ার লিগ (সিপিএল) ২০২৫ তে অ্যান্টিগা অ্যান্ড বারমুডা ফ্যালকনসের হয়ে খেলবেন সাকিব।

 

 

সরাসরি চুক্তিতে বাংলাদেশের সাবেক অধিনায়ককে দলে নিয়েছে গত বছর সিপিএলে নাম লেখানো ফ্র্যাঞ্চাইজিটি। সাকিবের ছবি দিয়ে সামাজিক মাধ্যম এক্সে সিপিএল কর্তৃপক্ষ লিখেছে, ‘সিপিএলের এখনো সেরা বোলিংয়ের মালিক সাকিব এবার অ্যান্টিগা অ্যান্ড বারমুডা ফ্যালকনসের হয়ে খেলবেন। ২০১৩ সালের টুর্নামেন্টে ৬ রানে ৬ উইকেটর কীর্তিকে কি ছাড়িয়ে যেতে পারবেন?।’
সিপিএলে খেলতে মুখিয়ে আছেন বলে জানিয়েছেন সাকিব।

 

 

বারমুডা ফ্যালকনসের সঙ্গে চুক্তিবদ্ধ হওয়ার পর বাংলাদেশি অলরাউন্ডার বলেছেন, ‘এ বছরের সিপিএল খেলার জন্য আমি মুখিয়ে আছি। সিপিএলে আমি কয়েক বছর খেলেছি, জয়ী দলের সদস্য ছিলাম এবং ফাইনালও খেলেছি। সিপিএল নিয়ে আমার দারুণ সব সুখস্মৃতি আছে। এ বছর আমি ফ্যালকনের হয়ে খেলব।
সত্যি বলতে আমি মুখিয়ে আছি।’

 

 

ফ্যালকনের হয়ে দারুণ কিছু করতে চান সাকিব। ৩৮ বছর বয়সী অলরাউন্ডার বলেছেন, ‘আপনি যদি সিপিএলের অতীত ইতিহাস দেখেন তাহলে স্পিনাররা দলগুলোর হয়ে দারুণ ভূমিকা রাখে। দুইজন মানসম্পন্ন স্পিনার থাকায় এটা অবশ্যই ফ্যালকনকে সহায়তা করবে। অবশ্যই, এটা চ্যালেঞ্জিং একটা টুর্নামেন্ট। বেশিরভাগ দলই তাদের প্রয়োজন অনুযায়ী ক্রিকেটার নিয়েছে, দূর্বলতা বের করা একটু কঠিনই। ছয়টা দলই শিরোপার দাবিদার কিন্তু আমার দল নিয়ে আমি খুবই আত্মবিশ্বাসী এবং ফ্যালকনের হয়ে ভালো কিছু করতে চাই।

 

সর্বশেষ ২০২২ সালে সিপিএলে খেলেছেন সাকিব। গায়ানা অ্যামাজন ওয়ারিয়র্সের হয়ে খেলেন তিনি। ২০১৩ সালে সিপিএলের শুরুর আসরে বার্বাডোস ট্রাইডেন্টেসের হয়ে খেলেন তিনি। এবারের আগে সবমিলিয়ে তিন দলের হয়ে খেলেছেন সাকিব। বাকি দলটি হচ্ছে জ্যামাইকা তালাওয়াস। জ্যামাইকা ও গায়ানার হয়ে দুটি শিরোপাও জিতেছেন তিনি। সবমিলিয়ে ৩৬ ম্যাচে ৪৪৮ রান ও ৩৭ উইকেটে নিয়েছেন। এবারের ১৩তম আসরটি শুরু আগামী ১৪ আগস্ট। উদ্বোধনী ম্যাচে সাকিবের অ্যান্টিগা অ্যান্ড বারবুডা ফ্যালকনসের প্রতিপক্ষ সেন্ট কিটস অ্যান্ড নেভিস প্যাট্রিয়টস।

 

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

অ্যাসাইলাম প্রার্থীদের জন্য নতুন শর্ত, বার্ষিক ফি না দিলে আবেদন বাতিল

কেবল নিউজের জনক ও সিএনএনের প্রতিষ্ঠাতা টেড টার্নারের মৃত্যু

যুক্তরাষ্ট্রে নিহত দুই বাংলাদেশি শিক্ষার্থী পাচ্ছেন মরণোত্তর ডক্টরেট ডিগ্রি

ট্রাম্পের প্রতিদ্বন্দ্বী থেকে ওহাইও গভর্নর দৌড়ে রিপাবলিকান প্রার্থী

জলপথ সচল করতে জাতিসংঘে হরমুজ নিয়ে প্রস্তাব

বড়লেখায় পুলিশের বিশেষ অভিযানে গ্রেপ্তার ৬

যুক্তরাষ্ট্রে স্পিরিট এয়ারলাইন্স বন্ধ, চরম ভোগান্তিতে হাজারো যাত্রী

চীনা নাগরিকদের বিরুদ্ধে ভিসা নিষেধাজ্ঞা দিতে যাচ্ছে যুক্তরাষ্ট্র

মৌলভীবাজার জেলার শ্রেষ্ঠ ওসি নির্বাচিত বড়লেখা থানার মো. মনিরুজ্জামান খান

মিশিগানে আমেরিকান ডাইভার্সিটি ব্যাডমিন্টন টুর্নামেন্টে রেকর্ড ভিড়, কোর্টজুড়ে বৈচিত্র্যের উৎসব

১০

বঙ্গবন্ধু আন্তর্জাতিক বই মেলা-২০২৬ এ সংহতি প্রকাশে মিশিগানের প্রাক্তন ছাত্রলীগ কর্মীবৃন্দ

১১

আন্তর্জাতিক চিকিৎসকদের জন্য স্বস্তি, ৩৯ দেশের ওপর নিষেধাজ্ঞা প্রত্যাহার যুক্তরাষ্ট্রের

১২

মিশিগানে বাংলাদেশি কমিউনিটি অগ্রযাত্রায় রয়েছে বিপুল সম্ভাবনা, আছে বহুমুখী সংকট

১৩

ট্রাম্পের ট্রাভেল ব্যানে যুক্তরাষ্ট্রে ওপিটি সংকটে আন্তর্জাতিক শিক্ষার্থীরা

১৪

মিশিগানের হল্যান্ড শহরে বাংলা বর্ষবরণ উৎসব ১৪৩৩ উদযাপন

১৫

বড়লেখায় ১ কোটি ১৬ লাখ টাকার ভারতীয় জিরা জব্দ, আটক ১

১৬

৪৫ হাজার ৪০৮ কোটি টাকায় বোয়িংয়ের ১৪ উড়োজাহাজ কেনার চুক্তি

১৭

অপরাধ প্রমাণিত হলে হতে পারে মৃত্যুদণ্ড বাংলাদেশি দুই শিক্ষার্থীর সন্দেহভাজন খুনির জামিন হয়নি

১৮

চারদিনব্যাপী বর্ণিল আয়োজন নিউ ইয়র্কে বাংলা বইমেলা

১৯

বাড়ছে সহিংসতা ও বিতর্ক ‘গুপ্ত’ ইস্যুতে রাজনীতি উত্তপ্ত

২০