৫ জুলাই ২০২৫, ১:৫৭ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

রুদ্ধশ্বাস ম্যাচে শ্রীলঙ্কার বিপক্ষে বাংলাদেশের জয়

কলম্বোর রানা প্রেমাদাসা স্টেডিয়ামে অনুষ্ঠিত তিন ম্যাচের ওয়ানডে সিরিজের দ্বিতীয় ম্যাচে শ্রীলঙ্কাকে হারিয়ে সিরিজে ১-১ সমতা আনল বাংলাদেশ। সিরিজ বাঁচানেরা এই রুদ্ধশ্বাস ম্যাচে শ্রীলঙ্কাকে ১৬ রানে পরাজিত করে টাইগাররা। শনিবার (৫ জুলাই) কলম্বোয় শ্রীলঙ্কার মুখোমুখি হয়েছে বাংলাদেশ। বাংলাদেশ সময় বিকেল ৩টায় শুরু হয় এই ম্যাচ।

 

 

বাংলাদেশের দেওয়া ২৪৯ রানের লক্ষ্যে ব্যাট করতে নেমে কুশল মেন্ডিসের তাণ্ডবে শুরুর দিকে ম্যাচ থেকে ছিটকে যায় বাংলাদেশ। তবে টাইগারদের স্পিন জাদুতে নিয়মিত উইকেট হারিয়ে ম্যাচ থেকে চিটকে যায় লঙ্কানরা। বল হাতে বাংলাদেশের হয়ে এদিন সবচেয়ে উজ্জ্বল ছিলেন তরুণ স্পিনার তানভীর ইসলাম। তার স্পিন ঘূর্ণিতে দিশেহারা হয়ে পড়ে লঙ্কান ব্যাটিং ইউনিট। তানভীর এদিন ১০ ওভার বল করে ৩৯ রান খরচে ২ মেইডেনসহ তুলে নেন ৫ উইকেট। বাংলাদেশের দেওয়া লক্ষ্যে ব্যাট করতে নেমে দলীয় ৬ রানের মাথায় তানজিম হাসান সাকিবের বলে এলবিডব্লিউ হয়ে ৮ বলে ১ চারে ৫ রানে সাজঘরে ফিরেন পাথুম নিসাঙ্কা। পাথুম নিসাঙ্কার উইকেট হারানোর ক্রিজে এসে চার-ছক্কার তাণ্ডব চালান কুশল মেন্ডিস। কুশলের ব্যাটিং দেখে একসময় মনে হচ্ছিল অল্প ওভারের মধ্যেই জিতে যাবে লঙ্কানরা। তবে তা আর হতে দেননি টাইগার স্পিনার তানভীর , তার বোলিংয়ে ঘূর্ণিতে ঘরের মাঠে বিপাকে পড়ে শ্রীলংঙ্কা।

 

 

শ্রীলঙ্কার হয়ে ব্যাট হাতে কুশল মেন্ডিস ও কামিন্দু মেন্ডিস ও জানিথ লিয়ানাগে ছাড়া কেউই পাননি রানের দেখা। এর আগে টস জিতে প্রথমে ব্যাট করতে নেমে ব্যাটিং বিপর্যয়ে পড়ে বাংলাদেশ। শেষদিকে তানজিম হাসান সাকিবের ২১ বলে ২ চার ও ২ ছক্কায় ৩৩ রানের উপর ভর করে ২৪৮ রানের মাঝারি সংগ্রহ পায় মিরাজের দল। বাংলাদেশের হয়ে ব্যাট হাতে এ দিন পারভেজ হোসেন ইমন করেন ৬৯ বলে ৬৭ রান, তাওহিদ হৃদয় ৬৯ বলে ৫১ রান, তানজিদ হাসান তামিম ১১ বলে ৭ রান, নাজুল হোসেন শান্ত ১৯ বলে ১৪ রান।

 

 

