বাংলা সংবাদ ডেস্ক
৫ মে ২০২৬, ২:১৭ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

যুক্তরাষ্ট্রে স্পিরিট এয়ারলাইন্স বন্ধ, চরম ভোগান্তিতে হাজারো যাত্রী

সরকারি সহায়তা (বেইলআউট) পাওয়ার কোনো চুক্তি না হওয়ায় কার্যক্রম বন্ধ করছে মার্কিন স্বল্পমূল্যের বিমান সংস্থা স্পিরিট এয়ারলাইনস। শনিবার (২ মে) ভোরে মার্কিন এই বিমান সংস্থার পক্ষ থেকে এমন ঘোষণা দেওয়া হয়েছে বলে সংবাদ প্রকাশ করেছে দ্য হিল।

 

প্রতিষ্ঠানটির মূল কোম্পানি স্পিরিট অ্যাভিয়েশন হোল্ডিংস জানিয়েছে, তারা সুশৃঙ্খলভাবে কার্যক্রম গুটিয়ে নেওয়ার প্রক্রিয়া শুরু করেছে এবং সব ফ্লাইট বাতিল করা হয়েছে। যাত্রীদের বিমানবন্দরে না যাওয়ার আহ্বান জানানো হয়েছে। কোম্পানি বলেছে, গ্রাহকরা টিকিটের অর্থ ফেরত পাবেন। তবে অন্য কোনো এয়ারলাইন্সে নতুন ফ্লাইট বুকিংয়ে সহায়তা করা হবে না।

 

স্পিরিটের প্রেসিডেন্ট ও সিইও ডেভ ডেভিস জানান, কোম্পানি পুনর্গঠনের একটি পরিকল্পনায় একমত হলেও সাম্প্রতিক সময়ে জ্বালানির দাম হঠাৎ ও ধারাবাহিকভাবে বেড়ে যাওয়ায় শেষ পর্যন্ত কার্যক্রম বন্ধ করা ছাড়া তাদের আর কোনো বিকল্প ছিল না।

 

তিনি বলেন, ব্যবসা চালিয়ে যেতে শত শত মিলিয়ন ডলারের অতিরিক্ত তারল্য প্রয়োজন ছিল যা স্পিরিটের কাছে ছিল না এবং জোগাড় করাও সম্ভব হয়নি। এটি অত্যন্ত হতাশাজনক। উল্লেখ্য, ইরানের ওপর যুক্তরাষ্ট্র-ইসরাইলি যৌথ বাহিনীর হামলা শুরুর পর থেকে তেলের দাম বেড়েছে। এর মূল কারণ তেল রপ্তানির জন্য গুরুত্বপূর্ণ নৌ-পথ হরমুজ প্রণালি বন্ধ হয়ে যাওয়ায় মধ্যপ্রাচ্য থেকে তেল-গ্যাস রপ্তানি ব্যাহত হয়েছে।

 

ডেভ ডেভিস ট্রাম্প প্রশাসনকে ধন্যবাদ জানিয়ে বলেন, চাকরি রক্ষা ও সেবা অব্যাহত রাখতে তারা সর্বোচ্চ চেষ্টা করেছে। এদিকে প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প জানিয়েছিলেন, প্রায় ৫০০ মিলিয়ন ডলারের সম্ভাব্য বেইলআউট নিয়ে আলোচনা চলছিল, তবে তা চূড়ান্ত হয়নি।

 

সংস্থাটি জানায়, ২০২০ সালের পর থেকে কোভিড-১৯ মহামারির প্রভাব, বাড়তি পরিচালন ব্যয় ও ঋণের চাপ মিলিয়ে তারা ২৫ বিলিয়ন ডলারের বেশি ক্ষতির মুখে পড়ে। ২০২৪ সালের নভেম্বরে প্রতিষ্ঠানটি দেউলিয়া সুরক্ষা (চ্যাপ্টার ১১) আবেদন করেছিল।

 

