১৯ জুন ২০২৫, ১০:৪৩ পূর্বাহ্ন
অনলাইন সংস্করণ

সামাজিক মাধ্যমে কি উদাসীন বিসিবি?

সামাজিক মাধ্যমের যুগে বেশ সক্রিয় শ্রীলঙ্কান ক্রিকেট বোর্ড (এসএলসি)। ফেসবুক কিংবা ইউটিউব, প্রতিনিয়তই সয়লাব থাকে বিভিন্ন কনটেন্টে; দেখা মেলে ভিন্নধর্মী অনেক কিছুর। কিন্তু বিপরীত যেন বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। ইউটিউবে এক মাস আগে আপলোড হয়েছে শেষ ভিডিও, ম্যাচের ছবি আর প্রেস কনফারেন্সের ভিডিওতেই যেন সীমাবদ্ধ ফেসবুক পেজ।

 

 

গলে বাংলাদেশের বিপক্ষে বিদায়ী টেস্ট খেলতে নামা ম্যাথিউসকে সম্মান জানাতে কমতি রাখেনি লঙ্কান ক্রিকেট বোর্ড। স্টেডিয়ামের চারপাশেই প্ল্যার্কার্ড, ব্যানারে দেয়া হয়েছে ম্যাথিউসের বিদায় বার্তা। শুধু এখানেই নয় মাত্র প্রায় চার মিলিয়ন ফলোয়ারের ফেসবুক পেজে বেশ সক্রিয় এসএলসি। শ্রীলঙ্কা ক্রিকেট নামের এই পেইজে ঘুরলে ম্যাচের, ছবি ভিডিও ছাড়াও দেখা মিলবে ভিন্নধর্মী অনেক কাজের।

 

 

এই যেমন ক্যামেরার লেন্সে ম্যাচের ছবি তুলতে ব্যস্ত ফটোগ্রাফাররা, তখন লঙ্কান ক্রিকেটের ক্যামেরায় ফ্রেমবন্দি তারা; আবার ক্রিকেটারদের বিশেষ কোনো দিন কিংবা মূহুর্ত- সাবেক ক্রিকেটার থেকে গণমাধ্যমকর্মীদের ছোট ছোট বার্তা দিয়ে সাজানো হয় বিভিন্ন কন্টেন্ট। শুধু তাই নয় নিজেদের ঐতিহ্যসহ, ভিন্মধর্মী আরও অনেক কিছুই দেখা যায় লঙ্কান ক্রিকেটের পেইজে। বিপরীতে বিসিবির পেইজে খেলার ছবি আর প্রেস কনফারেন্সের পর্ব ছাড়া খুব একটা সক্রিয়তা নেই বললেই চলে। ভিন্নধর্মী কন্টেন্ট কিংবা খেলার বাইরে ক্রিকেটারদের বিভিন্ন মূহুর্তের দেখা মিলে কালে-ভদ্রেই। শুধু ফেসবুকই নয়, ইউটিউবেও বেশ সক্রিয় লংকান ক্রিকেট। যেখানে প্রতিদিনই বিভিন্ন কন্টেন্ট দেয়া হয় শ্রীলঙ্কা ক্রিকেটের চ্যানেলে, সেখানে বিসিবি’র ইউটিউবে গত মাসে যায়নি কোনো কনটেন্ট!

 

 

ফেসবুক কিংবা ইউটিউব- দেশের ক্রিকেটপাগল সমর্থকদের চোখ থাকে সবসময়ই। সামাজিক মাধ্যমে যুগে দর্শকদের সেই চাহিদা কি পূরণ হচ্ছে? আফগানিস্তান, শ্রীলঙ্কা, নিউজিল্যান্ডের মতো কেন ভিন্নধর্মী কাজ হয় না বাংলাদেশ ক্রিকেটের অফিসিয়াল পেইজে? ধসে পড়া অর্থনীতি থেকে ঘুরে দাড়ানোর চেষ্টায় থাকা দ্বীপ দেশটিতেও যখন এর জন্য আছে আলাদা বিভাগ; দেখানে অর্থনৈতিকভাবে শীর্ষদের মাঝে থাকা বিসিবি কেন পিছিয়ে? প্রশ্ন ওঠে, শুধু নেই উত্তর!

 

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

আনন্দঘন আয়োজনে অনুষ্ঠিত হলো প্রাক্তন বাংলাদেশ মিশন সদস্যদের বার্ষিক মিলনমেলা

পরপর দুই শক্তিশালী ভূমিকম্পে বিধ্বস্ত ভেনেজুয়েলা, চলছে উদ্ধার অভিযান

বাবা দিবস উদযাপন ও আকর্ষণীয় পুরস্কারে জমজমাট শিব মন্দিরের বার্ষিক বনভোজন

বাংলাদেশ শিল্পকলা একাডেমি সম্মাননা পদকে ভূষিত হচ্ছেন গবেষক-সাংবাদিক সেলিম আউয়াল

দুর্নীতি বিরোধী বিতর্ক প্রতিযোগিতায় চ্যাম্পিয়ন দক্ষিণভাগ এনসিএম উচ্চ বিদ্যালয়

মিশিগানে শ্রীশ্রী লোকনাথ ব্রহ্মচারীর ১৩৬তম তিরোধান উৎসব পালিত

‘আমেরিকা ২৫০’ উদযাপনে অভিবাসী, কৃষ্ণাঙ্গ ও আদিবাসী জনগোষ্ঠীর অবদানকে স্বীকৃতি

মিশিগানে হবিগঞ্জ সদর সমিতির অভিষেক ও গুণী জন সংবর্ধনা অনুষ্ঠিত

বিদেশি শিক্ষার্থীদের জন্য যুক্তরাষ্ট্রের নতুন ভিসা নীতি

জলবায়ু দুর্যোগে শিক্ষার সংকট, ক্ষতিগ্রস্ত ১ কোটি ২৭ লাখ শিশু

১০

মার্কিন ক্যারিয়ার অ্যাওয়ার্ডে ভূষিত বাংলাদেশি বিজ্ঞানী সুমাইয়া সমাজী

১১

যুক্তরাষ্ট্রের নাগরিকত্ব পেতে বাড়ছে ফি, আবেদনকারীদের গুনতে হবে অতিরিক্ত অর্থ

১২

মিশিগানে ষ্টেট রিপ্রেজেন্টেটিভ প্রার্থী মাহবুব খানের সাথে কমিউনিটির মতবিনিময় সভা অনুষ্ঠিত

১৩

সিলেট সদর দক্ষিণ সুরমা অ্যাসোসিয়েশন অব মিশিগানের অভিষেক ও সাংস্কৃতিক অনুষ্ঠান ২৮ জুন

১৪

দুই দিনের সরকারি সফরে মালয়েশিয়ায় প্রধানমন্ত্রী তারেক রহমান

১৫

৫ কোটি ২ লাখ অভিবাসী নিয়ে নতুন চিত্র যুক্তরাষ্ট্রের জনসংখ্যায়

১৬

ট্রাম্পের ব্যবহারের জন্য নতুন বিলাসবহুল এয়ার ফোর্স ওয়ান

১৭

বিদেশি বংশোদ্ভূত আমেরিকানদের নাগরিকত্ব বাতিলের উদ্যোগ জোরদার

১৮

গৃহস্থ ও প্রবীণদের আর্থিক স্বস্তিতে নিউইয়র্কের ২ বিলিয়ন ডলারের উদ্যোগ

১৯

এক বছরে সুইস ব্যাংকে বাংলাদেশিদের অর্থ বেড়েছে ৪১ শতাংশ

২০