১৯ সেপ্টেম্বর ২০২৪, ১২:৫৫ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

শেষ মিনিটের আত্মঘাতী গোলে পিএসজির জয়, সিটি-ইন্টার ড্র

চ্যাম্পিয়নস লিগে প্রথমবার খেলতে আসা জিরোনাকে ১-০ গোলে হারিয়ে শুভসূচনা করেছে প্যারিস সেইন্ট জার্মেই (পিএসজি)। পিএসজির আক্রমণ পুরোটা সময় সামলে রাখলেও নির্ধারিত সময়ের শেষ মিনিটে জিরোনা গোলরক্ষক পাওলো গাযানিগার ভুলে ম্যাচে জয় পায় লুইস এনরিকের দল। আরেক ম্যাচে ইন্টার মিলানের সঙ্গে গোলশূন্য ড্র করেছে ম্যানচেস্টার সিটি।

 

পিএসজির ঘরের মাঠ পার্ক দেস প্রিন্সেসে ম্যাচজুড়ে জিরোনার উপর আধিপত্য বজায় রেখেছে স্বাগতিকরাই। প্রথমার্ধ ও দ্বিতীয়ার্ধে একের পর এক আক্রমণ সামলে নিজেদের ইতিহাসের প্রথম ইউসিএল ম্যাচে পয়েন্ট নিয়ে ঘরে ফেরার হাতছানি ছিল জিরোনার। আশরাফ হাকিমি ও উসমান দেম্বেলের দারুণ সব শট আটকে দিয়ে ম্যাচের নায়কে পরিণত হচ্ছিলেন জিরোনা গোলরক্ষক গাযানিগা। ৮৫ মিনিটে হাকিমির দারুণ এক ভলি আটকে পিএসজির নিশ্চিত গোল ঠেকিয়ে দেন গাযানিগা।

 

তবে ম্যাচের ৯০ মিনিটে নুনো মেন্দেসের গোলমুখে পাঠানো সহজ শট হাত ফসকে বেরিয়ে গেলে মুহূর্তেই নায়কের বদলে খলনায়কে রূপান্তরিত হন গাজানিগা। এরপর পুরোটা সময় নিজেদের পায়েই বল রেখে ১-০ গোলের জয় তুলে নেয় পিএসজি। ইউসিএলে পিএসজির জয়ের রাতে ৩ পয়েন্ট করে পেয়েছে বরুসিয়া ডর্টমুন্ড, স্পার্তা প্রাগ ও সেল্টিক। আরেক ম্যাচে ইতিহাদ স্টেডিয়ামে মুখোমুখি হয়েছে ম্যানচেস্টার সিটি ও ইন্টার মিলান। ২০২২-২৩ আসরে ইন্টারকে হারিয়েই শিরোপা জিতেছিল সিটি। বুধবার আক্রমণ প্রতি আক্রমণে ম্যাচে উত্তাপ ছড়ালেও শেষ পর্যন্ত গোলবিহীন ম্যাচে পয়েন্ট ভাগাভাগি করে দুই দল। ইংলিশ প্রিমিয়ার লিগে চার ম্যাচে দুই হ্যাটট্রিকে ৯ গোল করা আর্লিং হালান্ডকে ম্যাচে ছন্দে পাওয়া যায়নি। এছাড়া ইলকাই গুন্দোয়ানও মিস করেছেন বেশ কিছু সুযোগ।

 

ইন্টারের লাউতারো মার্তিনেসও নিষ্প্রভ ছিলেন পুরোটা সময়। এতে গোলশূন্য ড্রয়ে এক পয়েন্ট নিয়ে ইতিহাদ থেকে ফিরতে হয় ইন্টারকে।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

শিক্ষার্থীদের যাতায়াত সহজ করতে হ্যামট্রাম্যাক থেকে নতুন ফ্রি বাস সেবা

১

জন্মসূত্রে নাগরিকত্বের উদ্দেশ্যে যুক্তরাষ্ট্র ভ্রমণে নতুন ভিসা বিধিনিষেধ

২

মিশিগান ডেমোক্র্যাটিক পার্টির ‘বেস্ট অব দ্য ওয়েস্ট ইয়ুথ লিডারশীপ অ্যাওয়ার্ড’ পেলেন তাহমিদ চৌধুরী

৩

প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে বারহাম সালিহ উচ্চপর্যায়ের বৈঠক

৪

সিএনএনসহ তিন সংবাদমাধ্যমের মামলা ট্রাম্প প্রশাসনের বিরুদ্ধে

৫

যুক্তরাষ্ট্র থেকে ২৫ হাজারের বেশি অভিবাসী তৃতীয় দেশে পাঠানো হয়েছে

৬

মধ্যপ্রাচ্যে মার্কিন নাগরিকদের জন্য নতুন নিরাপত্তা সতর্কতা জারি

৭

মেডিকেইডের ওষুধের দাম কমাতে যুক্তরাষ্ট্রজুড়ে নতুন নীতি ট্রাম্প প্রশাসনের

৮

যুক্তরাষ্ট্রে দক্ষ কর্মী ভিসায় ১ লাখ ডলারের ফি আরও এক বছর

৯

তিন বছর পর যুক্তরাষ্ট্রে আবার বাড়ল সুদের হার

১০

১৮ সেপ্টেম্বর থেকে গ্রিনকার্ডে নতুন পাবলিক চার্জ নিয়ম

১১

গুগলের বিজ্ঞাপন ব্যবসায় লাগাম, মার্কিন নজরদারিতে প্রতিষ্ঠানটি

১২

বিজিবির অভিযানে মাদক-অস্ত্রসহ ৯১৩ কোটি টাকার পণ্য জব্দ, আটক ২৮১

১৩

ডেট্রয়েট থেকে আটলান্টিক সিটি, যুক্তরাষ্ট্রে বাংলাদেশি কমিউনিটির বিস্তৃত উপস্থিতি

১৪

যুক্তরাষ্ট্রের প্রভাব কমাতে ডলারের বিকল্প খুঁজছে বিভিন্ন দেশ

১৫

ইরানের ওপর নিষেধাজ্ঞা নিয়ে চীনের সঙ্গে বৈঠকে বসছে যুক্তরাষ্ট্র

১৬

গ্রিন কার্ড স্পনসরশিপে নতুন নিয়ম যুক্তরাষ্ট্রে, যাচাই হবে স্পনসরের ক্রেডিট তথ্য

১৭

সৌদি আরবে ভ্রমণ পরিকল্পনা পুনর্বিবেচনার পরামর্শ দিয়েছে যুক্তরাষ্ট্র

১৮

ডাকযোগে ভোটের পক্ষে সুপ্রিম কোর্ট, মধ্যবর্তী নির্বাচনে ট্রাম্পের উদ্যোগে বাধা

১৯

যুক্তরাষ্ট্রে অবৈধ ভোটের অভিযোগে ৭ গ্রিন কার্ডধারী গ্রেপ্তার

২০