এদিকে মার্কিন আইনপ্রণেতাদের একাংশ সরকারি বেইলআউটের বিরোধিতা করে বলছেন, এতে করদাতাদের অর্থের যথাযথ ব্যবহার নিশ্চিত হয় না এবং বাজারে প্রতিযোগিতাও ক্ষতিগ্রস্ত হতে পারে। বিশ্লেষকদের মতে, স্পিরিট এয়ারলাইন্সের কার্যক্রম বন্ধ হয়ে যাওয়া যুক্তরাষ্ট্রের বিমান পরিবহন খাতে বড় প্রভাব ফেলতে পারে। বিশেষ করে স্বল্পমূল্যের বিমান ভ্রমণ সুবিধার ক্ষেত্রে এটি বড় ধাক্কা হিসেবে বিবেচনা করছে বিশেষজ্ঞরা।

 

সূত্র: দ্য হিল

 

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

যুক্তরাষ্ট্রে ‘মেডিকেয়ার ফর অল’ ব্যবস্থায় সমর্থন বেড়ে জরিপের ইতিহাসে সর্বোচ্চ

১

৭ কোটি শিশুর ‘ট্রাম্প অ্যাকাউন্ট’ প্রস্তুত,ক্লেইম করতে হবে অভিভাবকদের

২

ব্যারিস্টার মাহবুব উদ্দিন খোকনের সঙ্গে বিবিসিসিআইয়ের মতবিনিময় সভা

৩

বিদেশি শিক্ষার্থীদের কাজের অনুমতিতে ৭০ হাজার ডলারের ফি প্রস্তাব ট্রাম্পের

৪

ব্রাডফোর্ডে বিশ্বনাথ প্রবাসী এডুকেশন ট্রাস্ট ইউকের নির্বাচনী প্রচারে গুলজার-কুদ্দুস-মনির প্যানেল

৫

বিয়ানীবাজার জনকল্যাণ সমিতির নতুন কমিটি গঠনের দায়িত্ব আহ্বায়ক কমিটির

৬

আমেরিকান নাগরিকত্ব বাতিলের উদ্যোগ, ৪০ জনের বিরুদ্ধে মামলা ট্রাম্প প্রশাসনের

৭

সাবেক মেজরের মৃত্যুদণ্ড কার্যকর করতে ট্রাম্পের অনুমোদন

৮

বাংলাদেশিদের মার্কিন ভিজিট ভিসায় সর্বোচ্চ ২০ হাজার ডলার বন্ড

৯

দুই দিনব্যাপী দুর্গোৎসবে সাজবে টাইমস স্কয়ার, আয়োজন ১০ ও ১১ অক্টোবর

১০

বিদেশি কর্মীদের জন্য বড় স্বস্তি, এইচ-১বি ভিসার ১ লাখ ডলারের ফি স্থগিত

১১

মার্কিন প্রবেশপথে বদল আসছে, পাসপোর্ট স্ট্যাম্পের বদলে গুরুত্ব পাবে I-94

১২

৩০ ডলারে কেনা চিত্রকর্ম বিক্রি হলো সাড়ে ১৩ লাখ ডলারে

১৩

যুক্তরাষ্ট্রে মুসলিম সংখ্যাগরিষ্ঠ দেশ থেকে বৈধ অভিবাসন কমেছে ৯৬ শতাংশ

১৪

কর রিটার্নে নাগরিকত্বের তথ্য দেওয়ার প্রস্তাব ট্রাম্প প্রশাসনের

১৫

২ কোটির বেশি প্রবীণের জন্য এককালীন ৯০ ডলারের ঘোষণা ট্রাম্পের

১৬

জ্যাকসন হাইটসে প্রকাশ্যেই ভুয়া পাসপোর্ট ও গ্রিন কার্ড বিক্রি

১৭

সাইবার সিকিউরিটি প্রশিক্ষণে নতুন ব্যাচ নিচ্ছে USA Consulting Tech

১৮

আমেরিকান পাসপোর্টে বৈপ্লবিক পরিবর্তন: অনলাইনেই আবেদন, ছবি তোলা যাবে মোবাইলে

১৯

সেন্টার ফর এনআরবির উদ্যোগে ব্র্যান্ডিং বাংলাদেশ শীর্ষক আলোচনা সভা

২০