মেহেদী মিরাজ ১০ বলে ৯ রান, তানজিম হাসান সাকিব ২১ বলে ৩৩ রান ও শামীম হোসেন পাটোয়ারী ২৩ বলে ২২ রান করে সাজঘরে ফেরেন। বল হাতে লঙ্কানদের হয়ে এদিন ৪ উইকেট তুলে নেন আসিথা ফার্নান্দো। এবং তিন উইকেট তুলে নেন ওয়ানিন্দু হাসারাঙ্গা। এবং একটি করে উইকেট নেন দুশমন্থ চামিরা, চারিথ আসালাঙ্কা।

উল্লেখ্য, সিরিজের শেষ ম্যাচ আগামী (৮ জুলাই) মঙ্গলবার পাল্লেকেলের আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়াম মাঠে গড়াবে। সিরিজের শেষ ম্যাচ যে দল জিতবে তারাই সিরিজ জয় নিশ্চিত করবে।

 

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

শিক্ষার্থীদের যাতায়াত সহজ করতে হ্যামট্রাম্যাক থেকে নতুন ফ্রি বাস সেবা

১

জন্মসূত্রে নাগরিকত্বের উদ্দেশ্যে যুক্তরাষ্ট্র ভ্রমণে নতুন ভিসা বিধিনিষেধ

২

মিশিগান ডেমোক্র্যাটিক পার্টির ‘বেস্ট অব দ্য ওয়েস্ট ইয়ুথ লিডারশীপ অ্যাওয়ার্ড’ পেলেন তাহমিদ চৌধুরী

৩

প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে বারহাম সালিহ উচ্চপর্যায়ের বৈঠক

৪

সিএনএনসহ তিন সংবাদমাধ্যমের মামলা ট্রাম্প প্রশাসনের বিরুদ্ধে

৫

যুক্তরাষ্ট্র থেকে ২৫ হাজারের বেশি অভিবাসী তৃতীয় দেশে পাঠানো হয়েছে

৬

মধ্যপ্রাচ্যে মার্কিন নাগরিকদের জন্য নতুন নিরাপত্তা সতর্কতা জারি

৭

মেডিকেইডের ওষুধের দাম কমাতে যুক্তরাষ্ট্রজুড়ে নতুন নীতি ট্রাম্প প্রশাসনের

৮

যুক্তরাষ্ট্রে দক্ষ কর্মী ভিসায় ১ লাখ ডলারের ফি আরও এক বছর

৯

তিন বছর পর যুক্তরাষ্ট্রে আবার বাড়ল সুদের হার

১০

১৮ সেপ্টেম্বর থেকে গ্রিনকার্ডে নতুন পাবলিক চার্জ নিয়ম

১১

গুগলের বিজ্ঞাপন ব্যবসায় লাগাম, মার্কিন নজরদারিতে প্রতিষ্ঠানটি

১২

বিজিবির অভিযানে মাদক-অস্ত্রসহ ৯১৩ কোটি টাকার পণ্য জব্দ, আটক ২৮১

১৩

ডেট্রয়েট থেকে আটলান্টিক সিটি, যুক্তরাষ্ট্রে বাংলাদেশি কমিউনিটির বিস্তৃত উপস্থিতি

১৪

যুক্তরাষ্ট্রের প্রভাব কমাতে ডলারের বিকল্প খুঁজছে বিভিন্ন দেশ

১৫

ইরানের ওপর নিষেধাজ্ঞা নিয়ে চীনের সঙ্গে বৈঠকে বসছে যুক্তরাষ্ট্র

১৬

গ্রিন কার্ড স্পনসরশিপে নতুন নিয়ম যুক্তরাষ্ট্রে, যাচাই হবে স্পনসরের ক্রেডিট তথ্য

১৭

সৌদি আরবে ভ্রমণ পরিকল্পনা পুনর্বিবেচনার পরামর্শ দিয়েছে যুক্তরাষ্ট্র

১৮

ডাকযোগে ভোটের পক্ষে সুপ্রিম কোর্ট, মধ্যবর্তী নির্বাচনে ট্রাম্পের উদ্যোগে বাধা

১৯

যুক্তরাষ্ট্রে অবৈধ ভোটের অভিযোগে ৭ গ্রিন কার্ডধারী গ্রেপ্তার

২০